ঢাকা ১২ নভেম্বর, ২০২৬
সংবাদ শিরোনাম
সংরক্ষিত নারী আসন তুলে দেওয়ার এখনই উপযুক্ত সময়: স্পিকার নেত্রকোনায় নিজের পাতা ফাঁদে প্রাণ গেল কৃষকের কিশোরগঞ্জে জঙ্গল থেকে যুবকের মরদেহ উদ্ধার এইচএসসির সাপ্লিমেন্টারি পরীক্ষার সময়সূচি প্রকাশ পে স্কেলের গেজেট সংশোধনের পর যেসব পরিবর্তন এলো হাম উপসর্গে আরও ৪ শিশুর মৃত্যু কপ সম্মেলন: বিশ্বনেতাদের ৫ জরুরি পদক্ষেপ গ্রহণের আহ্বান প্রধানমন্ত্রীর এ ধরনের হামলা করে দমিয়ে রাখা যাবে না: নুসরাত তাবাসসুম ১৩ বিশ্ববিদ্যালয়ের ভর্তি পরীক্ষার তারিখ চূড়ান্ত মালয়েশিয়ায় যেতে কর্মীদের ব্যয় নির্ধারণ করল সরকার

‘মারকিউলিস’-এ এক ঝাঁক তারকা

#

বিনোদন ডেস্ক

১১ মার্চ, ২০২৩,  8:54 PM

news image

সত্য ঘটনা অবলম্বনে নির্মাণ করা হয়েছে ওয়েব সিরিজ ‘মারকিউলিস’। এটি নির্মাণ করেছেন আবু শাহেদ ইমন। ‘মারকিউলিস’-এ এক ঝাঁক তারকা নিয়ে নির্মিত হয়েছে সিরিজটি। এতে অভিনয় করেছেন গুণী নির্মাতা গিয়াস উদ্দিন সেলিমও। সিরিজে উল্লেখযোগ্য চরিত্রে অভিনয় করেছেন জাকিয়া বারী মম, ইরেশ যাকের, ফজলুর রহমান বাবু, সাবিলা নূর, মাজনুন মিজান, রাশেদ মামুন অপু, মিলি বাশার, শরীফ সিরাজ, সাবেরী আলম, আইশা খান, নাজিবা বাশার, নাফিস আহমেদ, আফিয়া তাবাসসুম বর্ণ, পৌষালী অথৈ, অশোক বেপারীসহ অনেকেই। এর আগে চরকিতে নির্মাতা গিয়াস উদ্দিন সেলিমকে পরিচালক হিসেবে পেয়েছে দর্শক। এবার অভিনয়ে দেখতে পাবেন তার ভক্ত-অনুরাগীরা। চরকিতে প্রথম কাজ করার প্রসঙ্গে জাকিয়া বারী মম বলেন, ‘মারকিউলিস একটা রাষ্ট্রযন্ত্রের সিস্টেমের কথা বলে। ছবির সব চরিত্রগুলোর বিভিন্ন ডাইমেনশন রয়েছে। আমার চরিত্রটিও খুবই ইন্টারেস্টিং ছিল। শাহেদ ভাইয়ের সঙ্গে প্রথম কাজ সব মিলিয়ে ভালো ছিল। এই প্রথম কোনও ওয়েব সিরিজ নিয়ে পর্দায় আসছেন সাবিলা নূর। তিনি বলেন, সিরিজে আমার চরিত্রের নাম জয়িতা। একেবারেই ভিন্ন এক লুকে পর্দায় দর্শকরা দেখতে পাবেন আমাকে। চরিত্রটিকে ফুটিয়ে তুলতে টানা দুই মাস রিহার্সাল করার পর শুটিং করেছি আমি। এই সিরিজের সহশিল্পীদের সঙ্গে কাজ করার অভিজ্ঞতা দারুণ। সিরিজটি দেখা এবং দর্শক প্রতিক্রিয়ার জন্য আমি নিজেও অপেক্ষায় আছি। আর  পরে দর্শকদের ভালো লাগলেই আমাদের এই পরিশ্রম সার্থক হবে। নির্মাতা আবু শাহেদ ইমন বলেন, আমার প্রথম ওয়েব সিরিজ ‘মারকিউলিস’র অভিজ্ঞতা চমৎকার। আর এই সিরিজে অনেক তারকাই অভিনয় করেছেন। সবার সমন্বয়ে বেশ বড় আয়োজনের কাজটা বেশ ভালো হয়েছে। তিনি আরও বলেন, এটি মূলত একটি মেয়ের গল্পকে কেন্দ্র করে নির্মিত হয়েছে। যে মেয়েটি তার প্রেমিকের হাতে খুন হন। সিরিজটি এমনভাবে তৈরি করা হয়েছে, যেন খুব সাধারণ দর্শকরাও এটা উপভোগ করতে পারেন। সেই সঙ্গে শিগগিরই সিরিজটি ওটিটি প্ল্যাটফর্ম চরকিতে মুক্তি পাবে বলে জানিয়েছেন তিনি।

logo

সম্পাদক ও প্রকাশক : মো. নজরুল ইসলাম