ঢাকা ২২ সেপ্টেম্বর, ২০২৬
সংবাদ শিরোনাম
আশুলিয়ায় পোশাক কারখানায় বিস্ফোরণের পর আগুন, নিহত ৭ হাম উপসর্গে আরও ৬ মৃত্যু, ক্রমেই দীর্ঘ হচ্ছে লাশের সারি বেকারত্ব কমাতে কারিগরি ও প্রযুক্তি শিক্ষায় জোর দেওয়ার তাগিদ রাষ্ট্রপতির প্রথম স্ত্রীসহ এমপি নজরুল ইসলাম রিমান্ডে ঢাকায় বিক্ষোভের ডাক এনসিপির, সন্ধ্যায় মিছিল সরকার বাধ্য হয়েই তেলের দাম বাড়িয়েছে: জ্বালানি প্রতিমন্ত্রী জাতিসংঘ শান্তিরক্ষা মিশনে বাংলাদেশি নৌসদস্যের মৃত্যু জাতীয় গ্রিডে সৌরবিদ্যুৎ সরবরাহে ইউনিয়ন পরিষদকে ‘বড় বরাদ্দ’ দেশের স্বার্থ রক্ষায় প্রধানমন্ত্রীর জাতিসংঘ সফর: মাহদী আমিন স্বাস্থ্যখাতের ওপর সরকারের বড় সাফল্য নির্ভর করছে: স্বাস্থ্যমন্ত্রী

‘আমরা ভারতকে হারাব, আমাদের বিশ্বাস আছে’

#

স্পোর্টস ডেস্ক

১৮ সেপ্টেম্বর, ২০২৪,  4:41 PM

news image

পাকিস্তানের বিপক্ষে টেস্ট সিরিজ ২-০ ব্যবধানে জিতেছে বাংলাদেশ ক্রিকেট দল। এরপর থেকে টাইগারদের আত্মবিশ্বাস তুঙ্গে। পাকিস্তানকে সিরিজ হারানো স্কোয়াডের সদস্য ছিলেন শরিফুল ইসলাম। কিন্তু চোটের কারণে ভারতের বিপক্ষে দুই ম্যাচ টেস্ট সিরিজের স্কোয়াডে নেই তিনি। 

আগামীকাল ১৯ সেপ্টেম্বর চেন্নাইয়ে ভারতের বিপক্ষে প্রথম টেস্ট শুরু হবে বাংলাদেশ। এই মুহূর্তে টেস্ট চ্যাম্পিয়নশিপের পয়েন্ট টেবিলে শীর্ষে থাকা ভারতকে হারাতে আশাবাদী শরিফুল।  

মঙ্গলবার মিরপুরে সাংবাদিকদের তিনি বলেন, ‘ইনশাআল্লাহ আমরা হারাব, আমাদের সেই বিশ্বাস আছে। আমরা পাকিস্তানের বিপক্ষে ভালো করে এসেছি। সেই আশা নিয়ে ইনশাআল্লাহ চেষ্টা করব।’ পাকিস্তানের বিপক্ষে টেস্ট সিরিজে বাংলাদেশের জয়ে গুরুত্বপূর্ণ ভূমিকা রাখেন পেসাররা। প্রথমবারের মতো এক ইনিংসের সবগুলো উইকেট নেওয়ার রেকর্ডও গড়েন। নিজেদের ভেতর বোঝাপড়াকে এর মূল কারিগর বলছেন শরিফুল।  

তিনি বলেন, ‘আমাদের একটা ভালো পেস অ্যাটাক আছে। যারা বাইরে আছে তারাও খুব ভালো। পাকিস্তানে আমরা ভালো করছি, ভারতেও ভালো করব। কারণ আমাদের পেসাররা সবাই ভালো ফর্মে আছে। এটা বাংলাদেশের জন্য খুব ভালো। আগেও অনেক ভালো বোলার ছিল। কিন্তু পেছনে এতো বোলার ছিল না। যারা খেলছে তারা তো ভালো, পেছনেও ব্যাকআপ আছে।’

logo

সম্পাদক ও প্রকাশক : মো. নজরুল ইসলাম