ঢাকা ১৩ আগস্ট, ২০২৬
সংবাদ শিরোনাম
সাভারে মা-ছেলেসহ ৩ ‘পেশাদার’ মাদক কারবারি গ্রেপ্তার, ইয়াবা উদ্ধার ঢাকার আবাসিক ভবনে আগুন হামের উপসর্গ নিয়ে আরও ৫ শিশুর প্রাণহানি নতুন স্বরাষ্ট্রমন্ত্রী এ্যানি, এলজিআরডিতে সালাহউদ্দিন চকরিয়ায় সড়কে ঝরল ৪ প্রাণ প্রভাতী ইন্স্যুরেন্স পিএলসি- এর চেয়ারম্যান ও ভাইস চেয়ারম্যান পুনঃনির্বাচিত প্রভাতী ইন্সুরেন্স পিএলসি এর ৩০ তম বার্ষিক সাধারণ সভা অনুষ্ঠিত দুদকের অভিযোগ পরিসমাপ্তি : ষড়যন্ত্রের শিকার বিআইডব্লিউটিএ’র অতিরিক্ত প্রধান প্রকৌশলী সাইদুর রহমান এনআইডিতে জন্ম তারিখ সংশোধন নিষ্পত্তি করবে মাঠ পর্যায়ের কর্মকর্তারা রাষ্ট্রপতি পদে বিএনপি মনোনীত প্রার্থী মির্জা ফখরুল

‘বৃহৎ সংগ্রামের’ জন্য প্রস্তুত হতে বললেন কিম

#

আন্তর্জাতিক ডেস্ক

০২ ডিসেম্বর, ২০২১,  2:17 PM

news image

উত্তর কোরিয়ার সর্বোচ্চ নেতা কিম জং উন এবার নিজের দেশবাসীকে আগামী বছর অতিশয় ‘বৃহৎ সংগ্রামের’ জন্য প্রস্তুত হতে বললেন। প্রতিরক্ষা, কৃষি ও অবকাঠামোগত উন্নয়নসহ নানা খাতে অগ্রগতির জন্য এই সংগ্রামে নামার আহ্বান জানিয়েছেন তিনি। কিমের ভাষ্যমতে, আগামী বছরেও আমাদের চলতি বছরের মতোই বিশাল সংগ্রাম করা উচিত।

কিম তার পরিকল্পনা বাস্তবায়নের পাশাপাশি বিদ্যুৎ সরবরাহ বাড়ানোর চেষ্টা করছেন বলেও উল্লেখ করেছে কেসিএনএ। গতকাল বুধবার ক্ষমতাসীন ওয়ার্কার্স পার্টির পলিটব্যুরো কেন্দ্রীয় কমিটির বৈঠকে কিম এ মন্তব্য করেন। আগামী মাসে এই কমিটি পূর্ণাঙ্গ বৈঠক করার সিদ্ধান্ত নিয়েছে। দেশটির রাষ্ট্রীয় সংবাদ সংস্থা কেসিএনএ এর বরাত দিয়ে এ খবর জানিয়েছে কাতারভিত্তিক সংবাদমাধ্যম আল-জাজিরা। কিম আরও বলেন, উত্তর কোরিয়া এখনও অর্থনৈতিক সমস্যার মধ্যে রয়েছে। তারপরও চলতি বছরের শুরুর দিকে উন্মোচিত পঞ্চবার্ষিকী অর্থনৈতিক পরিকল্পনা বাস্তবায়নে সাফল্য পেয়েছে ওয়ার্কাস পার্টি। উল্লেখ্য, জাতিসংঘসহ অন্যান্য সংস্থাগুলোর দাবি দেশটিতে খাদ্য ও বিদ্যুতের ঘাটতি রয়েছে। তার ওপর করোনা মহামারি ও পারমাণবিক ক্ষেপণাস্ত্র কর্মসূচির কারণে আরোপিত নিষেধাজ্ঞা খাদ্য-বিদ্যুৎ সংকট আরও বাড়িয়েছে।

logo

সম্পাদক ও প্রকাশক : মো. নজরুল ইসলাম