ঢাকা ২৫ আগস্ট, ২০২৬
সংবাদ শিরোনাম
সারাদেশে ডেঙ্গুতে আরও ৩ জনের মৃত্যু ২০২৭ সালের এসএসসি ও সমমান পরীক্ষার তারিখ পরিবর্তন বাড়ি বাড়ি স্বাস্থ্য পরীক্ষা, ইউনিয়নে হবে ‘হেলথ হাব’: স্বাস্থ্যমন্ত্রী বিএনপির নাম ভাঙিয়ে অপকর্ম করলে কঠোর পদক্ষেপ: রিজভী বিএনপি সরকার ৬ মাসে সম্পূর্ণরূপে ব্যর্থ: নাহিদ ইসলাম মঙ্গলবার পবিত্র সিরাতুন্নবী (সা.) অনুষ্ঠান উদ্বোধন করবেন রাষ্ট্রপতি ডুবে যাচ্ছে ভারত, এবার ফারাক্কার সব গেইট খুলে দিতে চান বিহারের মুখ্যমন্ত্রী নিষিদ্ধ সংগঠন ছাড়া সভা-সমাবেশ করার অধিকার সবার আছে: আইনমন্ত্রী সাতক্ষীরায় গণপূর্ত কর্মচারীদের অবস্থান কর্মসূচি নুসরাত হত্যা: ২ আসামির মৃত্যুদণ্ড বহাল, ৪ জনের যাবজ্জীবন

‘আগামী বছর বাংলাদেশের জিডিপি প্রবৃদ্ধি হবে ৪ দশমিক ৮ শতাংশ’

#

নিজস্ব প্রতিবেদক

০৭ অক্টোবর, ২০২৫,  3:12 PM

news image

বাংলাদেশে আগামী বছর অর্থনৈতিক প্রবৃদ্ধি কিছুটা বাড়বে বলে পূর্বাভাস দিয়েছে বিশ্বব্যাংক। সংস্থাটির সর্বশেষ প্রতিবেদনে বলা হয়েছে, ২০২৬ অর্থবছরে বাংলাদেশের জিডিপি প্রবৃদ্ধি দাঁড়াবে ৪ দশমিক ৮ শতাংশে, যা বর্তমানে ৪ শতাংশ। মঙ্গলবার (৭ অক্টোবর) বাংলাদেশ ডেভেলপমেন্ট আপডেটে এই পূর্বাভাস দিয়েছে বিশ্বব্যাংক। বিশ্বব্যাংকের বিশ্লেষণ অনুযায়ী, দেশের বৈদেশিক মুদ্রার রিজার্ভ এখন তুলনামূলক স্থিতিশীল অবস্থায় রয়েছে। পাশাপাশি রপ্তানি আয় ও প্রবাসী আয় (রেমিট্যান্স) উভয়ই বৃদ্ধি পেয়েছে, যা অর্থনীতিতে ইতিবাচক প্রভাব ফেলছে। তবে প্রতিবেদনে সতর্ক করে বলা হয়েছে, দারিদ্র্যের হারও বেড়েছে, যা দীর্ঘমেয়াদি অর্থনৈতিক স্থিতিশীলতার জন্য উদ্বেগের কারণ হতে পারে। বিশ্বব্যাংক মনে করছে, নীতিগত সংস্কার ও বেসরকারি বিনিয়োগ বৃদ্ধির মাধ্যমে বাংলাদেশের অর্থনীতি আরও গতি পেতে পারে। ২০২৪-২৫ অর্থবছরের তুলনায় বিনিয়োগের উন্নতি হবে বলে আশা করা হচ্ছে, তবে তা মন্থর থাকতে পারে, যা রাজনৈতিক অনিশ্চয়তা এবং ব্যাংকিং খাতে চলমান দুর্বলতা প্রতিফলিত করে। আমদানি স্বাভাবিক হওয়ার সঙ্গে সঙ্গে চলতি হিসাবের ভারসাম্য সামান্য ঘাটতিতে ফিরে যাওয়ার সম্ভাবনা রয়েছে। অর্থনৈতিক কর্মকাণ্ডের উন্নতির ফলে রাজস্ব বৃদ্ধির কারণে রাজস্ব ঘাটতি জিডিপির ৫ শতাংশের নিচে থাকবে বলেও ধারণা করা হচ্ছে।

logo

সম্পাদক ও প্রকাশক : মো. নজরুল ইসলাম