ঢাকা ৩০ জুলাই, ২০২৬
সংবাদ শিরোনাম
সিলেটে এনসিপি নেতাদের গাড়িবহরে হামলা শুধু ওষুধ দিয়ে জাতিকে রোগমুক্ত রাখা সম্ভব নয়: স্বাস্থ্যমন্ত্রী যুক্তরাষ্ট্র থেকে আরও ২৩ বাংলাদেশিকে ফেরত পাঠানো হলো মানবপাচারে ‘জিরো টলারেন্স’ নীতিতে সরকার: স্বরাষ্ট্রমন্ত্রী চেক ডিজঅনার মামলার উদ্দেশ্য অর্থ আদায়, কারাদণ্ড নয়: হাইকোর্ট ঢাকা এলিভেটেড এক্সপ্রেসওয়েতে অর্থায়ন করতে চায় চীনের ৩ প্রতিষ্ঠান প্রতিবন্ধী তিন ব্যক্তির হাতে নিয়োগপত্র তুলে দিলেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা দেশে ফিরলে আইন অনুযায়ী ব্যবস্থা: আইনমন্ত্রী হবিগঞ্জে ১৪৪ ধারা প্রত্যাহার রোহিঙ্গা ক্যাম্পে আরসা কমান্ডারকে গুলি করে হত্যা

‘বিএনপি জ্বালাও পোড়াও করে দেশকে অস্থিতিশীল করতে চায়: খাদ্যমন্ত্রী

#

নিজস্ব প্রতিবেদক

০১ নভেম্বর, ২০২৩,  3:03 PM

news image

বিএনপি জ্বালাও পোড়াও করে দেশকে অস্থিতিশীল করতে চায় বলে মন্তব্য করেছেন খাদ্যমন্ত্রী সাধন চন্দ্র মজুমদার। বুধবার (১ নভেম্বর) পোরশায় নিতপুর ডাকবাংলো প্রাঙ্গণে নিতপুর ইউনিয়ন আওয়ামী লীগ আয়োজিত এক মতবিনিময় সভায় প্রধান অতিথির বক্তব্যে এ কথা বলেন তিনি। বিএনপির সমালোচনা করে খাদ্যমন্ত্রী বলেন, তারা নির্বাচন করতে চায় না। জ্বালাও পোড়াও করে দেশকে অস্থিতিশীল করতে চায়। আন্দোলনের নামে তারা পুলিশ হত্যা করেছে। এসময় সন্ত্রাসীদল বিএনপিকে প্রত্যাখ্যানের আহ্বান জানান তিনি। সাধন চন্দ্র মজুমদার বলেন, গরিব মানুষের আশ্রয়স্থল বঙ্গবন্ধু কন্যা শেখ হাসিনা। তার বিকল্প নেই। বঙ্গবন্ধু কন্যার উন্নয়ন অগ্রযাত্রা অব্যাহত রাখতে উপকারভোগীদের প্রতি আবারো প্রধানমন্ত্রী শেখ হাসিনাকে ভোট দেওয়ার আহ্বান রইলো।

খাদ্যমন্ত্রী বলেন, বর্তমান সরকার সামাজিক নিরাপত্তা কর্মসূচির পরিসর অনেক বাড়িয়েছে। এ কর্মসূচি দারিদ্র্য হ্রাসে ভূমিকা রাখছে। তিনি বলেন, পিছিয়ে পড়া জনগোষ্ঠীর জন্য সামাজিক সুরক্ষা বলয়ের আওতায় নানারকম ভাতা দিয়ে যাচ্ছে বর্তমান সরকার। এতে মানুষের জীবনযাত্রার মান উন্নয়ন হয়েছে। সামাজিক নিরাপত্তা বেষ্টনীর আওতায় অসচ্ছল প্রতিবন্ধী ছাড়াও বয়স্ক ভাতা, স্বামী নিগৃহীতা, বিধবা, দরিদ্র মায়ের মাতৃত্বকালীন ভাতা, শহীদ পরিবার ও যুদ্ধাহত বীর মুক্তিযোদ্ধাদের চিকিৎসা ও সম্মানী ভাতা, হিজড়া, বেদে ও অনগ্রসর জনগোষ্ঠীর জীবনমান উন্নয়ন ভাতা রয়েছে। এছাড়াও কৃষি প্রণোদনা পাচ্ছে কৃষক। শিক্ষার্থীদের উপবৃত্তির টাকা চলে যাচ্ছে অভিভাবকদের মোবাইলে। সাধন চন্দ্র মজুমদার আরও বলেন, শেখ হাসিনার সরকার গৃহহীন ও ভূমিহীন পরিবারকে জমিসহ বাড়ি দিচ্ছে। পৃথিবীর ইতিহাসে এটি বিরল। সরকার সাধারণ খেটে খাওয়া মানুষ, হোটেলের কর্মচারী, ড্রাইভারসহ বিভিন্ন শ্রেণী পেশার মানুষকে করোনাকালে সহায়তা দিয়েছে, কেউ বাদ যায়নি। নিতপুর ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান মো. এনামুল হকের সভাপতিত্বে অনুষ্ঠানে নওগাঁ জেলা আওয়ামী লীগের সিনিয়র সহসভাপতি আব্দুল খালেক, পোরশা উপজেলা আওয়ামী লীগের সভাপতি মো. আনারুল ইসলাম, সাধারণ সম্পাদক মো. মোফাজ্জল হোসেন মোল্লা ও উপজেলা আওয়ামী লীগের সহসভাপতি মো. শাহ মঞ্জুর মোর্শেদ চৌধুরী বিশেষ অতিথি হিসাবে বক্তব্য রাখেন।

logo

সম্পাদক ও প্রকাশক : মো. নজরুল ইসলাম