ঢাকা ২৯ জুলাই, ২০২৬
সংবাদ শিরোনাম
ডেঙ্গুতে আরও ৩ জনের মৃত্যু, হাসপাতালে ভর্তি ৫১২ সাড়ে ৭ বছরে সড়ক দুর্ঘটনায় প্রাণ গেছে ৭ হাজার ৩৬৪ শিক্ষার্থীর রাবিতে শিবির ও রাকসু নেতার মারধরে আহত ২ শিক্ষার্থীকে গ্রেপ্তার হামের উপসর্গে আরও ৩ শিশুর মৃত্যু, একদিনে আক্রান্ত ৯০৮ মানিকগঞ্জে স্কুলছাত্র সোহান হত্যার দায়ে দুই আসামির মৃত্যুদণ্ড দেশীয় প্রযুক্তির ভেন্টিলেটর তৈরিকারকদের প্রশংসা প্রধানমন্ত্রীর ফরিদপুরের নগরকান্দায় মানসিক ভারসাম্যহীন পাগলী মা হয়েছে বাবা হয়নি কেউ ব্রিকস সম্মেলনে প্রধানমন্ত্রীর যাওয়া নিয়ে সিদ্ধান্ত হয়নি: তথ্য ও সম্প্রচার উপদেষ্টা জামায়াত এমপি গোলাম রসুলের বাড়ি ঘেরাও শক্তিশালী ভূমিকম্পে কেঁপে উঠল জাপান, সুনামি সতর্কতা জারি

‘উন্নয়ন কোথায়, সাধারণ মানুষ খেতে পারছে না : মির্জা ফখরুল

#

নিজস্ব প্রতিবেদক

১৭ এপ্রিল, ২০২৩,  2:39 PM

news image

‘আওয়ামী লীগের চাঁদাবাজির কারণে মার্কেটগুলো অরক্ষিত’ এমন অভিযোগ করে বিএনপি মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর বলেছেন, ‘কিছু হলেই খোঁজেন বিএনপি আগুন ধরিয়ে দিচ্ছে। অথচ সরকারের লোকেরাই বঙ্গবাজারে আগুন লাগিয়েছে, ব্যবসায়ীরাও তাই বলেছে। অগ্নিকাণ্ডের জন্য সম্পূর্ণ দায় সরকারের।’ আজ সোমবার (১৭ এপ্রিল) দুপুরে জাতীয় প্রেসক্লাবের সামনে অনুষ্ঠিত এক বিক্ষোভ সমাবেশে মির্জা ফখরুল এসব কথা বলেন। সারের মূল্য বৃদ্ধির প্রতিবাদে জাতীয়তাবাদী কৃষক দল এ বিক্ষোভ সমাবেশের আয়োজন করে। মির্জা ফখরুল বলেন, ‘নিরপেক্ষ সরকারের অধীনে নির্বাচন, সারসহ নিত্যপ্রয়োজনীয় পণ্যের দাম কমানোর দাবি থেকে মানুষের দৃষ্টি সরাতেই সরকার নিজেই আগুন লাগাচ্ছে, উল্টো বিএনপির ওপর দায় চাপানোর চেষ্টা করছে। এখনও সময় আছে সারের দাম কমান, ধানের দাম বাড়ান। অন্যথায় জনগণ আপনাদের বিরুদ্ধে ব্যবস্থা নেবে।’ মির্জা ফখরুল আরও বলেন, ‘সারের দাম বাড়ানোর মধ্য দিয়ে কৃষকদের চরম অবহেলা করা হয়েছে। সারা পৃথিবীতে কৃষিতে ভর্তুকি দেওয়া হলেও আমাদের সারের দাম বাড়ানো হয়েছে আইএমএফ এর শর্ত পূরণে। কৃষকদের গলা চেপে ধরার জন্য সারের দাম বৃদ্ধি করা হয়েছে।’ বিএনপির মহাসচিব বলেন, ‘উন্নয়ন কোথায়, সাধারণ মানুষ খেতে পারছে না। সরকার দেশে লুটপাটের রাজত্ব কায়েম করেছে। আওয়ামী লীগ সরকার গণবিরোধী। আর সহ্য করা হবে না। সরকারকে সরাতে হবে। সরকার যতদিন ক্ষমতায় থাকবে ততদিন দেশের ক্ষতি হবে।’ বিএনপির এই নেতা বলেন, ‘বাংলাদেশকে রক্ষার জন্য সবাই একজোট হয়ে আন্দোলনে নেমেছি। বিএনপি ক্ষমতায় যেতে নয় মানুষের ভোটের অধিকার ফিরিয়ে দিতে এই আন্দোলন করছে। কোনো গ্রেপ্তার মামলা দিয়ে এবার আন্দোলন দমিয়ে রাখা যাবে না। জনগণকে সঙ্গে নিয়ে বিজয় অর্জন করা হবে। তত্ত্বাবধায়ক সরকারের দাবি আদায় করে নির্বাচন দিতে হবে।’ কৃষকদল সভাপতি হাসান জাফির তুহিনের সভাপতিত্বে বিক্ষোভ সমাবেশে সংগঠনের সাধারণ সম্পাদক শহীদুল ইসলাম বাবুল, যুগ্ম সাধারণ সম্পাদক মিজানুর রহমান মিনু, কৃষকদল নেতা এম জাহাঙ্গীর আলম প্রমুখ বক্তব্য দেন।

logo

সম্পাদক ও প্রকাশক : মো. নজরুল ইসলাম