ঢাকা ২২ সেপ্টেম্বর, ২০২৬
সংবাদ শিরোনাম
আশুলিয়ায় পোশাক কারখানায় বিস্ফোরণের পর আগুন, নিহত ৭ হাম উপসর্গে আরও ৬ মৃত্যু, ক্রমেই দীর্ঘ হচ্ছে লাশের সারি বেকারত্ব কমাতে কারিগরি ও প্রযুক্তি শিক্ষায় জোর দেওয়ার তাগিদ রাষ্ট্রপতির প্রথম স্ত্রীসহ এমপি নজরুল ইসলাম রিমান্ডে ঢাকায় বিক্ষোভের ডাক এনসিপির, সন্ধ্যায় মিছিল সরকার বাধ্য হয়েই তেলের দাম বাড়িয়েছে: জ্বালানি প্রতিমন্ত্রী জাতিসংঘ শান্তিরক্ষা মিশনে বাংলাদেশি নৌসদস্যের মৃত্যু জাতীয় গ্রিডে সৌরবিদ্যুৎ সরবরাহে ইউনিয়ন পরিষদকে ‘বড় বরাদ্দ’ দেশের স্বার্থ রক্ষায় প্রধানমন্ত্রীর জাতিসংঘ সফর: মাহদী আমিন স্বাস্থ্যখাতের ওপর সরকারের বড় সাফল্য নির্ভর করছে: স্বাস্থ্যমন্ত্রী

‘বিশেষ সুযোগ’ দিয়ে তামিমকে ফেরানোর চেষ্টা

#

ক্রীড়া প্রতিবেদক

২১ নভেম্বর, ২০২৪,  7:00 PM

news image

‘সেন্ট্রাল উইকেট’ ব্যবহার করে ব্যক্তিগত অনুশীলন, এ যেন চরম বিলাসিতা। একটি দেশের মূল ভেন্যুর উইকেটে অনুশীলনের বিরল নজির স্থাপন করলেন তামিম ইকবাল। হয়তো তাকে দলে ফেরাতেই হোম অব ক্রিকেটের ক্ষতি করেই এমন ‘বিশেষ সুযোগ’ দিচ্ছে বাংলাদেশ ক্রিকেট বোর্ড (বিসিবি)। জানা গেছে, এমনিতেই ম্যাচের ব্যস্ততায় যাচ্ছেতাই অবস্থা দেশের সেন্ট্রাল উইকেটের। যতটুকু বিশ্রাম মেলে সেখানে তামিমের ব্যক্তিগত অনুশীলনকে মোটেও ভালোভাবে নিচ্ছেন না বিশেষজ্ঞরা। অন্যদিকে, বিসিবির গঠনতন্ত্র অনুযায়ী হোম অব ক্রিকেটের ফ্যাসিলিটিস কেবল কেন্দ্রীয় চুক্তির ক্রিকেটারদের জন্য। বিশেষ বিবেচনায় সেখানে অনুশীলনের সুযোগ পেতে পারে এইচপি বা ‘এ’ দল। ব্যক্তিগত অনুশীলনের প্রয়োজন হলে, নিজ খরচে বিকল্প খুঁজে নেওয়ার পরামর্শও দিয়েছে বিসিবি। চ্যাম্পিয়ন্স ট্রফি দিয়ে তামিমকে দলে ফেরানোর আপ্রাণ চেষ্টা করছে বিসিবি। ক্রিকেট অপারেশন্স ইনচার্জ শাহরিয়ার নাফিস বলছেন, ওয়ানডেতে বিবেচনায় থাকার কারণে অনুশীলন করার জন্য তাকে সর্বোচ্চ সুবিধা দেওয়া হচ্ছে। তবে এই তিন মাসে চ্যাম্পিয়ন্স ট্রফির জন্য নিজেকে কীভাবে প্রমাণ করবেন সেই বিষয়ে প্রশ্নও তুলছেন অনেক। কেউ কেউ বলছেন, নামের ভারেই সরাসরি প্রত্যাবর্তন ঘটতে পারে এই টাইগার ওপেনারের। চ্যাম্পিয়ন্স ট্রফিতে তামিমের ফেরার বিষয়ে শাহরিয়ার নাফিস বলেন, তামিমকে আপনি কোন ক্যাটাগরিতে ফেলবেন? উনি সেন্ট্রাল কন্ট্রাকে নেই। কিন্তু সে আসতেও পারে। সে একজন সাবেক অধিনায়ক। কিছুদিন আগে সে জাতীয় দলের অধিনায়ক ছিল। সে দলে ফিরতে পারে, যদি সে ফিট থাকে।

logo

সম্পাদক ও প্রকাশক : মো. নজরুল ইসলাম