ঢাকা ৩০ জুলাই, ২০২৬
সংবাদ শিরোনাম
দুই কোটি টাকার সরকারি মাল বিক্রি করে ভাগাভাগি, বিআরটিএ কর্তৃপক্ষের শাক দিয়ে মাছ ঢাকার চেস্টা সিলেটে এনসিপি নেতাদের গাড়িবহরে হামলা শুধু ওষুধ দিয়ে জাতিকে রোগমুক্ত রাখা সম্ভব নয়: স্বাস্থ্যমন্ত্রী যুক্তরাষ্ট্র থেকে আরও ২৩ বাংলাদেশিকে ফেরত পাঠানো হলো মানবপাচারে ‘জিরো টলারেন্স’ নীতিতে সরকার: স্বরাষ্ট্রমন্ত্রী চেক ডিজঅনার মামলার উদ্দেশ্য অর্থ আদায়, কারাদণ্ড নয়: হাইকোর্ট ঢাকা এলিভেটেড এক্সপ্রেসওয়েতে অর্থায়ন করতে চায় চীনের ৩ প্রতিষ্ঠান প্রতিবন্ধী তিন ব্যক্তির হাতে নিয়োগপত্র তুলে দিলেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা দেশে ফিরলে আইন অনুযায়ী ব্যবস্থা: আইনমন্ত্রী হবিগঞ্জে ১৪৪ ধারা প্রত্যাহার

‘জিয়াউর রহমান মানবতাবিরোধী অপরাধের প্রধান কুশীলব’

#

নিজস্ব প্রতিবেদক

১৮ অক্টোবর, ২০২৩,  11:42 AM

news image

বিএনপির প্রতিষ্ঠাতা জিয়াউর রহমান মানবতাবিরোধী অপরাধের প্রধান কুশীলব বলে মন্তব্য করেছেন আওয়ামী লীগের যুগ্ম সাধারণ সম্পাদক ও তথ্যমন্ত্রী ড. হাছান মাহমুদ। বুধবার (১৮ অক্টোবর) সকালে শেখ রাসেলে ৬০তম জন্মদিন উপলক্ষে বনানী কবরস্থানে তার সমাধিতে শ্রদ্ধা শেষে তিনি এ কথা বলেন। হাছান মাহমুদ বলেন, বিএনপির উত্থান খুনের মাধ্যমে। তারা এখনও খুনের রাজনীতি অব্যাহত রেখেছে। দেশটাকে তারা এখন বিশ্ব বেনিয়াদের হাতে তুলে দিতে চায়।’ তিনি বলেন, শেখ রাসেলের আত্মার প্রতি তখনই সম্মান জানানো হবে যখন ১৫ আগস্টের কুশীলবদের মুখোশ উন্মোচিত হবে। তথ্যমন্ত্রী বলেন, শেখ রাসেল মাত্র ১০ বছরের অবুঝ শিশু ছিল। যে অবুঝ শিশু রাজনীতিই বুঝত না—তাকেও হত্যা করা হয়েছে। সেদিনের খুনিরা ছিল নির্মম, বর্বর। তিনি বলেন, কারবালার প্রান্তরে যখন ইমাম হোসেনকে (রা.) হত্যা করা হয় তখন নারী ও শিশুদের হত্যা করা হয়নি। অথচ ১৯৭৫ সালের ১৫ আগস্ট শেখ রাসেলের মত শিশুকেও হত্যা করা হয়েছে। উল্লেখ্য, শেখ রাসেল ১৯৬৪ সালের ১৮ অক্টোবর ধানমন্ডির ঐতিহাসিক স্মৃতি-বিজড়িত বঙ্গবন্ধু ভবনে জন্মগ্রহণ করেন। ১৯৭৫ সালের ১৫ আগস্ট মানবতার শত্রু ঘৃণ্য ঘাতকদের নির্মম বুলেট থেকে রক্ষা পাননি শিশু শেখ রাসেল। বঙ্গবন্ধুর সঙ্গে নরপিশাচরা নির্মমভাবে তাকেও হত্যা করেছিল। তিনি ইউনিভার্সিটি ল্যাবরেটরি স্কুলের চতুর্থ শ্রেণীর ছাত্র ছিলেন।

logo

সম্পাদক ও প্রকাশক : মো. নজরুল ইসলাম