ঢাকা ২৯ জুলাই, ২০২৬
সংবাদ শিরোনাম
শ্যোন অ্যারেস্ট নিয়ে হাইকোর্টের আদেশ স্থগিত সিআইডির প্রধান হিসেবে দায়িত্ব নিলেন মোশাররফ হোছাইন জাপানে শক্তিশালী ভূমিকম্পে নিহত বেড়ে ১৩ হবিগঞ্জে ১৪৪ ধারা জারি অতিবৃষ্টিতে ক্ষতিগ্রস্ত মানিকগঞ্জের ৪৮৮৫ কৃষক এবার চিনিতেও মিলল ব্যাপক মাত্রায় মাইক্রোপ্লাস্টিক অ্যাপ ছাড়াই ওয়েব ব্রাউজারে কলিং সুবিধা যুক্ত করল হোয়াটসঅ্যাপ মার্কিন নিষেধাজ্ঞা এড়াতে বাংলাদেশের সঙ্গে বাণিজ্যে ভারতীয় রুপি ব্যবহার করতে চায় রাশিয়া ভারতের দায়িত্ব ছাড়লেন টেন ডেসকাট আইটি গোলযোগের সঙ্গে ভয়াবহ বজ্রঝড়: আমেরিকান এয়ারলাইন্সের ১,১০০টির বেশি ফ্লাইট বিলম্বিত

‘এখনো শতভাগ নির্বাচনী পরিবেশ তৈরি হয়নি’

#

নিজস্ব প্রতিবেদক

০৫ নভেম্বর, ২০২৩,  1:13 PM

news image

পরিকল্পনা মন্ত্রী এম এ মান্নান বলেছেন, এখনও শতভাগ নির্বাচনী পরিবেশে তৈরি হয়নি। মাঠপর্যায়ে আমরা ঘুরে দেখছি ৮০ থেকে ৯০ ভাগ পরিবেশ তৈরি হয়েছে। তবে নির্বাচন যত ঘনিয়ে আসবে, মানুষের মাঝে আনন্দ-উদ্দীপনা বাড়তে থাকবে। দেশের মানুষ কেন্দ্রে গিয়ে ভোট দেবেন। উন্নয়নের আওয়ামী লীগ সরকারকে তারা আবারও ক্ষমতায় আনবেন। রোববার (৫ নভেম্বর) সকালে বঙ্গবন্ধু মেডিকেল কলেজ সুনামগঞ্জের নতুন ভবনে পাঠদান কার্যক্রমের উদ্বোধন অনুষ্ঠান তিনি এসব কথা বলেন। মন্ত্রী বলেন, হরতাল-অবরোধে দেশের অর্থনীতির প্রচণ্ড ক্ষতি হচ্ছে। রাজনীতির নামে দেশে যারা অশান্তি সৃষ্টি করছে তারা হয়তো ভুলে গেছেন বাংলার মানুষ লড়াই করে স্বাধীনতা অর্জন করেছিল। প্রয়োজনে আবারও লড়াই করে উন্নয়নের সংগ্রাম প্রধানমন্ত্রী শেখ হাসিনার নেতৃত্বে চালিয়ে যাবে। এ সময় সুনামগঞ্জ জেলা প্রশাসক দিদারে আলম মোহাম্মদ মাকসুদ চৌধুরী, পুলিশ সুপার মোহাম্মদ এহসান শাহ ও পৌরসভার মেয়র নাদের বখত প্রমুখ বক্তব্য রাখেন।

logo

সম্পাদক ও প্রকাশক : মো. নজরুল ইসলাম