ঢাকা ২৩ সেপ্টেম্বর, ২০২৬
সংবাদ শিরোনাম
আশুলিয়ায় লরিতে সিলিন্ডার বিস্ফোরণের ঘটনায় ৬ জনের বিরুদ্ধে মামলা উপাচার্য পরিবর্তনের প্রতিবাদে চুয়েটে সর্বাত্মক শাটডাউন বাসভাড়া বাড়ল দূরপাল্লা ও মহানগরে প্রাথমিক বিদ্যালয়ের ছুটি পুনর্নির্ধারণ দূরপাল্লার বাসে কিমি প্রতি ৮ পয়সা, শহরে ১০ পয়সা ভাড়া বাড়ানোর প্রস্তাব জ্বালানি তেলের দাম বাড়ানোর ইস্যুতে আইএমএফের কোনো শর্ত নেই: জাহেদ উর রহমান নারীর গোলাপি বাস: তেলের টাকাই উঠছে না দিনে ভর্তুকি ৫০ হাজার নিয়ম না মানলে অনুমোদিত ক্লিনিকও বন্ধ: স্বাস্থ্যমন্ত্রী বেশ কয়েকটি দ্বিপক্ষীয় ও বহুপাক্ষিক বৈঠকে অংশ নেবেন প্রধানমন্ত্রী: মাহদী আমিন জাপানে টাইফুন দুজুয়ানের তাণ্ডব, বাতিল শত শত ফ্লাইট ও বন্ধ রেল চলাচল

‘এটা বিশ্বকাপ নয়, যেন দ্বিপাক্ষিক কোনো সিরিজ’

#

স্পোর্টস ডেস্ক

১৫ অক্টোবর, ২০২৩,  4:49 PM

news image

ঘরের মাঠ, তার ওপর গ্যালারিতে এক লাখেরও বেশি সমর্থক। তাই সব দিক বিচার করে চাপের পাল্লাটা ভারতের দিকেই থাকবে বলে ভাবা হচ্ছিল। কিন্তু ম্যাচে এর ছিটেফোঁটাও দেখা যায়নি। উল্টো পাকিস্তানকে ৭ উইকেটে হারিয়ে ভারত তুলে নিয়েছে দাপুটে এক জয়। যদিও ভারত-পাকিস্তান ম্যাচের আয়োজন নিয়ে চরম অসন্তোষ প্রকাশ করেছেন মিকি আর্থার। কড়া সমালোচনায় বিদ্ধ করেছেন আইসিসি ও বিসিসিআইকে। বিশ্বকাপের ম্যাচটিতে তিনি তুলনা করেছেন ভারতের আয়োজিত কোনো দ্বিপাক্ষিক সিরিজ হিসেবে। শনিবার (১৪ অক্টোবর) আহমেদাবাদের নরেন্দ্র মোদি স্টেডিয়ামে মুখোমুখি হয় দুই চিরপ্রতিদ্বন্দ্বী ভারত-পাকিস্তান। ১ লাখ ৩২ হাজার দর্শক ধারণ ক্ষমতা সম্পন্ন এ স্টেডিয়ামে ম্যাচের দিন দেখা যায়নি পাকিস্তানি দর্শকদের কোনো নিশানা। শুধু দর্শক কেন, ভিসা জটিলতায় দেশটির সাংবাদিকরাও বিশ্বকাপের দেশে অবহেলিত। এদিন পুরো স্টেডিয়াম জুড়ে আনাগোনা ছিল নীল জার্সি পরা ভারতীয় সমর্থকদের। তার ওপর স্টেডিয়ামে সশব্দে ভারতীয় গান বাজলেও ছিল না পাকিস্তানের কোনো গান। সাধারণত আইসিসির মতো বড় ইভেন্টগুলোতে মাঠে থাকা দুই প্রতিপক্ষের নিজস্ব ভাষার গান স্পিকারে সশব্দে পরিবেশিত হয়। কিন্তু সেটা দেখা যায়নি এ ম্যাচে। যেটা নিয়ে ম্যাচ শেষে অসন্তোষ প্রকাশ করেছেন পাকিস্তানের টিম ডিরেক্টর মিকি আর্থার। সংবাদ সম্মেলনে তিনি বলেন, ‘‘এটা দেখে মনেই হচ্ছে না আইসিসির কোনো ইভেন্ট। এটা যেন দ্বিপাক্ষিক কোনো সিরিজ। আমি ‘দিল, দিল পাকিস্তান’ গানটি বাজতে শুনিনি।” ম্যাচ হারের জন্য অবশ্য এটাকে অজুহাত হিসেবে দাঁড় করাতে চান না বলেই জানিয়েছেন আর্থার। ভারতের বিপক্ষে এ নিয়ে ওয়ানডে বিশ্বকাপে অষ্টমবার মুখোমুখি হয়েছিল পাকিস্তান। ৫০ ওভারের বিশ্ব আসরে ভারতের বিপক্ষে প্রথম জয় তুলে নেয়ার মিশনে নেমে বাবররা হেরেছে বাজেভাবে। প্রথমে ব্যাট করতে নেমে ৪২.৫ ওভারে মাত্র ১৯১ রান তুলেই গুটিয়ে যায় বাবর আজমদের ইনিংস। জবাব দিতে নেমে টি-টোয়েন্টি মেজাজে শাহিন-হাসানদের তুলোধুনো করে ৭ উইকেটের বড় জয় তুলে নেয় ভারত। তাতে ব্যবধানটা ৮-০ তে নিয়ে গেল রোহিতরা।

logo

সম্পাদক ও প্রকাশক : মো. নজরুল ইসলাম