ঢাকা ২৪ আগস্ট, ২০২৬
সংবাদ শিরোনাম
হামের উপসর্গ নিয়ে আরও ৩ শিশুর মৃত্যু মেডিকেল কলেজে ৫০ ও জেলা হাসপাতালে ১০ শয্যার ডায়ালাইসিস ইউনিট হবে: স্বাস্থ্যমন্ত্রী ইতিহাস গড়ে টেস্ট র‍্যাঙ্কিংয়ে ষষ্ঠ স্থানে বাংলাদেশ দেশের বিমান খাত নিয়ে সরকারের বিশাল পরিকল্পনা তুলে ধরলেন বিমানমন্ত্রী রংপুরে একই পরিবারের ৪ জনকে হত্যা, কারণ জানাল পুলিশ রাজনৈতিক মতাদর্শের ঊর্ধ্বে থেকে পদোন্নতির নির্দেশ প্রধানমন্ত্রীর বঙ্গভবনে রাষ্ট্রপতির কার্যক্রম শুরু জানালা দিয়ে পানি চাইছিল দুই শিশু, তালা ভেঙে মিলল মায়ের মরদেহ ফেসবুকে শিক্ষকদের সরকারবিরোধী পোস্ট মনিটরিংয়ে নতুন নিয়ম গ্যাসের অভাবে বন্ধ আশুগঞ্জ সার কারখানা, নষ্ট হচ্ছে যন্ত্রপাতি

‘রাজনৈতিক দলগুলোর অবস্থান ধারন করেই ঐক্য গড়ার চেষ্টা হচ্ছে’

#

নিজস্ব প্রতিবেদক

০৭ জুলাই, ২০২৫,  12:16 PM

news image

জাতীয় ঐক্যমত্য কমিশনের সহসভাপতি আলী রীয়াজ বলেছেন, রাজনৈতিক দলগুলোর অবস্থান ধারন করেই ঐক্য গড়ার চেষ্টা হচ্ছে। জাতীয় ঐক্যমত্য কমিশন কারো ওপর কোনো কিছু চাপিয়ে দেবেনা। সোমবার (৭ জুলাই) সকালে রাজধানীর ফরেন সার্ভিস একাডেমিতে দশম দিনে জাতীয় ঐক্যমত্য কমিশনের সঙ্গে রাজনৈতিক দলগুলোর দ্বিতীয় পর্যায়ের বৈঠকে তিনি এসব কথা বলেন। তিনি বলেন, সব বিষয়ে একমত হওয়ার দরকার নেই। বিষয় না হলেও প্রস্তাব সংশোধনের প্রয়োজন হচ্ছে। আলোচনার মধ্য দিয়ে সবাই এক জায়গায় আসার চেষ্টা করা হচ্ছে। কিছু কিছু বিষয়ে রাজনৈতিক দলগুলো একমত হবেনা। জাতীয় ঐক্যমত্য কমিশন কারো ওপর কোনো কিছু চাপিয়ে দেবেনা। আলী রীয়াজ বলেন, রাজনৈতিক দলগুলোর অবস্থানকে ধারন করেই ঐক্য গড়ার চেষ্টা হচ্ছে। সময়ের স্বল্পতাকে বিবেচনায় রাখতে হচ্ছে। অনেক কিছু বাদ দিয়ে এগিয়ে যাচ্ছে জাতীয় ঐকমত্য কমিশন। কারণ, সব বিষয়ে একমত হওয়া যাবে না। ইতিবাচক আশাবাদী ধারা অব্যহত রাখতে হবে। একমত হওয়া সম্ভব নয় বলেই কমিশন কিছু কিছু বিষয় বাদ দেওয়া হয়েছে। এসময় দ্রুত ঐক্যের কাজ শেষ করতে রাজনৈতিক দলগুলোর সহযোগিতা কামনা করেন তিনি।

logo

সম্পাদক ও প্রকাশক : মো. নজরুল ইসলাম