ঢাকা ২১ সেপ্টেম্বর, ২০২৬
সংবাদ শিরোনাম
হামের উপসর্গ নিয়ে আরও ৪ শিশুর মৃত্যু ঢাকার পল্লবীতেও বাসে আগুন এশিয়ান গেমসের সেমিফাইনালে ভারতের কাছে ১১৪ রানে হার বাংলাদেশ বিশ্ববিদ্যালয় ছাত্রকে পিটিয়ে হত্যার অভিযোগে খুবির ৪ শিক্ষার্থীসহ আসামি ২৯ আইফোন ছিনিয়ে নিতেই অপ্রতিমকে মাথায় আঘাত করে হত্যা: পুলিশ সরকারি চাকরিতে তদবির করলেই বিভাগীয় ব্যবস্থা আমরা সংবিধান সংশোধন নয়, সংস্কার চাই: মিয়া গোলাম পরওয়ার চিকিৎসাসেবায় বড় ঘোষণা স্বাস্থ্যমন্ত্রীর, দেশে আসছে বিশ্বসেরা প্রযুক্তি ঢাকায় ককটেল বিস্ফোরণের রহস্য জানাল পুলিশ অপ্রতিম হত্যায় গ্রেফতার ৪, অপরাধ স্বীকার: স্বরাষ্ট্রমন্ত্রী

‘কোথাও যাচ্ছি না’ বলে মধ্যরাতে দেশ ছাড়লেন বিসিবি সভাপতি

#

ক্রীড়া প্রতিবেদক

২৬ জানুয়ারি, ২০২৬,  5:32 PM

news image

ডেইলি সানের প্রতিবেদন

রিটার্ন টিকিট না কেটেই বাংলাদেশ ছাড়ছেন বুলবুল—এমন গুঞ্জন ছড়িয়ে পড়ার পর শুরুতে তা অস্বীকার করলেও শেষ পর্যন্ত মধ্যরাতে দেশ ছেড়েছেন বাংলাদেশ ক্রিকেট বোর্ডের (বিসিবি) সভাপতি আমিনুল ইসলাম বুলবুল। রোববার (২৫ জানুয়ারি) গভীর রাতে তিনি অস্ট্রেলিয়ার উদ্দেশ্যে ঢাকা ছাড়েন। বিমানবন্দর সূত্রের বরাতে এ তথ্য জানা গেছে। এর আগে রোববার বিকেল থেকে বুলবুল দেশ ছাড়ছেন—এমন খবর বিভিন্ন গণমাধ্যমে প্রকাশ পায়। তখন তিনি সেসব প্রতিবেদনকে ‘মিথ্যা’ দাবি করে বলেছিলেন, বিসিবিতে কাজের চাপ থাকায় তিনি কোথাও যাচ্ছেন না। রোববার গণমাধ্যমের সঙ্গে ফোনালাপে বিসিবি সভাপতি বলেন, ‘আমি সারাদিন আজকে অফিসে কাজ করেছি, ইনশাআল্লাহ কালকেও কাজ করব। এখনঅনেক কাজের চাপ। পরিবারের কাছে যাওয়ার কোনো পরিকল্পনা নেই। এই মুহূর্তে আমি কোথাও যাচ্ছি না।’ তিনি আরও বলেন, ‘ক্রিকেট বোর্ডে আমার বেশ কিছু কাজ আছে। সেগুলো করছি। আমি জানি না, কোথা থেকে এসব নিউজ আসে। ফলস নিউজ আমাদের সবার কাজের গতি ও বিশ্বাসযোগ্যতা ক্ষতিগ্রস্ত করে।’ তবে ওই বক্তব্য দেওয়ার কয়েক ঘণ্টার মধ্যেই তিনি দেশ ছাড়েন। বিমানবন্দর সূত্রের বরাতে ডেইলি সান জানিয়েছে, ‘হ্যাঁ, তিনি আজ রাতে অস্ট্রেলিয়ার উদ্দেশ্যে রওনা হয়েছেন।’ সূত্রটি আরও জানায়, তিনি সাধারণত দুই সপ্তাহের জন্য অস্ট্রেলিয়া যান, এবারও তেমনটাই হতে পারে। বুলবুলের দেশত্যাগ এমন এক সময়ে হলো, যখন দেশের ক্রিকেটাঙ্গন একাধিক ইস্যুতে অস্থির সময় পার করছে। বিশ্বকাপ সংক্রান্ত জটিলতায় দীর্ঘদিন ধরেই উত্তপ্ত ছিল ক্রিকেটপাড়া। মোস্তাফিজুর রহমানকে আইপিএল থেকে বাদ দেওয়ার ঘটনায় প্রতিক্রিয়া হিসেবে ভারতে খেলতে না যাওয়ার অবস্থান নেওয়ায় বাংলাদেশকে বিশ্বকাপ থেকে বাদ দেওয়ার ঘোষণা দেয় আইসিসি। এর পাশাপাশি সদ্য সমাপ্ত বিপিএলে এক বিসিবি পরিচালকের বিরুদ্ধে ফিক্সিংয়ের অভিযোগ ওঠে। গত পরশু পদত্যাগ করেছেন আরেক পরিচালক। আরও দুজন শিগগির পদত্যাগপত্র দিতে পারেন—এমন গুঞ্জনও রয়েছে। সব মিলিয়ে ক্রিকেট প্রশাসনে যখন টালমাটাল অবস্থা, তখন বিসিবি সভাপতির দেশ ছাড়ার ঘটনায় ধোঁয়াশা তৈরি হয়েছে। সূত্র: ডেইলি সান

logo

সম্পাদক ও প্রকাশক : মো. নজরুল ইসলাম