ঢাকা ২৯ জুলাই, ২০২৬
সংবাদ শিরোনাম
জাপানে শক্তিশালী ভূমিকম্পে নিহত বেড়ে ১৩ হবিগঞ্জে ১৪৪ ধারা জারি অতিবৃষ্টিতে ক্ষতিগ্রস্ত মানিকগঞ্জের ৪৮৮৫ কৃষক এবার চিনিতেও মিলল ব্যাপক মাত্রায় মাইক্রোপ্লাস্টিক অ্যাপ ছাড়াই ওয়েব ব্রাউজারে কলিং সুবিধা যুক্ত করল হোয়াটসঅ্যাপ মার্কিন নিষেধাজ্ঞা এড়াতে বাংলাদেশের সঙ্গে বাণিজ্যে ভারতীয় রুপি ব্যবহার করতে চায় রাশিয়া ভারতের দায়িত্ব ছাড়লেন টেন ডেসকাট আইটি গোলযোগের সঙ্গে ভয়াবহ বজ্রঝড়: আমেরিকান এয়ারলাইন্সের ১,১০০টির বেশি ফ্লাইট বিলম্বিত বিএনপির সরোয়ার আলমগীরের এমপি পদ বহালই থাকছে যুক্তরাষ্ট্রের টালমাটাল গোয়েন্দা দপ্তরের হাল ধরছেন ট্রাম্পের আস্থাভাজন জে ক্লেটন

‘বিপিএলে পারফর্ম করলে বিশ্বকাপে খেলা সহজ হবে’

#

ক্রীড়া প্রতিবেদক

১৭ জানুয়ারি, ২০২৪,  11:26 AM

news image

এ বছর রয়েছে টি-টোয়েন্টি বিশ্বকাপ। এর আগে আগামী ১৯ জানুয়ারি থেকে শুরু হচ্ছে বিপিএল। এই টুর্নামেন্টে ‍ফরচুন বরিশালের হয়ে খেলবেন মেহেদী হাসান মিরাজ। এই অলরাউন্ডারের বিশ্বাস, বিপিএলে পারফর্ম করলে বিশ্বকাপে খেলা সহজ হবে তাদের জন্য। মঙ্গলবার সাংবাদিকদের মিরাজ বলেন, ‘বিশ্বকাপের আগে বিপিএলটা হচ্ছে, এটা অবশ্যই ভালো একটা সুযোগ থাকবে, ভালো প্রস্তুতিটা থাকবে। বিশ্বকাপের আগে আমরা যদি এরকম একটা টুর্নামেন্ট খেলি, আমাদের বিরাট একটা সুবিধা থাকবে। এখানে পারফর্ম করলে বিশ্বকাপে গিয়ে খেলাটা সহজ হবে।’ ‘গত বছর যেমন বিপিএল থেকে অনেক ভালো ভালো ক্রিকেটার এসেছে, শান্ত পারফর্ম করেছে, তাওহীদ হৃদয় পারফর্ম করেছে। ওদের কিন্তু এরপর আন্তর্জাতিক ক্রিকেটে খেলাটা একটু সহজ হয়ে গিয়েছে। শান্ত কিন্তু টানা দেড় বছরে আন্তর্জাতিকে অনেক রান করেছে। হৃদয় অনেক রান করেছে। এটা কিন্তু একটা প্রভাব পড়ে যে, বিপিএলে ভালো খেললে আন্তর্জাতিকে আমরা সার্ভিস দিতে পারব। তো এখানে পারফর্ম করাটা খুব গুরুত্বপূর্ণ।কেন পারফর্ম করা গুরুত্বপূর্ণ এর ব্যাখ্যায় মিরাজ বলেন, ‘কারণ এখানে বিশ্বের অনেক ক্রিকেটার আসবে। ওদের সঙ্গে ভালো খেলা, ড্রেসিং রুম ভাগাভাগি করা, অনেক কিছু শেখা যায়। একটা পরিবেশের মধ্যে থাকা হয়। আশা করি এটা খুব গুরুত্বপূর্ণ হবে।’

logo

সম্পাদক ও প্রকাশক : মো. নজরুল ইসলাম