ঢাকা ১৯ অক্টোবর, ২০২৬
সংবাদ শিরোনাম
পরীর নতুন ভিডিও ভাইরাল, ভাসছেন প্রশংসায় মাদকবিরোধী অভিযানে ইশরাকের ভূমিকা প্রশংসনীয়: রাশেদ খাঁন বাংলাদেশের মতো সাম্প্রদায়িক সম্প্রীতি বিশ্বের কোথাও নেই: রাষ্ট্রপতি বিমানবাহিনীর সাবেক প্রধান আব্দুল হান্নান গ্রেপ্তার মা ইলিশ রক্ষায় কঠোর অবস্থানে কোস্ট গার্ড রাজধানীর মাতুয়াইলের গ্যারেজে জবির বাসে আগুন প্রতিমন্ত্রী ইশরাকের অস্ত্র প্রদর্শনের ঘটনা তদন্ত করছে পুলিশ: ডিবি প্রধান আপিল বিভাগে দ্রুত শুনানি হবে সাত খুন, মেজর সিনহা ও আবরার হত্যা মামলা : অ্যাটর্নি জেনারেল স্বর্ণ নিয়ে বিশ্ববাজারে দুঃসংবাদ প্রবাসে থেকেও তারেক রহমান দেশের মানুষের পাশে দাঁড়িয়েছেন: রিজভী

‘নির্বাচন নিয়ে কথা বলে আর কোনো লাভ নেই: মাহবুবউল আলম হানিফ

#

নিজস্ব প্রতিবেদক

২১ জানুয়ারি, ২০২৪,  9:40 PM

news image

জনবিচ্ছিন্ন ও রাজনীতি বিচ্ছিন্ন বিএনপির প্রলাপ নিয়ে কথা না বলার জন্য গণমাধ্যমকে আহ্বান জানিয়েছেন আওয়ামী লীগের যুগ্ম সাধারণ সম্পাদক মাহবুবউল আলম হানিফ। তিনি বলেছেন, উৎসবমুখর পরিবেশে অংশ নিয়ে জনগণই নির্ধারণ করে দিয়েছে, এটা গ্রহণযোগ্য নির্বাচন হয়েছে। ইতিমধ্যেই দেশে, বিদেশে নির্বাচন গ্রহণযোগ্য হয়েছে। তাই এই নির্বাচন নিয়ে আর কোনো কথা না বলে কেউ হয়তো মানসিক শান্তি পেতে পারে, এ ছাড়া আর কোন লাভ নেই। রোববার (২১ জানুয়ারি) বেলা ১১টায় কুষ্টিয়া মোহিনী মিল মাঠে রহিমা-আফছার স্মৃতি টি-২০ ক্রিকেট টুর্নামেন্টে এর উদ্বোধনকালে সাংবাদিকদের প্রশ্নের জবাবে এসব কথা বলেন তিনি। বিরোধীদল প্রসঙ্গে হানিফ বলেন, জাতীয় পার্টি বিরোধী দলে ছিল, এখনও তারাই বিরোধী দল। আশা করছি বিরোধী দল হিসেবে জাতীয় পার্টি গুরুত্বপূর্ণ ভূমিকা রাখবে। এ সময় নির্বাচন পরবর্তী দলের সাংগঠনিক অবস্থা নিয়ে হানিফ বলেন, নির্বাচনে বাধা না থাকায় দলের অনেক নেতাকর্মী স্বতন্ত্র প্রার্থী হয়েছিলো। যে কারণে দলের মধ্যে কিছুটা বিশৃঙ্খল পরিবেশ সৃষ্টি হয়েছে। নিরসনে ইতোমধ্যেই পরিকল্পনা নিয়ে কাজ শুরু হয়েছে। জাতীয় নির্বাচন নিয়ে দলের মধ্যে যে বিভ্রান্তি সৃষ্টি হয়েছে উপজেলা নির্বাচনের আগেই তা আর থাকবে না। পরে পায়রা ও বেলুন উড়িয়ে এবং ক্রিকেট ব্যাট দিয়ে বল মোকাবেলার মধ্য দিয়ে মাহবুবউল আলম হানিফ ক্রিকেট টুর্নামেন্টের উদ্বোধন করেন। এ সময় আলোচনা সভাতেও বক্তব্য রাখেন তিনি। উদ্বোধনী ম্যাচে কুমারখালী ক্রিকেট একাডেমি ও রোজা রাইডার্স মুখোমুখি হয়। মোট ২৪ দল এই টুর্নামেন্টে অংশ নেবে।

logo

সম্পাদক ও প্রকাশক : মো. নজরুল ইসলাম