ঢাকা ২২ সেপ্টেম্বর, ২০২৬
সংবাদ শিরোনাম
আশুলিয়ায় লরিতে সিলিন্ডার বিস্ফোরণের ঘটনায় ৬ জনের বিরুদ্ধে মামলা উপাচার্য পরিবর্তনের প্রতিবাদে চুয়েটে সর্বাত্মক শাটডাউন বাসভাড়া বাড়ল দূরপাল্লা ও মহানগরে প্রাথমিক বিদ্যালয়ের ছুটি পুনর্নির্ধারণ দূরপাল্লার বাসে কিমি প্রতি ৮ পয়সা, শহরে ১০ পয়সা ভাড়া বাড়ানোর প্রস্তাব জ্বালানি তেলের দাম বাড়ানোর ইস্যুতে আইএমএফের কোনো শর্ত নেই: জাহেদ উর রহমান নারীর গোলাপি বাস: তেলের টাকাই উঠছে না দিনে ভর্তুকি ৫০ হাজার নিয়ম না মানলে অনুমোদিত ক্লিনিকও বন্ধ: স্বাস্থ্যমন্ত্রী বেশ কয়েকটি দ্বিপক্ষীয় ও বহুপাক্ষিক বৈঠকে অংশ নেবেন প্রধানমন্ত্রী: মাহদী আমিন জাপানে টাইফুন দুজুয়ানের তাণ্ডব, বাতিল শত শত ফ্লাইট ও বন্ধ রেল চলাচল

‘ওয়েস্ট ইন্ডিজের আর নিচে নামার জায়গা নেই’

#

স্পোর্টস ডেস্ক

০৪ জুলাই, ২০২৩,  4:54 PM

news image

স্কটল্যান্ডের কাছে ৭ উইকেটে হেরে বিশ্বকাপের মূল পর্ব থেকে ছিটকে গেছে ওয়েস্ট ইন্ডিজ। যার ফলে ইতিহাসে প্রথমবারের মতো বিশ্বকাপে খেলতে পারছে না দলটি। দলের এমন পারফর্ম্যান্সে বাকিদের মতো হতাশ দলটির সাবেক কিংবদন্তি ব্যাটসম্যান ও বাংলাদেশ ক্রিকেট দলের সাবেক কোচ গর্ডন গ্রিনিজ।  তিনি কিছুটা অভিমানের সুরেই এনডিটিভিকে বলেছেন, ওয়েস্ট ইন্ডিজ ক্রিকেট দলের হার একসময় তাকে কষ্ট দিত, কিন্তু এখন আর কষ্ট পান না, ‘আসলে আমি ইদানীং ক্রিকেট খুব একটা দেখি না। বিশেষ করে সাদা বলের ক্রিকেট। আগে ওয়েস্ট ইন্ডিজের হার আমায় কষ্ট দিত। কিন্তু এখন আর সেভাবে এটি আমাকে পোড়ায় না। এর মূল কারণ, বেশ অনেক দিন ধরেই আমাদের ক্রিকেটের মান নিচের দিকে নামছে।’ ওয়েস্ট ইন্ডিজ দল ছাড়া বিশ্বকাপ কল্পনা করতে পারছেন না গ্রিনিজও, ‘অবশ্যই ওয়েস্ট ইন্ডিজ ছাড়া বিশ্বকাপ আমি ভাবতেও পারছি না। আমাদের আসলে আর নিচে নামার জায়গা বাকি নেই এখন।’ 

logo

সম্পাদক ও প্রকাশক : মো. নজরুল ইসলাম