ঢাকা ২২ সেপ্টেম্বর, ২০২৬
সংবাদ শিরোনাম
আশুলিয়ায় লরিতে সিলিন্ডার বিস্ফোরণের ঘটনায় ৬ জনের বিরুদ্ধে মামলা উপাচার্য পরিবর্তনের প্রতিবাদে চুয়েটে সর্বাত্মক শাটডাউন বাসভাড়া বাড়ল দূরপাল্লা ও মহানগরে প্রাথমিক বিদ্যালয়ের ছুটি পুনর্নির্ধারণ দূরপাল্লার বাসে কিমি প্রতি ৮ পয়সা, শহরে ১০ পয়সা ভাড়া বাড়ানোর প্রস্তাব জ্বালানি তেলের দাম বাড়ানোর ইস্যুতে আইএমএফের কোনো শর্ত নেই: জাহেদ উর রহমান নারীর গোলাপি বাস: তেলের টাকাই উঠছে না দিনে ভর্তুকি ৫০ হাজার নিয়ম না মানলে অনুমোদিত ক্লিনিকও বন্ধ: স্বাস্থ্যমন্ত্রী বেশ কয়েকটি দ্বিপক্ষীয় ও বহুপাক্ষিক বৈঠকে অংশ নেবেন প্রধানমন্ত্রী: মাহদী আমিন জাপানে টাইফুন দুজুয়ানের তাণ্ডব, বাতিল শত শত ফ্লাইট ও বন্ধ রেল চলাচল

‘নিউজিল্যান্ড সিরিজে ফিরছেন মাহমুদউল্লাহ’

#

ক্রীড়া প্রতিবেদক

০৫ সেপ্টেম্বর, ২০২৩,  5:06 PM

news image

এশিয়া কাপের পর নিউজিল্যান্ডের বিপক্ষে সীমিত ওভারের সিরিজ খেলবে বাংলাদেশ। এই সিরিজের দলে ডাকা হতে পারে এশিয়া কাপের বাইরে থাকা বেশ কয়েকজন ক্রিকেটারকে। বিষয়টি নিশ্চিত করেছেন বাংলাদেশ ক্রিকেট বোর্ডের (বিসিবি) সভাপতি নাজমুল হাসান পাপন। সেই সঙ্গে তিনি জানিয়েছেন এশিয়া কাপের দলটিই বিশ্বকাপের দল হওয়ার কোনো সুযোগ নেই। বেশ কয়েকটি পরিবর্তন আসবে এই দলে। মাহমুদউল্লাহ রিয়াদ-মোসাদ্দেক হোসেনরা নিউজিল্যান্ড সিরিজের দলে থাকবেন কিনা এমন প্রশ্নের জবাবে বিসিবি সভাপতি বলেন, ‘ওদের সুযোগ থাকবে খেলার। আমার মনে হয়। আমি জানি খেলবে। এশিয়া কাপের দলটাই বিশ্বকাপের দল হওয়ার কথা ছিল। যেহেতু কয়েকটা কারণে এই পরিস্থিতিতে পড়েছি। নিশ্চিতভাবে বলতে পারি ইবাদত যদি ফিট থাকত সে আমাদের দলে থাকত। তামিম-লিটন যাবে। তাহলে এশিয়া কাপের দলটাকে বিশ্বকাপের দল বললে ভুল হবে।’ ইনজুরির কারণে ইবাদত না থাকলেও বিশ্বকাপে ফিরছেন ওপেনার তামিম ইকবাল। খেলবেন লিটন দাসও। আজ বিশ্বকাপের প্রাথমিক দল দেয়ার শেষ দিন। তবে ২৬ সেপ্টেম্বরের মধ্যে চূড়ান্ত দল দেয়া হবে বলে জানালেন বিসিবি সভাপতি। মাহমুদউল্লাহ রিয়াদ বিশ্বকাপ দলের ভাবনায় আছে কিনা এমন প্রশ্নের জবাবে পাপন বলেন, ‘আমি তো মনে করি আছে। না থাকার কারণ দেখি না। ১৫ জন পাঠালেও যে পরিমাণ ইনজুরির সমস্যা আছে। আমাদের খেলোয়াড়রা ইনজুরি-প্রবণ বেশি। কাল যেমন দেখেন শান্ত ব্যাথা পেল। কাল মিরাজ ব্যথা পেয়েছে। এর আগের ম্যাচে মোস্তাফিজ ভুগেছে। এইগুলার কন্টিনিউয়াস রিপ্লেসমেন্ট লাগবে।

logo

সম্পাদক ও প্রকাশক : মো. নজরুল ইসলাম