ঢাকা ৩০ জুলাই, ২০২৬
সংবাদ শিরোনাম
হামের উপসর্গ নিয়ে আরও ৪ শিশুর প্রাণহানি কর না বাড়িয়ে ​ ডিএসসিসি ২০২৬-২৭ অর্থবছরে ৪ হাজার টাকার বাজেট ঘোষণা দুই কোটি টাকার সরকারি মাল বিক্রি করে ভাগাভাগি, বিআরটিএ কর্তৃপক্ষের শাক দিয়ে মাছ ঢাকার চেস্টা সিলেটে এনসিপি নেতাদের গাড়িবহরে হামলা শুধু ওষুধ দিয়ে জাতিকে রোগমুক্ত রাখা সম্ভব নয়: স্বাস্থ্যমন্ত্রী যুক্তরাষ্ট্র থেকে আরও ২৩ বাংলাদেশিকে ফেরত পাঠানো হলো মানবপাচারে ‘জিরো টলারেন্স’ নীতিতে সরকার: স্বরাষ্ট্রমন্ত্রী চেক ডিজঅনার মামলার উদ্দেশ্য অর্থ আদায়, কারাদণ্ড নয়: হাইকোর্ট ঢাকা এলিভেটেড এক্সপ্রেসওয়েতে অর্থায়ন করতে চায় চীনের ৩ প্রতিষ্ঠান প্রতিবন্ধী তিন ব্যক্তির হাতে নিয়োগপত্র তুলে দিলেন প্রধানমন্ত্রী

‘বিএনপির সঙ্গে শর্তযুক্ত কোনো সংলাপ হবে না: ওবায়দুল কাদের

#

নিজস্ব প্রতিবেদক

১৫ অক্টোবর, ২০২৩,  1:11 PM

news image

বিএনপির সঙ্গে শর্তযুক্ত কোনো সংলাপ হবে না, আগে তাদের দেয়া ৪টি শর্ত প্রত্যাহার করতে হবে বলে জানিয়েছেন আওয়ামী লীগের সাধারণ সম্পাদক ও সেতুমন্ত্রী ওবায়দুল কাদের। রোববার (১৫ অক্টোবর) সচিবালয়ে সমসাময়িক বিষয়ে কথা বলতে গিয়ে এ কথা জানান সেতুমন্ত্রী। ওবায়দুল কাদের বলেন, সংলাপের চিন্তা করব তখন যখন শর্ত থাকবে না, সংলাপ হবে শর্তমুক্ত। নির্বাচনকালীন সরকারের বিষয়ে ওবায়দুল কাদের বলেন, প্রধানমন্ত্রী যেভাবে চাইবেন যদি মনে করেন কেবিনেট ছোট করবেন বা এভাবেই থাকবে সেটা তার এখতিয়ার। প্রধানমন্ত্রী পদত্যাগ করলে তারা (বিএনপি) কার সঙ্গে আলোচনা করবে উল্লেখ করে ওবায়দুল কাদের বলেন, সুষ্ঠু নির্বাচনের স্বার্থে লেবেল প্লেয়িং ফিল্ড নিয়ে সরকারের কোনো দ্বিমত নাই। এ সময় সেতুমন্ত্রী বলেন, তারা বন্ধু দেশ (যুক্তরাষ্ট্র) সম্পর্ক আছে, তারা নির্বাচন নিয়ে পর্যবেক্ষণ করতে পারে, কিন্তু তারাও শর্ত দিতে পারে না। আমরা সুষ্ঠু নির্বাচন করতে চেয়েছি, আমরা করছি কি না সেটা তারা দেখবে। তাদের (যুক্তরাষ্ট্র) কথা মতো নির্বাচন করতে হবে কেন? এমন প্রশ্ন রেখে সেতুমন্ত্রী বলেন, কূটনৈতিক বিষয় সবসময় প্রকাশ্যে আলোচনা হয় না, অনেক সমঝোতা ভিতরে হয়। যুক্তরাষ্ট্রের সঙ্গে সম্পর্কের উন্নয়নের প্রয়াস অব্যাহত আছে বলে এসময় জানান সেতুমন্ত্রী।

logo

সম্পাদক ও প্রকাশক : মো. নজরুল ইসলাম