ঢাকা ১২ জুন, ২০২৬
সংবাদ শিরোনাম
অস্ট্রেলিয়ার বিপক্ষে ঐতিহাসিক সিরিজ জয় বাংলাদেশের তারেক রহমানের নেতৃত্বে দীর্ঘ লড়াইয়ের ফসল জুলাই বিপ্লব ইরানের দেশপ্রেম বনাম ইউনূস সরকারের দেশবিরোধিতা বাংলা-ইংরেজির পাশাপাশি বাধ্যতামূলক হবে তৃতীয় ভাষা শিক্ষা কৃষক কার্ডে ১ হাজার ৬২ কোটি টাকা বরাদ্দ মোবাইল গ্রাহকদের জন্য বড় সুখবর ৬ শিশুর মৃত্যু: আদ-দ্বীন হাসপাতালের লাইসেন্স বাতিল জুলাই শহীদ পরিবারকে মাসিক ২০ হাজার টাকা ভাতার প্রস্তাব পাঠ্যবইয়ে যুক্ত হচ্ছে ওসমান হাদির বীরত্বগাথা দেশের ৫৫তম বাজেট উত্থাপন চলছে

‘নির্বাচনের সময় ইসির নির্দেশনা অনুযায়ী কাজ করবে পুলিশ’

#

নিজস্ব প্রতিবেদক

০৭ জুলাই, ২০২৩,  3:09 PM

news image

নির্বাচনের সময় কমিশন যে নির্দেশনা দেবে সে অনুযায়ী পুলিশ কাজ করবে বলে জানিয়েছেন পুলিশের মহাপরিদর্শক (আইজিপি) চৌধুরী আব্দুল্লাহ আল-মামুন। শুক্রবার (৭ জুলাই) দুপুরে সুনামগঞ্জে এক সফরে এসে দরিদ্র ও অসহায় মানুষের মাঝে সহায়তা সামগ্রী বিতরণের পর তিনি এ কথা জানান। আইজিপি বলেন, নির্বাচনের সময়ে পুলিশ নির্বাচন কমিশনের অধীনে কাজ করে থাকে। তাই, সে সময় কমিশন যে নির্দেশনা দেবে সে অনুযায়ী কাজ করতে আমরা বদ্ধপরিকর। তিনি বলেন, প্রধানমন্ত্রীর জঙ্গিবাদ ও সন্ত্রাসবাদের বিরুদ্ধে জিরো টলারেন্স নীতির কারণে দেশের আইনশৃঙ্খলা পরিস্থিতির ঈর্ষণীয় অগ্রগতি হয়েছে। জঙ্গিবাদ-সন্ত্রাসবাদ যেভাবে নিয়ন্ত্রণ করতে সক্ষম হয়েছে, বাংলাদেশ পুলিশ নির্বাচনী দায়িত্বও সেভাবে পালনের জন্য প্রস্তুত রয়েছে। তিনি আরও বলেন, পুলিশের সামর্থ্য ও অভিজ্ঞতা রয়েছে। নির্বাচনে কেউ আইনশৃঙ্খলা বিঘ্ন করার চেষ্টা করলে তাদের বিরুদ্ধে যথাযথ আইনানুগ ব্যবস্থা গ্রহণ করা হবে। এর আগে, জেলা পুলিশ লাইনসে ২০০টি পরিবারের মাঝে এ সহায়তা সামগ্রী বিতরণ করা হয়। এ সময় সিলেট রেঞ্জের ডিআইজি শাহ মিজান, জেলা প্রশাসক দিদারে আলম মোহাম্মদ মাকসুদ চৌধুরী, পুলিশ সুপার মোহাম্মদ এহসান শাহ উপস্থিত ছিলেন।

logo

সম্পাদক ও প্রকাশক : মো. নজরুল ইসলাম