ঢাকা ২৬ এপ্রিল, ২০২৬
সংবাদ শিরোনাম
একনেকে ১৫ প্রকল্প পাস : অর্থ ও পরিকল্পনা প্রতিমন্ত্রী ভিজিট ভিসার হজযাত্রীকে আশ্রয় দিলেই ৩৩ লাখ টাকা জরিমানা ইপিআই টিকা বিতরণে চরম সংকট, ভোগান্তিতে সেবাগ্রহীতারা একদিনে ১৫ দপ্তরের চেয়ারম্যান-মহাপরিচালক পরিবর্তন করল সরকার আলোচনার মাধ্যমেই গণভোটের সমস্যার সমাধান করতে হবে: রিজভী যশোর যাচ্ছেন প্রধানমন্ত্রী তারেক রহমান শিক্ষার্থীরা এখন ভাইরাল হতে চায়: শিক্ষামন্ত্রী স্কুল-কলেজে শূন্যপদে শিক্ষক নিয়োগের দাবিতে শাহবাগে অবস্থান মুক্তিযুদ্ধের চিত্র ধারণ করা ভারতীয় আলোকচিত্রী রঘু রাই আর নেই প্রশ্নফাঁস নিয়ে শিক্ষা মন্ত্রণালয়ের বিজ্ঞপ্তি

‘রোহিঙ্গা সমস্যার টেকসই সমাধানের চেষ্টা করছে ওয়াশিংটন’

#

নিজস্ব প্রতিবেদক

১৫ ফেব্রুয়ারি, ২০২৩,  2:39 PM

news image

মার্কিন পররাষ্ট্রমন্ত্রীর উপদেষ্টা ও পররাষ্ট্র দপ্তরের কাউন্সেলর ডেরেক এইচ শোলে বলেছেন, বাংলাদেশে আশ্রয় নেওয়া রোহিঙ্গাদের নিয়ে চলমান সমস্যার টেকসই সমাধানের চেষ্টা করছে ওয়াশিংটন। এ সমস্যা সমাধানে ওয়াশিংটন ঢাকার পাশে থাকবে বলেও আশ্বাস দিয়েছেন তিনি। বুধবার (১৫ ফেব্রুয়ারি) রাষ্ট্রীয় অতিথি ভবন পদ্মায় পররাষ্ট্রমন্ত্রী ড. এ কে আব্দুল মোমেনের সঙ্গে সাক্ষাৎ শেষে এক ব্রিফিংয়ে এসব কথা বলেন মার্কিন পররাষ্ট্রমন্ত্রীর উপদেষ্টা এইচ শোলে। প্রায় দেড় ঘণ্টা ধরে দ্বিপক্ষীয় নানা ইস্যুতে কথা বলেছেন। ব্রিফিংয়ের শুরুতেই পররাষ্ট্রমন্ত্রী ড. মোমেন জানান, রোহিঙ্গা নিয়ে চলমান সমস্যা সমাধানে ওয়াশিংটন ঢাকার পাশে থাকবে বলে জানিয়েছে। যুক্তরাষ্ট্র দ্বিপাক্ষিক সম্পর্ককে আরও শক্তিশালী করতে চায় বলে জানান পররাষ্ট্রমন্ত্রী। আর মার্কিন পররাষ্ট্র দপ্তরের কাউন্সেলর বলেন, বাংলাদেশের সঙ্গে সম্পর্ককে গুরুত্ব দেয় যুক্তরাষ্ট্র। রোহিঙ্গা সমস্যার টেকসই সমাধানের চেষ্টা করছে যুক্তরাষ্ট্র।আমরা ভবিষ্যৎ নিয়ে আশাবাদী। আমরা একসঙ্গে কাজ করতে চাই। সামনে আমাদের অনেক চ্যালেঞ্জ এবং একসঙ্গে কাজ করার সমান সুযোগও রয়েছে। দু’দেশের অর্থনীতি ও নিরাপত্তা বাড়ানোর ক্ষেত্রে যুক্তরাষ্ট্র আগ্রহী বলেও জানান শোলে এর আগে, গণভবনে প্রধানমন্ত্রী শেখ হাসিনার সঙ্গে সাক্ষাৎ করেন এইচ শোলে। এ ছাড়া সুশীল সমাজের প্রতিনিধিদের সঙ্গেও সাক্ষাতের কথা রয়েছে তার। এর আগে সংক্ষিপ্ত সফরে মঙ্গলবার ঢাকায় আসেন মার্কিন পররাষ্ট্রমন্ত্রী অ্যান্থনি ব্লিনকেনের বিশেষ উপদেষ্টা ডেরেক এইচ শোলে। বুধবার সন্ধ্যায় তিনি ঢাকা ত্যাগ করবেন বলে পররাষ্ট্র দপ্তর সূত্রে জানানো হয়েছে।

logo

সম্পাদক ও প্রকাশক : মো. নজরুল ইসলাম