ঢাকা ৩০ নভেম্বর, ২০২৬
সংবাদ শিরোনাম
ভারত এখনও বাংলাদেশকে অনুগত রাষ্ট্রে পরিণত করার চেষ্টায় লিপ্ত: রিজভী কক্সবাজারের ইনানী সেই গ্যাসকূপে ফের বিস্ফোরণ, বাপেক্সের ৭ কর্মী দগ্ধ জাতীয় ঐক্যের পথে সরকারই বাধা: শফিকুর রহমান কথিত লকডাউনকে কেন্দ্র করে সেনাবাহিনী মোতায়েনের কোনো পরিকল্পনা নেই: স্বরাষ্ট্রমন্ত্রী অস্বাভাবিক লেনদেনে গোপালগঞ্জে লক্ষাধিক মোবাইল ব্যাংকিং অ্যাকাউন্ট বন্ধ পাকিস্তানের সঙ্গে বাণিজ্য বাড়াতে বাংলাদেশের নতুন পদক্ষেপ ‘জ্বালানি-সার কিনতে ২ থেকে ৩ গুণ দাম দিতে হচ্ছে বলে কোষাগারে চাপ পড়ছে’ ঢাকা ও চট্টগ্রামে দুটি নিউরোসায়েন্স সেন্টার স্থাপন করা হবে: স্বাস্থ্যমন্ত্রী বিদ্যুৎকেন্দ্রসহ বিপিডিবির সব গুরুত্বপূর্ণ স্থাপনায় নিরাপত্তা জোরদারের নির্দেশ কলাপাড়ায় কার্যক্রম নিষিদ্ধ আ'লীগের নেতাকর্মীদের বসত বাড়িতে হামলা-ভাঙচুর, গ্রেফতার ৮

‘অনলাইন’ কোচ নিয়োগ দিচ্ছে পাকিস্তান

#

স্পোর্টস ডেস্ক

৩১ জানুয়ারি, ২০২৩,  4:47 PM

news image

ওয়ানডে বিশ্বকাপকে সামনে রেখে নতুন কোচ খুঁজছে পাকিস্তান। কিন্তু বেশ কয়েকজন পছন্দের তালিকায় থাকলেও এখন পর্যন্ত কাউকে নিয়োগ দিতে পারেনি। এমন পরিস্থিতিতে পাকিস্তান ক্রিকেট দলের অনলাইন কোচ হিসেবে ফিরতে পারেন মিকি আর্থার। তিনি বেশিরভাগ সময়ে ভার্চুয়ালি প্রশিক্ষণ ও দিক নির্দেশনা দেবেন বাবর আজমদের। আন্তর্জাতিক ক্রিকেটে তিনিই প্রথম অনলাইন কোচ হিসেবে আত্মপ্রকাশ করতে পারেন। দেশটির বিভিন্ন সংবাদমাধ্যমের প্রতিবেদনে এ তথ্য জানানো হয়েছে। আর্থার ডার্বিশায়ার কাউন্টি দলের কোচ হিসেবে কাজ চালিয়ে যাবেন। পাকিস্তান দলের দায়িত্ব নিলেও তিনি সব সময় সশরীরে মাঠে থাকবেন না। পিসিবি তার সহকারী কোচ নিয়োগ করবে, যিনি পাকিস্তান দলের সঙ্গে মাঠে সারাক্ষণ হাজির থাকবেন। যদিও ভারতে অনুষ্ঠিত হতে চলা ২০২৩ ওয়ানডে বিশ্বকাপের সময়ে আর্থারকে দেখা যাবে বাবর আজমদের সঙ্গে। কিছুদিন আগেই এক সাংবাদিক সম্মেলনে পিসিবি প্রধান নাজাম শেঠি জানিয়েছিলেন যে, আর্থারকে পাকিস্তানের কোচ হিসেবে ফেরানোর সম্ভাবনা রয়েছে। তার পরেই মিকির অনলাইনে কোচের দায়িত্ব পালনের বিষয়টি সামনে আসে। আর্থার প্রসঙ্গে নাজাম শেঠি বলেন, একটা বিষয় স্পষ্ট করতে চাই, আমি নিজে মিকির সঙ্গে কথাবার্তা চালাচ্ছি এবং আলোচনা ৯০ শতাংশ এগিয়ে গিয়েছে। অনেকগুলো বিষয়ে নজর দিতে হচ্ছে। আশা করি তাড়াতাড়িই ভালো খবর শোনাতে পারব। যদি মিকি আসে ও নিজের (সাপোর্ট স্টাফের) টিম গড়ে নেবে। আমাদের শুধু দেখতে হবে তাদের পারিশ্রমিক কতটা দিতে হবে। আগামী ২-৩ দিনেই বিষয়টার সমাধান হয়ে যাবে।

logo

সম্পাদক ও প্রকাশক : মো. নজরুল ইসলাম