ঢাকা ২৩ সেপ্টেম্বর, ২০২৬
সংবাদ শিরোনাম
আশুলিয়ায় লরিতে সিলিন্ডার বিস্ফোরণের ঘটনায় ৬ জনের বিরুদ্ধে মামলা উপাচার্য পরিবর্তনের প্রতিবাদে চুয়েটে সর্বাত্মক শাটডাউন বাসভাড়া বাড়ল দূরপাল্লা ও মহানগরে প্রাথমিক বিদ্যালয়ের ছুটি পুনর্নির্ধারণ দূরপাল্লার বাসে কিমি প্রতি ৮ পয়সা, শহরে ১০ পয়সা ভাড়া বাড়ানোর প্রস্তাব জ্বালানি তেলের দাম বাড়ানোর ইস্যুতে আইএমএফের কোনো শর্ত নেই: জাহেদ উর রহমান নারীর গোলাপি বাস: তেলের টাকাই উঠছে না দিনে ভর্তুকি ৫০ হাজার নিয়ম না মানলে অনুমোদিত ক্লিনিকও বন্ধ: স্বাস্থ্যমন্ত্রী বেশ কয়েকটি দ্বিপক্ষীয় ও বহুপাক্ষিক বৈঠকে অংশ নেবেন প্রধানমন্ত্রী: মাহদী আমিন জাপানে টাইফুন দুজুয়ানের তাণ্ডব, বাতিল শত শত ফ্লাইট ও বন্ধ রেল চলাচল

‘টাইমড আউট’ ইস্যুতে সাকিবের পাশে দাঁড়াল গল টাইটান্স

#

স্পোর্টস ডেস্ক

০৯ নভেম্বর, ২০২৩,  7:07 PM

news image

সাকিব আল হাসানকে নিয়ে পক্ষে বিপক্ষে যেন আলোচনা থামছেই না। ভারতে চলমান ওয়ানডে বিশ্বকাপে শ্রীলঙ্কান ক্রিকেটার অ্যাঞ্জেলো ম্যাথিউসকে টাইমড আউটের আবেদন করেছিলেন সাকিব। যার প্রেক্ষিতে আউট দেন ম্যাচের আম্পায়ার। এরপর লঙ্কান ক্রিকেটারদের কাছে রীতিমতো ভিলেনে পরিণত হয়েছেন বাংলাদেশ অধিনায়ক। লঙ্কান ক্রিকেটার ম্যাথিউস তো সরাসরিই বলেছেন, সাকিবের প্রতি এতদিনের সকল শ্রদ্ধা নিমেষেই হারিয়ে ফেলেছেন তিনি। এদিকে সাকিবকে শ্রীলঙ্কায় পেলে পাথর মারার হুমকি দিয়েছে ম্যাথিউসের ভাই ত্রিভান ম্যাথিউস। তবে এমন মন্তব্যের একদিন পরেই সাকিবের পাশে এসে দাঁড়ালো লঙ্কা প্রিমিয়ার লিগে তার দল গল টাইটান্স। সামাজিক যোগাযোগমাধ্যম ফেসবুকে এক বিবৃতিতে সাকিবের পাশে দাঁড়ানোর কথা জানিয়েছে গল টাইটান্স। এতে বলা হয়, দয়া করে মনে রাখবেন একজনের মন্তব্য কখনোই পুরো দেশের মতামতের প্রতিফলন ঘটায় না। একইভাবে শ্রীলঙ্কানরা কখনোই এমন আচরণ করবে না। আমাদের দেশের ক্রিকেট ভক্তরা অন্য দেশের ক্রিকেটারকে যেকোন সময় ভালোবাসার সঙ্গেই বরণ করবে। গল টাইটান্সের এই বিবৃতিতে কারো নাম উল্লেখ করা না হলেও, বিষয়টি যে সাকিব আল হাসান এবং ত্রিভান ম্যাথিউসের দিকে ইঙ্গিত করছে তা বেশ স্পষ্ট।

logo

সম্পাদক ও প্রকাশক : মো. নজরুল ইসলাম