ঢাকা ২৪ সেপ্টেম্বর, ২০২৬
সংবাদ শিরোনাম
ট্রলারের ইঞ্জিন বিকল, উত্তাল সাগরে ১৮ জেলে পাঁচ দিন ধরে নিখোঁজ নিরাপদ ও টেকসই বিশ্ব গড়ে তোলার আহ্বান প্রধানমন্ত্রীর ফিলিস্তিনিদের জন্য ১০০ মিলিয়ন ডলার সহায়তার অঙ্গীকার কানাডার বগুড়ায় ট্রাক-মাইক্রোবাসের সংঘর্ষে নিহত ২, আহত ৭ এইআই নিয়ে যা বলছেন চীনের লিপস্টিক কিং আফগানিস্তানের ১০ স্থানে পাকিস্তানের বিমান হামলা, দুই দেশের মধ্যে ফের তীব্র উত্তেজনা টানা ৪ দিন ভারী বৃষ্টির আভাস সম্পদ কমলেও ভারতের ধনী অভিনেতার শীর্ষে শাহরুখ সাড়ে ৩ কেজির একটি 'রাজা ইলিশ' বিক্রি হলো ১০ হাজার ৯০০ টাকায় উখিয়ায় বিজিবির অভিযানে বিপুল পরিমাণ ইয়াবা উদ্ধার

‘চরিত্র নিয়ে কথা বলতে চাই না’

#

বিনোদন ডেস্ক

২৯ জানুয়ারি, ২০২৩,  9:34 PM

news image

কিছুদিন আগেই একটি মজার ভিডিও শেয়ার করে নির্মাতা রাজ শান্ডিল্যা ঘোষণা করেছিলেন শিগগিরই ‘ড্রিম গার্ল’ সিনেমার সিক্যুয়েল আসছে। সে সময় সিনেমাটিতে আয়ুষ্মান খুরানা ও নুশরাত ভারুচ্চার অভিনয়ে নিয়েও কথা বলেছিলেন তিনি। এমনকি তিনি জানিয়েছিলেন বেশকিছু চমক থাকবে সিক্যুয়েলটিতে। এরপর থেকে দর্শকপ্রিয় ‘ড্রিম গার্ল’-এর সিক্যুয়েল নিয়ে শুরু হয় নানা জল্পনা-কল্পনা। কারা অভিনয় করছেন, কবে শুটিং হবে, কবেই বা প্রেক্ষাগৃহে দেখা যাবে—এমন কৌতুহলের কমতি ছিল না। তবে এবার সেই ধোঁয়াসা কেটে গেল।

সিনেমাটিতে দেখা মিলবে এ প্রজন্মের তারকা অনন্যা পাণ্ডেসহ একঝাঁক তারকার। সেই তালিকায় রয়েছেন আন্নু কাপুর, বিজয় রাজ, পরেশ রাওয়াল, আসরানি, রাজপাল যাদবসহ অনেকে। শুধু তাই নয়, এরইমধ্যে সিনেমাটির ৯৫ ভাগ কাজও শেষ হয়েছে। সব ঠিক থাকলে আসছে ৩০ জুন প্রেক্ষাগৃহে মুক্তির পরিকল্পনা করছেন নির্মাতা রাজ শান্ডিল্যা।  অনন্যা বলেন, ‘শুরু থেকেই ব্যতিক্রমী চরিত্রে কাজের প্রতি আগ্রহী ছিলাম। অপেক্ষায় ছিলাম সেই সুযোগের। অবশেষে স্বপ্ন হাতের নাগালে এসেছে। তবে নিজের চরিত্র নিয়ে এখনই কথা বলতে চাই না। শুধু এটুকু বলবো, আগের সিনেমার দু-একজন ছাড়া সব চরিত্রই নতুন এবং চমকে ভরপুর।

logo

সম্পাদক ও প্রকাশক : মো. নজরুল ইসলাম