ঢাকা ০৪ জুন, ২০২৬
সংবাদ শিরোনাম
হাম ও উপসর্গে ৪ শিশুর মৃত্যু মিঠাপুকুরে বিষাক্ত অ্যালকোহল পানে একে একে ৫ জনের মৃত্যু বিএসইসির নতুন চেয়ারম্যান মাসুদ খান রামিসা হত্যা মামলার রায় রোববার প্রধানমন্ত্রীর সঙ্গে ইউএনডিপির আবাসিক প্রতিনিধির সাক্ষাৎ নিঃসঙ্গ মায়ের মৃত্যু ঘিরে ‘মিথ্যা তথ্য’ ছড়ানোর অভিযোগ ছেলের আর্জেন্টিনায় ১৪ বছরের কিশোরী হত্যা, রাজধানীতে বিক্ষোভ চলতি বছরেই দেশে শিশুদের মিড ডে মিলের ব্যবস্থা হবে: শিক্ষামন্ত্রী যুবদলের পূর্ণাঙ্গ কমিটি ঘোষণা বিএসইসির চেয়ারম্যানসহ ৪ কমিশনারের পদত্যাগ

‘জুলাই ঘোষণাপত্র’ নিয়ে দেশব্যাপী কর্মসূচির ঘোষণা বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনের

#

নিজস্ব প্রতিবেদক

০৪ জানুয়ারি, ২০২৫,  1:58 PM

news image

‘জুলাই ঘোষণাপত্র’ বিষয়ে জনমত গঠনে দেশব্যাপী কর্মসূচির ঘোষণা দিয়েছে বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলন। ঘোষিত কর্মসূচি অনুযায়ী, আগামী ৬ জানুয়ারি থেকে ১১ জানুয়ারি পর্যন্ত ‘জুলাই ঘোষণাপত্র’ নিয়ে সারাদেশে লিফলেট বিতরণ, সমাবেশ, জনসংযোগ করবে সংগঠনটি। তাদের সঙ্গে এ কর্মসূচিতে যৌথভাবে কাজ করবে জাতীয় নাগরিক কমিটি। শনিবার (৪ জানুয়ারি) রাজধানীর বাংলামোটরে বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনের কেন্দ্রীয় কার্যালয়ে আয়োজিত সংবাদ সংবাদ সম্মেলনে এ কর্মসূচি ঘোষণা করেন সংগঠনটির আহ্বায়ক হাসনাত আব্দুল্লাহ। তিনি বলেন, গত ৩১ ডিসেম্বর শহীদ মিনারে মার্চ ফর ইউনিটিতে ১৫ জানুয়ারির মধ্যে জুলাই প্রক্লেমেশনের (ঘোষণাপত্র) দাবি জানিয়েছি। অন্তর্বর্তীকালীন সরকার এর পক্ষে ঘোষণা দিয়েছে। এই অভ্যুত্থানে যেমন দেশের প্রত্যেক মানুষের অংশগ্রহণ ছিল, আমরা মনে করি এই ঘোষণাপত্রে জনমানুষের আকাঙ্ক্ষার প্রতিফল ঘটবে। হাসনাত বলেন, ফ্যাসিবাদী সরকার সব মানুষের টুঁটি চেপে ধরেছিল। আমরা মানুষের কাছে ছুটে যেতে চাই। দেশের সব শিক্ষাপ্রতিষ্ঠানে, সব পেশাজীবী মানুষের মাঝে জনসংযোগ চালাবো। বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলন ও জাতীয় নাগরিক কমিটি যৌথভাবে এই কাজটি করবে। বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনের আহ্বায়ক আরও বলেন, সরকার ঘোষণাপত্র নিয়ে দৃশ্যমান কোনো অগ্রগতি নেয়নি। অভ্যুত্থানের সব অংশীজনের সঙ্গে আলোচনা প্রয়োজন। আমাদের আহ্বান থাকবে, এই গুরুত্বপূর্ণ বিষয়ে সরকার শিগগিরই কাজ শুরু করবে। সরকারকে আমরা সব ধরনের সহযোগিতা করতে প্রস্তুত।

logo

সম্পাদক ও প্রকাশক : মো. নজরুল ইসলাম