ঢাকা ২৫ এপ্রিল, ২০২৬
সংবাদ শিরোনাম
ভারত থেকে এলো আরও ৭ হাজার টন ডিজেল বাস ভাড়া বাড়াল সরকার মনিরা শারমিনেরও মনোনয়ন বাতিল তীব্র তাপে পুড়ছে রাজশাহী, ঢাকাসহ ২৭ জেলায় তাপপ্রবাহ এ বছরেই চালু হবে শাহজালালের থার্ড টার্মিনাল: বিমান প্রতিমন্ত্রী হরমুজ প্রণালি খুলে দেওয়া সম্ভব নয়: ইরান সংরক্ষিত নারী আসন: বিএনপির ৩৬ জনের মনোনয়নপত্র বৈধ ঘোষণা আরও দুই জেলায় নতুন ডিসি নিয়োগ দেশে স্বর্ণের দামে বড় পতন, আজ থেকে নতুন দাম জয়পুরহাটে গোসল করতে নেমে পুকুরে ডুবে ২ ভাইয়ের মৃত্যু

‘দ্বাদশ জাতীয় সংসদ নির্বাচন হবে অবাধ, সুষ্ঠু ও নিরপেক্ষ’: ইসি

#

নিজস্ব প্রতিবেদক

২২ অক্টোবর, ২০২৩,  4:00 PM

news image

নির্বাচন কমিশনার (ইসি) ব্রিগেডিয়ার জেনারেল (অব.) মো. আহসান হাবিব খান বলেছেন, ধাপে ধাপে আমরা সব দলকে আলোচনার জন্য আমন্ত্রণ জানিয়েছি, কিন্তু কিছু দল আসেনি। এটা তাদের ব্যাপার। তাদের ইচ্ছা নেই অথবা আমাদের ওপর তাদের আস্থা নেই। এই পরিস্থিতিতে আমরা আপনাদের সকলের সহযোগিতা কামনা করছি। আমরা সংবিধান অনুযায়ী সঠিক সময়ে নির্বাচন করব। দ্বাদশ জাতীয় সংসদ নির্বাচন হবে অবাধ, সুষ্ঠু ও নিরপেক্ষ। রোববার (২২ অক্টোবর) দুপুরে খুলনা আঞ্চলিক নির্বাচন কর্মকর্তার সম্মেলন কক্ষে আসন্ন জাতীয় সংসদ নির্বাচন উপলক্ষ্যে খুলনার উপজেলা নির্বাচন কর্মকর্তাদের নিয়ে প্রস্তুতিমূলক সভা শেষে সাংবাদিকদের তিনি এসব কথা বলেন। তিনি বলেন, সেনা মোতায়নের বিষয়ে এখনো আমরা নিজেরা বসে সিদ্ধান্ত নেয়নি। আমরা বসবো, যেটা ভালো হবে সেটা আমরা করব। ১৯৮৬, ১৯৯০, ২০০১ ও ২০০৮ এর নির্বাচন দেখেছেন। শতভাগ সঠিক কিন্তু কখনোই ছিল না। আমরা কিন্তু গ্যারান্টি দিয়ে বলছি আমরা এ পর্যন্ত যা করেছি আমরা সন্তুষ্ট, জনগণও সন্তুষ্ট। খুলনা সিটি কর্পোরেশনের নির্বাচনের উদাহরণ টেনে তিনি বলেন, এ ধরনের নির্বাচন কি আগে কখনো হয়েছে। আমাদের সর্বোচ্চ চেষ্টা থাকবে। বাস্তবতাকে আমরা কিন্তু ধামাচাপা দিতে পারব না। একই সময়ে বাস্তবতাকে মোকাবেলা করে সামনের দিকে সুন্দর একটা নির্বাচন উপহার দিতে পারব ইনশাল্লাহ । তিনি বলেন, কিছু কিছু ক্ষেত্রে আপনাকে যতই বোঝায় আপনি যদি আমাকে রঙিন চশমা দিয়ে দেখেন, তাহলে আমাকে কিন্তু রঙিনই দেখবেন। আপনি যদি খালি চোখে দেখেন তাহলে কিন্তু আমি যা তাই দেখবেন। সভায় আঞ্চলিক, জেলা ও উপজেলা নির্বাচন কর্মকর্তারা উপস্থিত ছিলেন।

logo

সম্পাদক ও প্রকাশক : মো. নজরুল ইসলাম