ঢাকা ১৫ জুন, ২০২৬
সংবাদ শিরোনাম
হাম ও হামের উপসর্গ নিয়ে ৪ শিশুর মৃত্যু ২৭ জুলাই থেকে ঢাকা-নারিতা ফ্লাইট চালু ‘উপদেষ্টাকে দিল্লিতে প্রবেশে বাধা, যথোপযুক্ত ব্যবস্থা নিচ্ছে সরকার’ নবম পে স্কেল: বাতিল হচ্ছে সরকারি চাকরিজীবীদের ‘বিশেষ সুবিধা’ বর্ষার প্রথম দিন আজ যুক্তরাষ্ট্র-ইরান সমঝোতাকে স্বাগত জানাল বাংলাদেশ নতুন মামলায় গ্রেপ্তার তৌহিদ আফ্রিদি ভঙ্গুর অর্থনীতি স্থিতিশীল ও সমৃদ্ধশালী করাই বাজেটের বড় চ্যালেঞ্জ: অর্থমন্ত্রী ইসলামী ব্যাংককে আরও ২৫০০ কোটি টাকা ধার দিলো কেন্দ্রীয় ব্যাংক বেনজীরের গ্রেপ্তারের খবরে যা বললেন পরীমণি

‘শাহরুখ-করণ হিন্দি সিনেমাকে বিপথে নিয়ে গেছেন’

#

বিনোদন ডেস্ক

১৯ আগস্ট, ২০২৩,  11:23 AM

news image

‘দ্য কাশ্মীর ফাইলস’ সিনেমা বানিয়ে আলোচনায় আসা বিবেক অগ্নিহোত্রী মাঝে মধ্যেই বিতর্কিত মন্তব্য করে খবরের শিরোনাম হন। এবার বলিউড বাদশা শাহরুখ খান ও সফল নির্মাতা করণ জোহরকে আক্রমণ করে মন্তব্য করলেন এই বলিউড নির্মাতা। ভারতীয় সংবাদমাধ্যম ডিএনএ-কে সাক্ষাৎকার দিয়েছেন বিবেক। এসময় এই নির্মাতা বলেন, সুপারস্টার হিসেবে অমিতাভ বচ্চনের উত্থান শুধু ‘দিওয়ার’ থেকে নয়, ‘শাহেনশাহ’ সিনেমারও ভূমিকা রয়েছে। তারপর হিন্দি সিনেমা আর কোনো দিন আসল গল্প বলেনি। বিশেষ করে শাহরুখ খান ও করণ জোহরের সিনেমা ভারতীয় সংস্কৃতিকে বিপথে নিয়ে গিয়েছেন। তাই আমি মনে করি, আসল গল্প বলাটা খুব জরুরি ছিল। এবারই প্রথম নয়, এর আগেও শাহরুখের বিরুদ্ধে কথা বলেছিলেন বিবেক। ‘পাঠান’ সিনেমায় দীপিকার বিকিনি বিতর্কের আগুনে ঘি ঢেলে টুইটারে একটি ভিডিও শেয়ার করেছিলেন এই পরিচালক। তাতে বিবেক দাবি করেছিলেন, ‘পাঠান’ সিনেমার গানের নাচ ‘অশ্লীল’। এ ধরনের ভিডিওর কারণে ‘ধর্ষিত ও লাঞ্ছিত হয় সাধারণ মেয়েরা। তারপর শাহরুখ খানের ভক্তরা বিবেককে খুনের হুমকি দেন। এবারের মন্তব্য প্রকাশ্যে আসার পর ফের চটেছেন শাহরুখ ভক্তরা।

logo

সম্পাদক ও প্রকাশক : মো. নজরুল ইসলাম