ঢাকা ২২ সেপ্টেম্বর, ২০২৬
সংবাদ শিরোনাম
প্রাথমিক বিদ্যালয়ের ছুটি পুনর্নির্ধারণ দূরপাল্লার বাসে কিমি প্রতি ৮ পয়সা, শহরে ১০ পয়সা ভাড়া বাড়ানোর প্রস্তাব জ্বালানি তেলের দাম বাড়ানোর ইস্যুতে আইএমএফের কোনো শর্ত নেই: জাহেদ উর রহমান নারীর গোলাপি বাস: তেলের টাকাই উঠছে না দিনে ভর্তুকি ৫০ হাজার নিয়ম না মানলে অনুমোদিত ক্লিনিকও বন্ধ: স্বাস্থ্যমন্ত্রী বেশ কয়েকটি দ্বিপক্ষীয় ও বহুপাক্ষিক বৈঠকে অংশ নেবেন প্রধানমন্ত্রী: মাহদী আমিন জাপানে টাইফুন দুজুয়ানের তাণ্ডব, বাতিল শত শত ফ্লাইট ও বন্ধ রেল চলাচল সারের পর ডিজেল, বড় পরীক্ষায় কৃষক খুলনায় ডেঙ্গুতে এক রাতে দুই অন্তঃসত্ত্বার মৃত্যু, মেলেনি আইসিইউ বিশ্বমঞ্চে প্রথম ভাষণ দিতে নিউইয়র্কে প্রধানমন্ত্রী

‘গা বাঁচিয়ে খেলা আমার পক্ষে সম্ভব নয়’

#

ক্রীড়া প্রতিবেদক

২৪ মে, ২০২৩,  4:29 PM

news image

২০১৯ বিশ্বকাপে বাদ পড়ে কান্নায় ভেঙে পড়েছিলেন তাসকিন আহমেদ, ওই ছবি হৃদয় কেড়েছিল অনেকের। এরপর থেকে নিজেকে আমূল বদলে ফেলেছেন এই টাইগার পেসার। আরেকটি বিশ্বকাপের সামনে দাঁড়িয়ে তাসকিন এখন পেস বোলিং বিভাগের নেতা। গত বিশ্বকাপের দল থেকে বাদ পড়ে কেঁদেছিলেন, এখন তাসকিনের মনে হয় ভালো হয়েছে সেটি। মঙ্গলবার মিরপুরে সাংবাদিকদের সেসবই বলছিলেন তিনি। তাসকিন বলেন, ‘ইনজুরির কারণে দলের বাইরে থাকার স্বাদটা কখনোই আনন্দদায়ক নয়। ক্রিকেটার হিসেবে খারাপ লাগে। ২০১৯ বিশ্বকাপে যখন বাদ পড়েছিলাম, ওই মুহূর্তটা খুব দুঃখজনক ছিল আমার জন্য বিষয়টা। তবে এখন বুঝতে পারি, আল্লাহ্‌ যা করেন ভালোর জন্যই করেন। তারপর নিজের ওয়ার্ক এথিকস, প্রসেস কিছুটা বদলেছে।’ তাসকিনের জন্য বরাবরই বাধা হয়েছে ইনজুরি। আয়ারল্যান্ডের বিপক্ষে ঘরের মাঠে টেস্টের পর ওয়ানডেতেও খেলতে পারেননি। অনিশ্চয়তায় আফগানিস্তানের বিপক্ষে টেস্টও। তাসকিন অবশ্য বলছেন, নিরাদ হয়ে খেলা তার পক্ষে সম্ভব না। তিনি বলেন, ‘গা বাঁচিয়ে খেলা আমার জন্য সম্ভব নয়। বল হাতে নিয়ে খেলতে নামলে এটা মাথায় থাকেই না যে কীভাবে নিরাপদে খেলা যায়। আরও তো আমি পেস বোলার। লাল-সবুজের হয়ে খেলাটা অনেক গর্বের একটা ব্যাপার। শুধু এটা না, ক্রিকেটটাই আসলে। তো যখন খেলতে নামি, মাথায় এটা থাকে না যে সামনে বড় ইভেন্ট আছে না কী আছে। আল্লাহ্‌ যাতে সুস্থ রাখেন, এটাই সবসময় দোয়া করি।’

logo

সম্পাদক ও প্রকাশক : মো. নজরুল ইসলাম