ঢাকা ২২ সেপ্টেম্বর, ২০২৬
সংবাদ শিরোনাম
আশুলিয়ায় লরিতে সিলিন্ডার বিস্ফোরণের ঘটনায় ৬ জনের বিরুদ্ধে মামলা উপাচার্য পরিবর্তনের প্রতিবাদে চুয়েটে সর্বাত্মক শাটডাউন বাসভাড়া বাড়ল দূরপাল্লা ও মহানগরে প্রাথমিক বিদ্যালয়ের ছুটি পুনর্নির্ধারণ দূরপাল্লার বাসে কিমি প্রতি ৮ পয়সা, শহরে ১০ পয়সা ভাড়া বাড়ানোর প্রস্তাব জ্বালানি তেলের দাম বাড়ানোর ইস্যুতে আইএমএফের কোনো শর্ত নেই: জাহেদ উর রহমান নারীর গোলাপি বাস: তেলের টাকাই উঠছে না দিনে ভর্তুকি ৫০ হাজার নিয়ম না মানলে অনুমোদিত ক্লিনিকও বন্ধ: স্বাস্থ্যমন্ত্রী বেশ কয়েকটি দ্বিপক্ষীয় ও বহুপাক্ষিক বৈঠকে অংশ নেবেন প্রধানমন্ত্রী: মাহদী আমিন জাপানে টাইফুন দুজুয়ানের তাণ্ডব, বাতিল শত শত ফ্লাইট ও বন্ধ রেল চলাচল

‘পিএসজি একটি কারাগার, খেলোয়াড়দের ব্ল্যাকমেইল করা হয়’

#

স্পোর্টস ডেস্ক

১৩ জুলাই, ২০২৩,  4:53 PM

news image

ফরাসি ক্লাব পিএসজির বিরুদ্ধে বিস্ফোরক মন্তব্য করেছেন মার্কো ভেরাত্তির সাবেক এজেন্ট দোনাতো দি ক্যাম্পলি। দি ক্যাম্পলি ক্রীড়া ওয়েবসাইট রেলেভোকে বলেছেন, প্যারিসে খেলোয়াড়রা অবরুদ্ধ। আপনি কখনো জানবেন না, তারা ক্লাবটিতে কী চায়; এটা একটা কারাগার এবং তাদের (খেলোয়াড়) ব্ল্যাকমেইল করা হয়।  তিনি আরও বলেছেন, পিএসজির মানসিকতা হলো সব সময় ব্ল্যাকমেইলের। আমরা (ভেরাত্তি সম্পর্কে) বার্সেলোনায় যাওয়ার সিদ্ধান্ত নিয়েছিলাম; কিন্তু আমির (পিএসজির মালিক) সেটি পছন্দ করেননি। আল খেলাইফি (পিএসজি চেয়ারম্যান) এমনকি আমাকে বলেছিলেন, আমি যদি বার্সার সঙ্গে কোনো দেনদরবারে যাই তবে ভেরাত্তি আমাকে আর রাখবে না এবং সেটিই ঘটেছে। আমি নিশ্চিত, মার্কো ভয় পেয়েছিল। সে আমাকে সেটি জানায়নি, তবে এটাই ঘটেছে। সূত্র : গোল ডটকম

logo

সম্পাদক ও প্রকাশক : মো. নজরুল ইসলাম