ঢাকা ১১ অক্টোবর, ২০২৬
সংবাদ শিরোনাম
বাংলাদেশে বিনিয়োগে আগ্রহী জাপানের মারুবেনি কর্পোরেশন কলকাতা থেকে দেশে ফিরল সাবেক ছাত্রলীগ নেতা রোটনের মরদেহ সাজেক সড়কে অবরোধ: আটকে আছেন প্রায় ১২৫০ পর্যটক পেসারদের তোপে বিধ্বস্ত আফগানিস্তান, বড় লিড বাংলাদেশের ২০২৭ সালে রমজান কবে শুরু, জানালেন আমিরাতের জ্যোতির্বিজ্ঞানীরা বড় দুর্ঘটনা থেকে রক্ষা পেলেন তানজিন তিশা ন্যাশনাল ব্যাংকে আবেদন শুরু, টাকা তোলা যাবে ১৫ অক্টোবর থেকে ‘মোদি ভারতের জন্য লজ্জার’ মুক্তি পেয়ে অভিজিতের বার্তা নভেম্বরের শেষের দিকে রূপপুরের প্রথম ইউনিটে বিদ্যুৎ উৎপাদন শুরু ‘গ্রেপ্তার বা আটক নয়, আমাকে অপহরণ করা হয়েছিল’: ধ্রুব রাঠি

‘মোদি ভারতের জন্য লজ্জার’ মুক্তি পেয়ে অভিজিতের বার্তা

#

আন্তর্জাতিক ডেস্ক

১১ অক্টোবর, ২০২৬,  2:33 PM

news image

আটক থেকে মুক্তি পেয়েই ভারতের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদিকে তীব্র ভাষায় আক্রমণ করেছেন ককরোচ জনতা পার্টির (সিজেপি) প্রতিষ্ঠাতা অভিজিৎ দীপকে। প্রধানমন্ত্রী হিসেবে মোদি ভারতের জন্য ‘লজ্জার’ বলেও মন্তব্য করেছেন তিনি।


রোববার (১১ অক্টোবর) সকালে সামাজিক যোগাযোগমাধ্যম এক্সে (সাবেক টুইটার) দেওয়া এক পোস্টে অভিজিৎ লেখেন, ‘প্রধানমন্ত্রী হিসেবে মোদি ভারতের জন্য লজ্জার। এই দেশ এর আগে এত বড় কাপুরুষ ও দাঙ্গাবাজ দেখেনি।’


দিল্লিতে প্রায় ২৪ ঘণ্টা আটক থাকার পর আদালতের নির্দেশে মুক্তি পাওয়ার পর এ মন্তব্য করেন তিনি।


শনিবার দিল্লিতে প্রধান নির্বাচন কমিশনার (সিইসি) জ্ঞানেশ কুমারের পদত্যাগের দাবিতে বিক্ষোভের পরিকল্পনা করেছিল সিজেপি। ওই কর্মসূচিকে ঘিরে ব্যাপক ধরপাকড় চালায় পুলিশ। এর প্রতিবাদে রোববারও বিক্ষোভ অব্যাহত রাখার ঘোষণা দিয়েছে সংগঠনটি।


এদিকে, আজ দুপুর ২টায় সংবাদ সম্মেলন করার কথা রয়েছে সিজেপির। রোববার দিল্লির এক নির্বাহী ম্যাজিস্ট্রেটের নির্দেশে অভিজিৎ দীপকে, সিজেপির সহ-আহ্বায়ক সৌরভ দাস ও আশুতোষ রানকাকে মুক্তি দেওয়া হয়। দিল্লি পুলিশের হাতে আটকের প্রায় ২৪ ঘণ্টা পর মুক্তি পান তারা।


তবে মুক্তির ক্ষেত্রে একটি শর্ত দেওয়া হয়েছে। সিজেপির আইনবিষয়ক প্রধানের ভাষ্য অনুযায়ী, আগামী এক বছর তারা এমন কোনো কর্মকাণ্ডে জড়াতে পারবেন না, যাতে শান্তিভঙ্গ হয়।


উড়োজাহাজ থেকে আটক তিন নেতা

শনিবার দিল্লির ইন্দিরা গান্ধী আন্তর্জাতিক বিমানবন্দরে অবতরণের কয়েক মিনিট পর উড়োজাহাজের ভেতর থেকেই তিন নেতাকে আটক করা হয়।


হিন্দুস্তান টাইমসের এক প্রতিবেদনে বলা হয়, এয়ার ইন্ডিয়ার এআই ২৪২৮ ফ্লাইটটি সকাল ১০টা ১৮ মিনিটে অবতরণ করে। পরে বিমানবন্দরের এয়ারসাইড অপারেশনস কন্ট্রোল সেন্টারের নির্দেশে উড়োজাহাজটিকে দূরবর্তী পার্কিং বে আর১২-তে নেওয়া হয়।


এরপর উড়োজাহাজের ভেতর থেকে সিজেপির তিন নেতাকে আটক করে পুলিশ। তাদের আটকের ঘটনাকে কেন্দ্র করে রাজনৈতিক অঙ্গনে আলোচনা শুরু হয়েছে।


তথ্যসূত্র: হিন্দুস্তান টাইমস

logo

সম্পাদক ও প্রকাশক : মো. নজরুল ইসলাম