ঢাকা ১৯ অক্টোবর, ২০২৬
সংবাদ শিরোনাম
পরীর নতুন ভিডিও ভাইরাল, ভাসছেন প্রশংসায় মাদকবিরোধী অভিযানে ইশরাকের ভূমিকা প্রশংসনীয়: রাশেদ খাঁন বাংলাদেশের মতো সাম্প্রদায়িক সম্প্রীতি বিশ্বের কোথাও নেই: রাষ্ট্রপতি বিমানবাহিনীর সাবেক প্রধান আব্দুল হান্নান গ্রেপ্তার মা ইলিশ রক্ষায় কঠোর অবস্থানে কোস্ট গার্ড রাজধানীর মাতুয়াইলের গ্যারেজে জবির বাসে আগুন প্রতিমন্ত্রী ইশরাকের অস্ত্র প্রদর্শনের ঘটনা তদন্ত করছে পুলিশ: ডিবি প্রধান আপিল বিভাগে দ্রুত শুনানি হবে সাত খুন, মেজর সিনহা ও আবরার হত্যা মামলা : অ্যাটর্নি জেনারেল স্বর্ণ নিয়ে বিশ্ববাজারে দুঃসংবাদ প্রবাসে থেকেও তারেক রহমান দেশের মানুষের পাশে দাঁড়িয়েছেন: রিজভী

‘ইসরায়েলি কায়দায় পুলিশ হাসপাতালে বিএনপির আক্রমণ’ : তথ্যমন্ত্রী

#

নিজস্ব প্রতিবেদক

০৭ নভেম্বর, ২০২৩,  9:57 PM

news image

ইসরায়েলি বাহিনী যেভাবে গাজায় হাসপাতালে আক্রমণ চালিয়েছে সেই একই কায়দায় বিএনপি পুলিশ হাসপাতালে আক্রমণ করেছে বলে মন্তব্য করেছেন তথ্যমন্ত্রী ড. হাছান মাহমুদ। বুধবার (৭ নভেম্বর) জাতীয় প্রেস ক্লাবের আব্দুস সালাম হলে এক সেমিনারে তিনি এ কথা বলেন। হাছান মাহমুদ বলেন, বিএনপি রোগীবাহী অ্যাম্বুলেন্সে হামলা চালিয়ে আগুন জ্বালিয়ে দিয়েছে। বিএনপি হায়েনার চেয়েও হিংস্র। তাদের বিরুদ্ধে জনগণকে লড়তে হবে। পাক-বাহিনীকে যেভাবে প্রতিহত করা হয়েছিল, ঠিক একইভাবে বিএনপিকেও প্রতিরোধ করতে হবে। তিনি বলেন, ২৮ অক্টোবরের হামলাই প্রমাণ করে বিএনপি কোনো রাজনৈতিক দল নয়, তারা সন্ত্রাসী হয়ে গেছে।

আমরা জানি তাদের কীভাবে মোকাবিলা করতে হবে। এদের বিরুদ্ধে ব্যবস্থা গ্রহণ করা নৈতিক দায়িত্ব। আওয়ামী লীগের এই নেতা বলেন, পুলিশের সাউন্ড গ্রেনেডে বিএনপির সমাবেশ মাত্র ১০ মিনিটেই শেষ। তারা নাকি আবার সরকারকে ক্ষমতা থেকে নামাবে? তাদের রাজনীতি হলো অপরাধনীতি। এ সময় সরকার বিএনপির রাজনৈতিক কর্মসূচিতে সাহায্য করেছে জানিয়ে তথ্যমন্ত্রী বলেন, তাদের কর্মসূচিগুলোতে কড়া নিরাপত্তা দেওয়া হয়েছে, তবুও তারা হিংস্র আচরণ দেখিয়েছে। সেমিনারে ব্রিগেড ৭১ এর আহ্বায়ক রাজ্জাকুল হায়দার চৌধুরী, সাবেক বিচারপতি শামসুদ্দিন চৌধুরী মানিক, বীর প্রতীক লে. কর্নেল (অব.) কাজী সাজ্জাদ আলী জহির, সুপ্রিম কোর্ট বার অ্যাসোসিয়েশনের সাধারণ সম্পাদক অ্যাডভোকেট আব্দুন নূর দুলাল, ঢাকা সাংবাদিক ইউনিয়নের সাবেক সভাপতি কুদ্দুস আফ্রাদসহ অনেকেই উপস্থিত ছিলেন।

logo

সম্পাদক ও প্রকাশক : মো. নজরুল ইসলাম