ঢাকা ০৫ জুন, ২০২৬
সংবাদ শিরোনাম
ডিএসসিসি'র আওতায় ডেঙ্গু মোকাবেলায় আগাম জরিপ, ২৭ টি ওয়ার্ড চরম ঝুঁকিতে মহিষ পালনে নিশ্চিত হবে সুস্বাস্থ্য রক্ষা পাবে পরিবেশ হাম ও উপসর্গে ৪ শিশুর মৃত্যু মিঠাপুকুরে বিষাক্ত অ্যালকোহল পানে একে একে ৫ জনের মৃত্যু বিএসইসির নতুন চেয়ারম্যান মাসুদ খান রামিসা হত্যা মামলার রায় রোববার প্রধানমন্ত্রীর সঙ্গে ইউএনডিপির আবাসিক প্রতিনিধির সাক্ষাৎ নিঃসঙ্গ মায়ের মৃত্যু ঘিরে ‘মিথ্যা তথ্য’ ছড়ানোর অভিযোগ ছেলের আর্জেন্টিনায় ১৪ বছরের কিশোরী হত্যা, রাজধানীতে বিক্ষোভ চলতি বছরেই দেশে শিশুদের মিড ডে মিলের ব্যবস্থা হবে: শিক্ষামন্ত্রী

‘আমরা কাউকে বাদ দিয়ে নির্বাচন করতে চাই না: তথ্যমন্ত্রী

#

নিজস্ব প্রতিবেদক

২০ নভেম্বর, ২০২৩,  2:37 PM

news image

বাংলাদেশ আওয়ামী লীগের যুগ্ম সাধারণ সম্পাদক এবং তথ্য ও সম্প্রচারমন্ত্রী ড. হাছান মাহমুদ বলেছেন, ‘আমরা কাউকে বাদ দিয়ে নির্বাচন করতে চাই না। আমরা সবাইকে নিয়েই নির্বাচন করতে চাই। আমরা আশা করছি, বিএনপি নির্বাচনে আসবে।’ সচিবালয়ের নিজ দপ্তরে আয়োজিত সংবাদ সম্মেলনে আজ সোমবার (২০ নভেম্বর) তথ্যমন্ত্রী এসব কথা বলেন। এসময় তিনি সমসাময়িক বিভিন্ন বিষয়ে সাংবাদিকদের বিভিন্ন প্রশ্নের জবাব দেন। হাছান মাহমুদ বলেন, ‘নির্বাচনে না আসার রাজনৈতিক অধিকারও তাদের রয়েছে। বিএনপিকে নির্বাচনে আনা সরকারের দায়িত্বও নয়। তবে, নির্বাচন প্রতিহত করার অপচেষ্টা বরদাশত করা হবে না।’  বিএনপিসহ বিরোধী দলগুলোর হরতাল ও অবরোধ কর্মসূচির সমালোচনা করে তথ্যমন্ত্রী বলেন, ‘এ হরতাল ও অবরোধে জনগণের কোনো সম্পৃক্ততা নেই। জনগণের দুর্ভোগের জন্যই বিএনপি এসব কর্মসূচি দিয়েছে। এগুলো করে নির্বাচন প্রতিহত করা যাবে না। আমরা আগামীতে এ সন্ত্রাসীদলকে নির্মূল করবোই।’

logo

সম্পাদক ও প্রকাশক : মো. নজরুল ইসলাম