ঢাকা ১৫ আগস্ট, ২০২৬
সংবাদ শিরোনাম
যেভাবে গৃহবধূ থেকে আপসহীন নেত্রী হয়ে ওঠেন খালেদা জিয়া প্রধানমন্ত্রীর কাছে 'এমপি মোশাররফকে মন্ত্রী হিসেবে পেতে' উপকূলের লাখো মানুষের দাবী প্যারিসে বাংলাদেশ প্রেসক্লাব ফ্রান্সের আত্মপ্রকাশ ও কমিটি গঠন অর্থের অভাবে স্বাস্থ্যসেবা থেকে কেউ বঞ্চিত হবে না: প্রধানমন্ত্রী স্মার্ট ফ্যামিলি কার্ডের বাইরে খোলাবাজারে নিত্যপণ্য বিক্রির পরিকল্পনা করছে টিসিবি ধানমন্ডি ৩২-এ শ্রদ্ধা জানাতে এসে কার্যক্রম নিষিদ্ধ যুবলীগের সক্রিয় সদস্য আটক একদিন ম্যানেজেই মিলবে টানা ৪ দিনের ছুটি নিউরোসায়েন্সেস হাসপাতালের ৫০০ শয্যার নতুন ভবন উদ্বোধন করলেন প্রধানমন্ত্রী গ্যাস-সংকটে স্বস্তি: সামিট-এক্সিলারেট চালু চার সমুদ্রবন্দরে ৩ নম্বর সতর্কসংকেত বহাল

‘টার্মিনালের বাইরে আর কোথাও বাস কাউন্টার নয়’

#

নিজস্ব প্রতিবেদক

১৩ ডিসেম্বর, ২০২২,  4:24 PM

news image

টার্মিনাল ছাড়া ঢাকা শহরের অভ্যন্তরে কোনো বাস কাউন্টার থাকতে দেওয়া হবে না বলে জানিয়েছেন ঢাকার দুই মেয়র ব্যারিস্টার শেখ ফজলে নূর তাপস ও আতিকুল ইসলাম। আগামী ১ এপ্রিল থেকে এই সিদ্ধান্ত বাস্তবায়ন করা হবে। এছাড়া আগামী ৩১ জানুয়ারী ১০০টি নতুন বাস নিয়ে ঘাটারচর থেকে কাঁচপুর পর্যন্ত ২৩ নম্বর রুটের যাত্রা শুরু হচ্ছে। ঢাকা মহানগরীর পরিবহন খাতে শৃঙ্খলা ফেরাতে সিটি কর্পোরেশনের বুড়িগঙ্গা কনফারেন্স হলে মঙ্গলবার (১৩ ডিসেম্বর) সকালে ২৫তম বৈঠক করে বাস রুট রেশনালাইজেশন কমিটি। এতে যোগ দেন ঢাকার দুই সিটি মেয়রসহ পরিবহন মালিক সমিতি, বাংলাদেশ রোড ট্রান্সপোর্ট করপোরেশন, ঢাকা পরিবহন সমন্বয় কর্তৃপক্ষের প্রতিনিধিরা। পরে সাংবাদিকদের সঙ্গে কথা বলেন দুই মেয়র। তারা জানান,  সিটি কর্পোরেশনের সবুজ গুচ্ছের আওতায় ১০০টি নতুন বাস নিয়ে ৩১ জানুয়ারী এ রুটের (মিরপুর ১০- কালসি- আবদুল্লাহপুর ও ঘাটারচর- মহাখালী-আবদুল্লাহপুর) উদ্বোধন করা হবে।  এছাড়া ২৪  ও ২৫ নম্বর রুট এপ্রিলে উদ্বোধনের আশা করেন দক্ষিণের মেয়র ফজলে নূর তাপস। এছাড়া আগামী ২০ ডিসেম্বর থেকে ৫ জানুয়ারি পর্যন্ত ২১, ২২, ২৬ নাম্বার রুটে লেগুনাসহ সকল অবৈধ যানবাহনের বিরুদ্ধে দুই সিটি এবং বিআরটিএ অভিযান চালাবে। এই রুটে শুধু নগর পরিবহন ছাড়া আর কোনো পরিবহন চলতে দেওয়া হবে না বলেও  জানান তারা।

logo

সম্পাদক ও প্রকাশক : মো. নজরুল ইসলাম