ঢাকা ১৮ অক্টোবর, ২০২৬
সংবাদ শিরোনাম
পরীর নতুন ভিডিও ভাইরাল, ভাসছেন প্রশংসায় মাদকবিরোধী অভিযানে ইশরাকের ভূমিকা প্রশংসনীয়: রাশেদ খাঁন বাংলাদেশের মতো সাম্প্রদায়িক সম্প্রীতি বিশ্বের কোথাও নেই: রাষ্ট্রপতি বিমানবাহিনীর সাবেক প্রধান আব্দুল হান্নান গ্রেপ্তার মা ইলিশ রক্ষায় কঠোর অবস্থানে কোস্ট গার্ড রাজধানীর মাতুয়াইলের গ্যারেজে জবির বাসে আগুন প্রতিমন্ত্রী ইশরাকের অস্ত্র প্রদর্শনের ঘটনা তদন্ত করছে পুলিশ: ডিবি প্রধান আপিল বিভাগে দ্রুত শুনানি হবে সাত খুন, মেজর সিনহা ও আবরার হত্যা মামলা : অ্যাটর্নি জেনারেল স্বর্ণ নিয়ে বিশ্ববাজারে দুঃসংবাদ প্রবাসে থেকেও তারেক রহমান দেশের মানুষের পাশে দাঁড়িয়েছেন: রিজভী

‘নির্বাচনের আগে খালেদা জিয়াকে কারাগারে পাঠানোর সম্ভাবনা নেই’

#

নিজস্ব প্রতিবেদক

২৭ অক্টোবর, ২০২২,  8:07 PM

news image

আইনমন্ত্রী আনিসুল হক বলেছেন, নির্বাচনের আগে খালেদা জিয়াকে কারাগারে ফেরত পাঠানোর সম্ভাবনা নেই। বৃহস্পতিবার (২৭ অক্টোবর) রাজধানীর বিচার প্রশাসন প্রশিক্ষণ ইন্সটিটিউটে সাংবাদিকদের প্রশ্নের জবাবে আইনমন্ত্রী এ কথা বলেন। আইনমন্ত্রী বলেন, দল হিসেবে জামায়াতের বিচারে জন্য শিগগিরই আইনে সংশোধনী আনা হবে। এছাড়া ভিন্ন নামে জামায়াতের আবেদন কিভাবে নিষ্পত্তি করে নির্বাচন কমিশন (ইসি) সেটি পর্যবেক্ষণ করবে সরকার বলেও জানান তিনি। খালেদা জিয়ার দণ্ড স্থগিত করে আগের দুই শর্ত বহাল রেখে তার মুক্তির মেয়াদ আরও ছয় মাস বাড়িয়ে গত ১৯ সেপ্টেম্বর স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের সুরক্ষাসেবা বিভাগ থেকে প্রজ্ঞাপন জারি করা হয়। এ নিয়ে ষষ্ঠবারের মতো কারাবন্দি খালেদা জিয়ার মুক্তির মেয়াদ বাড়লো। এ দফায় তার মুক্তির মেয়াদ শেষ হবে আগামী ২৪ সেপ্টেম্বর।প্রজ্ঞাপন অনুযায়ী, আগের মতো খালেদা জিয়া ঢাকার নিজ বাসায় থেকে চিকিৎসা নেবেন এবং এসময়ে তিনি দেশের বাইরে যেতে পারবেন না- এ দুটি শর্তে দণ্ড স্থগিতের মেয়াদ বাড়ানো হয়েছে।

logo

সম্পাদক ও প্রকাশক : মো. নজরুল ইসলাম