ঢাকা ২৬ সেপ্টেম্বর, ২০২৬
সংবাদ শিরোনাম
সারাদেশে হামের উপসর্গ নিয়ে আরও ৫ শিশুর মৃত্যু রাতে জাতিসংঘে বাংলায় ভাষণ দেবেন প্রধানমন্ত্রী তারেক রহমান ভয়ংকর রূপে ডেঙ্গু, প্রাথমিক লক্ষণ নিয়ে ডব্লিউএইচও’র সতর্কবার্তা পোশাক রপ্তানিতে নতুন রেকর্ড রাষ্ট্রপতি দায়িত্ব গ্রহণের পর সমাবর্তন ঘোষণার হিড়িক, কোন বিশ্ববিদ্যালয়ে কবে ককটেল ফোটালেই ৫ হাজার টাকা, যোগাযোগে ভারতীয় নম্বর: ডিবি মোটরসাইকেল ও গাড়ি চালকদের জন্য পুলিশের ১২ নির্দেশনা ট্রলারের ইঞ্জিন বিকল, উত্তাল সাগরে ১৮ জেলে পাঁচ দিন ধরে নিখোঁজ নিরাপদ ও টেকসই বিশ্ব গড়ে তোলার আহ্বান প্রধানমন্ত্রীর ফিলিস্তিনিদের জন্য ১০০ মিলিয়ন ডলার সহায়তার অঙ্গীকার কানাডার

‘আফগানিস্তানের অর্থ চুরি করেছে যুক্তরাষ্ট্র’

#

আন্তর্জাতিক ডেস্ক

১৬ ফেব্রুয়ারি, ২০২২,  5:49 PM

news image

আফগানিস্তানের রিজার্ভ ভাগ করে অর্ধেক কেটে রেখে দেওয়াকে ‘দস্যুতা’ বলে উল্লেখ করেছে চীন। এ সময়ে আফগানদের অর্থ তাদের কাছে ফেরত দিতে ওয়াশিংটনের প্রতি আহ্বান জানানো হয়েছে। মঙ্গলবার (১৫ ফেব্রুয়ারি) চীনা পররাষ্ট্র মন্ত্রণালয়ের মুখপাত্র হুয়া চুনিয়াং বলেন, আফগানদের অর্থ চুরি করেছে যুক্তরাষ্ট্র। আফগানিস্তানের কেন্দ্রীয় ব্যাংকের ৭০০ কোটি মার্কিন ডলারের সম্পদ দুই ভাগ করে অর্ধেকটা যুদ্ধবিধ্বস্ত দেশটিকে ফেরত দেওয়ার সিদ্ধান্ত নেন মার্কিন প্রেসিডেন্ট জো বাইডেন। বাকিটা ৯/১১ হামলায় ভুক্তভোগীদের ক্ষতিপূরণের জন্য রেখে দেন। চীনা মুখপাত্র বলেন,

বাইডেনের সিদ্ধান্ত গর্হিত দস্যুতা ও লজ্জাজনক নৈতিক অবনমন। যুক্তরাষ্ট্রের উচিত চুরি করা অর্থ আফগান জনগণের কাছে ফেরত দেওয়া। এছাড়া আফগানিস্তান, ইরাক, লিবিয়াসহ যেসব দেশে মার্কিন অভিযানে হতাহতের ঘটনা ঘটেছে, সেসব দেশের নাগরিকদের ক্ষতিপূরণ দিতেও তিনি আহ্বান জানিয়েছেন। আফগানিস্তানের অভ্যন্তরীণ সরকারও বাইডেনের সিদ্ধান্তের নিন্দা জানিয়েছেন। কাবুলে বহু মানুষ রাস্তায় নেমে প্রতিবাদ জানিয়েছেন। তালেবান সরকারের মুখপাত্র বলেন, যুক্তরাষ্ট্র যদি এ সিদ্ধান্ত থেকে সরে না-আসে ও অব্যাহত উসকানিমূলক পদক্ষেপ নিতে থাকে, তবে দেশটির প্রতি নিজের নীতি পুনর্বিবেচনা করতে বাধ্য হবে ইসলামিক আমিরাত। বাইডেনের অন্যায় পদক্ষেপের নিন্দা জানিয়ে তালেবান সরকার আরও জানায়, এটি আফগানিস্তানের সাধারণ মানুষের মানবাধিকার লঙ্ঘন। ৯/১১ হামলার সঙ্গে আফগানিস্তানের কোনো সম্পর্ক নেই বলেও তিনি মন্তব্য করেন।

logo

সম্পাদক ও প্রকাশক : মো. নজরুল ইসলাম