ঢাকা ০৯ অক্টোবর, ২০২৬
সংবাদ শিরোনাম
পে স্কেল কার্যকরে নতুন নির্দেশনা শিগগিরই আসছে প্রাথমিকে শিক্ষক নিয়োগের বিজ্ঞপ্তি বিদ্যুৎ উৎপাদনের দ্বারপ্রান্তে রূপপুর ‘ঢাকার ৮ জোনে চলবে ভিন্ন রঙের অটোরিকশা’ অন্ধত্বের ঝুঁকিতে ১০ লাখ মানুষ বিশ্বের শীর্ষ ২ শতাংশ বিজ্ঞানীর তালিকায় ঢাবির ২২ শিক্ষক-গবেষক ৬২ লাখ প্রবীণকে ভাতা দিচ্ছে সরকার সড়কে চাঁদাবাজি নিয়ন্ত্রণে নতুন কমিটি ভূমিকা রাখবে: রিজভী জাপানে হঠাৎ জোড়া ভূমিকম্প রাজধানীতে ২৪ ঘণ্টায় ডিএমপির অভিযানে গ্রেফতার ৫২৮

‘প্রবাসীরাই বিশ্বের সামনে হত্যাকাণ্ডের তথ্য তুলে ধরেছিলেন’

#

নিজস্ব প্রতিবেদক

১৮ ডিসেম্বর, ২০২৪,  7:24 PM

news image

অন্তর্বর্তী সরকারের যুব ও ক্রীড়া এবং শ্রম ও কর্মসংস্থান মন্ত্রণালয়ের উপদেষ্টা আসিফ মাহমুদ সজীব ভূঁইয়া বলেছেন, ‘আন্দোলনের সময় ইন্টারনেট বন্ধ করে নারকীয় হত্যাযজ্ঞ চালানো হয়েছিল। ঠিক তখন আমাদের প্রবাসী ভাইরাই আন্তর্জাতিক সম্প্রদায়কে বাংলাদেশের পরিস্থিতি সম্পর্কে জানিয়েছিলেন। তখন তারা প্রতিবাদ করেছেন এবং পুরো বিশ্বে সকল হত্যাকাণ্ডের তথ্য তুলে ধরেছেন। যার ফলে এই আন্দোলন সেই সময়ও টিকে ছিল এবং পরবর্তীতে এক দফায় রূপান্তরিত হওয়ার ক্ষেত্রেও আমাদের প্রবাসী ভাইদের অবদান স্মরণ করার মত।’ আজ বুধবার রাজধানীর ওসমানী স্মৃতি মিলনায়তনে আন্তর্জাতিক অভিবাসী দিবস এবং জাতীয় প্রবাসী দিবসের আলোচনা সভায় তিনি এসব কথা বলেন। সব কিছু উপেক্ষা করেও বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনের সময় প্রবাসীরা দেশের পাশে দাঁড়িয়েছিলেন উল্লেখ করে সজীব ভূঁইয়া বলেন, ‘আমরা দেখেছি বিশ্বের যে দেশগুলোতে সভা-সমাবেশ করা নিষিদ্ধ, সেখানেও কোন প্রকার আইনের তোয়াক্কা না করে, ভবিষ্যৎ কি হবে সেটা না ভেবে প্রবাসী ভাইয়েরা আমাদের জন্য দাঁড়িয়েছেন।’ 

logo

সম্পাদক ও প্রকাশক : মো. নজরুল ইসলাম