ঢাকা ১৭ জুলাই, ২০২৬
সংবাদ শিরোনাম
নরসিংদীতে পানিতে ডুবে ৪ মাদরাসাছাত্রীর মৃত্যু দেশে হাম ও হামের উপসর্গে আরও ৮ জনের মৃত্যু আবু সাঈদের রক্তের দায় এখনো শোধ হয়নি: চরমোনাই পীর জিয়াউর রহমান হত্যা: পলাতক মেজর মোজাফফর আটক তালাকের অজুহাতে নাবালক সন্তানের ভরণপোষণ এড়ানো যাবে না : হাইকোর্ট যেভাবে হজে যাবেন প্রবাসী বাংলাদেশিরা কাতারের সাবেক আমিরের স্মরণে রাজধানীতে সড়কের নামকরণের নির্দেশ ১০ হাজার পুলিশ কনস্টেবল নিয়োগের পরিকল্পনা সরকারের শিক্ষার্থীদের আন্দোলন ঘিরে ঘোলা পানিতে মাছ শিকার করতে চাইছে একটি গোষ্ঠী: স্বরাষ্ট্রমন্ত্রী অনলাইন জুয়া ও সাইবার ক্রাইম পুলিশের সামনে বড় চ্যালেঞ্জ: আইজিপি

‘কালবৈশাখী’র কবলে পড়ে দুই লঞ্চের সংঘর্ষ

#

নিজস্ব প্রতিবেদক

২৩ এপ্রিল, ২০২২,  9:59 AM

news image

ছবি : সংগৃহীত

কালবৈশাখী ঝড়ের কবলে পড়ে চাঁদপুরের মেঘনা মোহনায় দুই লঞ্চের সংঘর্ষের ঘটনা ঘটেছে। শুক্রবার (২২ এপ্রিল) বিকেলে ভোলার বোরহানউদ্দিনের হাকিমুদ্দিন ঘাট থেকে ঢাকার উদ্দেশ্যে ছেড়ে যাওয়া টিপু-১২ ও মেহেন্দীগঞ্জ উপজেলার মুলাদী থেকে ঢাকার উদ্দেশ্যে ছেড়ে আসা এমভি মিতালী-৪ লঞ্চ দুটি চাঁদপুরের গজারিয়া এলাকার মেঘনায় আসলে কালবৈশাখী ঝড়ের কবলে পড়ে সংঘর্ষের ঘটনা ঘটে।  এতে বড় ধরণের কোন ক্ষয়ক্ষতি হয়নি বলে টিপু-১২ লঞ্চের সুপারভাইজার মেহেদী রাত সাড়ে ১০টার দিকে বিষয়টি নিশ্চিত করেন। সংঘর্ষের সময় লঞ্চ যাত্রীদের মধ্যে আতঙ্ক ছড়িয়ে পড়ে। তবে মিতালী লঞ্চের ধাক্কায় টিপু লঞ্চের পাশে লাগলে কার্নিশে ক্ষতি হয়। এই ঘটনায় কোন হতাহতের ঘটনা না ঘটলেও যাত্রীরা আতঙ্কিত হয়ে পড়েন।

টিপু-১২ লঞ্চের সুপারভাইরাজ মেহেদী জানান, সকাল সাড়ে ৮টার দিকে বোরহানউদ্দিনের হাকিমুদ্দিন ঘাট থেকে আমাদের লঞ্চটি ছেড়ে ঢাকার উদ্দেশ্যে রওনা হয়। পথে লঞ্চ কয়েকবার কালবৈশাখী ঝড়ের কবলে পড়লে বিভিন্ন জায়গায় নোঙর করা হয়। বিকালে লঞ্চটি চাঁদপুরের গজারিয়া এলাকার মেঘনা মোহনায় পৌঁছালে প্রচন্ড ঝড়ের কবলে পড়ে। এসময় মেহেন্দীগঞ্জের মুলাদী থেকে ছেড়ে আসা মিতালী-৪ লঞ্চটি পাশ থেকে টিপু-১২ লঞ্চকে ধাক্কা দেয়। মিতালী লঞ্চের ধাক্কায় টিপু-১২ লঞ্চের কার্নিশের ব্যাপক ক্ষতি হয়। তবে এই ঘটনায় যাত্রীদের মধ্যে আতঙ্ক ছড়িয়ে পড়লেও বড় ধরনের কোন হতাহতের ঘটনা ঘটেনি। আমাদের টিপু-১২ লঞ্চ রাত সাড়ে ১০টার দিকে নিরাপদে ঢাকা সদরঘাটে এসে পৌঁছায়। দুই লঞ্চের সংঘর্ষের একটি ভিডিও যাত্রীদের মাধ্যমে সামাজিক যোগাযোগ মাধ্যম ফেসবুকে ছড়িয়ে পড়ে। ৩০ সেকেন্ডের ওই ভিডিওতে দেখা যায়, টিপু-১২ লঞ্চ ঝড়ের কবলে পড়ে চলমান থাকাবস্থায় পাশ দিয়ে যাওয়া এমভি মিতালী-৪ লঞ্চটি তীব্র ঝড় ও বাতাসের মুখে পড়ে টিপু লঞ্চটির ডান পাশে সজোরে আঘাত করে। যার ফলে লঞ্চটির ডান অংশ ক্ষতিগ্রস্ত হয়।  এ ব্যাপারে নৌ-বন্দরের বিআইডব্লিউটিএর উপ-পরিচালক শহিদুল ইসলাম জানান, দুই লঞ্চের সংঘর্ষের খবর তিনি পেয়েছেন। বিষয়টি তিনি ঢাকা অফিসকে জানিয়েছেন। তবে এই ঘটনায় কোন হতাহত হয়নি। টিপু-১২ লঞ্চটি কিছুটা ক্ষতিগ্রস্থ হয়েছে বলে লঞ্চ কর্তৃপক্ষ তাকে জানিয়েছে।

logo

সম্পাদক ও প্রকাশক : মো. নজরুল ইসলাম