ঢাকা ৩০ অক্টোবর, ২০২৬
সংবাদ শিরোনাম
ঠাকুরগাঁও-১ উপনির্বাচনের ভোটগ্রহণ শেষ, চলছে গণনা হাম উপসর্গে আজ আরও ৭ মৃত্যু শিক্ষাপ্রতিষ্ঠানে আসছে টানা ৩ দিনের ছুটি পে-স্কেল নিয়ে নতুন প্রজ্ঞাপন মন্ত্রী-প্রতিমন্ত্রীর পিএস পদে বিচারকের বৈধতা জানতে চেয়ে হাইকোর্টের রুল সোশ্যাল মিডিয়ায় ভুয়া তথ্য দ্রুত ছড়ায়: ডা. জাহেদ জাপান থেকে দেশের পথে প্রধানমন্ত্রী মৌলভীবাজারে হত্যা মামলায় ৪ জনের মৃত্যুদণ্ড সাতক্ষীরা সীমান্তে ২০ লাখ টাকার চোরাচালানি পণ্য জব্দ, আটক ১ তাহসিফের মৃত্যু নিয়ে প্রশ্ন, যা বললেন স্বরাষ্ট্রমন্ত্রী

‘এডিসি হারুনের মারধরে নাইমের ৪-৫টি দাঁত তুলে ফেলা হয়েছে’

#

নিজস্ব প্রতিবেদক

১১ সেপ্টেম্বর, ২০২৩,  8:05 PM

news image

ছাত্রলীগের কেন্দ্রীয় দুই নেতাকে ব্যাপক নির্যাতনের অভিযোগ উঠেছে পুলিশের রমনা জোনের এডিসি হারুন অর রশিদের বিরুদ্ধে। পিটিয়ে তাদের দাঁত ফেলে দেওয়ার অভিযোগ করা হয়েছে। ছাত্রলীগের কেন্দ্রীয় সাংগঠনিক সম্পাদক আনোয়ার হোসেন নাইমের ৪-৫ টি দাঁত তুলে ফেলেছেন বলে অভিযোগ উঠেছে হারুন অর রশীদের বিরুদ্ধে। সোমবার (১১ সেপ্টেম্বর) নাইমের বোনের ছেলে জাহাঙ্গীর আলম এ তথ্য জানান। তিনি বলেন, মামার ৪-৫ টি দাঁত তুলে ফেলা হয়েছে। আরো কয়েকটিতে প্রচণ্ড আঘাত পেয়েছে। দাঁতের বিশেষজ্ঞ চিকিৎসকের কাছে পাঠানো হয়েছে। ডাক্তার সিটি স্ক্যান করতে দিয়েছেন। তারপর বিস্তারিত বলা যাবে। তিনি আরো বলেন, এলোপাতাড়ি মারধরের কারণে শরীরের বিভিন্ন অংশে আঘাত পেয়েছে। শরীরে প্রচণ্ড ব্যথা তার।

logo

সম্পাদক ও প্রকাশক : মো. নজরুল ইসলাম