ঢাকা ৩১ জুলাই, ২০২৬
সংবাদ শিরোনাম
হামের উপসর্গ নিয়ে আরও ৪ শিশুর প্রাণহানি কর না বাড়িয়ে ​ ডিএসসিসির ২০২৬-২৭ অর্থবছরে ৪ হাজার কোটি টাকার বাজেট ঘোষণা দুই কোটি টাকার সরকারি মাল বিক্রি করে ভাগাভাগি, বিআরটিএ কর্তৃপক্ষের শাক দিয়ে মাছ ঢাকার চেস্টা সিলেটে এনসিপি নেতাদের গাড়িবহরে হামলা শুধু ওষুধ দিয়ে জাতিকে রোগমুক্ত রাখা সম্ভব নয়: স্বাস্থ্যমন্ত্রী যুক্তরাষ্ট্র থেকে আরও ২৩ বাংলাদেশিকে ফেরত পাঠানো হলো মানবপাচারে ‘জিরো টলারেন্স’ নীতিতে সরকার: স্বরাষ্ট্রমন্ত্রী চেক ডিজঅনার মামলার উদ্দেশ্য অর্থ আদায়, কারাদণ্ড নয়: হাইকোর্ট ঢাকা এলিভেটেড এক্সপ্রেসওয়েতে অর্থায়ন করতে চায় চীনের ৩ প্রতিষ্ঠান প্রতিবন্ধী তিন ব্যক্তির হাতে নিয়োগপত্র তুলে দিলেন প্রধানমন্ত্রী

‘টানা দুইবার বিশ্বকাপের ফাইনাল খেলা অবিশ্বাস্য’

#

স্পোর্টস ডেস্ক

১৫ ডিসেম্বর, ২০২২,  10:31 AM

news image

বিশ্বকাপের ফাইনালে আবারও ফ্রান্স। গতকাল আল বাইত স্টেডিয়ামে মরক্কোর ফুটবল বিপ্লব থামিয়ে টানা দ্বিতীয়বারের মতো (সব মিলিয়ে চতুর্থবার) ফাইনাল নিশ্চিত করল ফরাসিরা। ম্যাচটা তারা জিতল ২-০ গোলে। ফাইনালে প্রতিপক্ষ আর্জেন্টিনা। ১৮ ডিসেম্বর লুসাইল আইকনিক স্টেডিয়ামে অনুষ্ঠিত হবে ২২তম বিশ্বকাপের ফাইনাল। দলের এমন সাফল্যে উচ্ছ্বসিত থিও হার্নান্দেজ। টানা দুইবার বিশ্বকাপের ফাইনালে ওঠা এই ডিফেন্ডারের চোখে অবিশ্বাস্য ব্যাপার। ম্যাচের ৪ মিনিট ৩৯ সেকেন্ডে চমৎকার গোল করে দলকে এগিয়ে নেন হার্নান্দেজ। ১৯৫৮ সালের পর বিশ্বকাপের সেমি-ফাইনালে দ্রুততম গোল এটি। সেবার ফ্রান্সের বিপক্ষে দুই মিনিটের মধ্যে গোল করেছিলেন ব্রাজিলের ভাভা। দ্বিতীয়ার্ধে বদলি নামার পরপরই ফ্রান্সের দ্বিতীয় গোলটি করেন রন্দাল কোলো মুয়ানি। মরক্কোর বিপক্ষে জয়ের পর হার্নান্দেজ বললেন, “টানা দুটি বিশ্বকাপ ফাইনাল খেলা অবিশ্বাস্য ব্যাপার। আমরা দারুণ কাজ করেছি। কঠিন চ্যালেঞ্জ ছিল, কিন্তু আমরা এখন ফাইনালে।” এসি মিলানের ২৫ বছর বয়সী এই লেফট-ব্যাক অবশ্য এবারই প্রথম বিশ্বকাপে খেলছেন।

logo

সম্পাদক ও প্রকাশক : মো. নজরুল ইসলাম