ঢাকা ২৫ জুলাই, ২০২৬
সংবাদ শিরোনাম
উপসর্গ বদলে আরও ভয়ংকর ডেঙ্গু জ্বর হলেই অ্যান্টিবায়োটিক না খাওয়ার পরামর্শ বিশেষজ্ঞদের পদত্যাগ করলেন ভারতের শিক্ষামন্ত্রী বন্যায় চট্টগ্রাম বিভাগে প্রাণিসম্পদ খাতে ৭৭ কোটি টাকার ক্ষতি নাটোরে নাইট্রোজেনবাহী ট্রাক উল্টে গ্যাস লিক, ধোঁয়ায় আচ্ছন্ন মহাসড়ক রাষ্ট্রপতি কে হবেন সিদ্ধান্ত হবে দলের স্থায়ী কমিটির বৈঠকে: মির্জা ফখরুল জামায়াত নেতৃত্বাধীন ১১ দলীয় ঐক্য ছাড়ল খেলাফত মজলিস সেপ্টেম্বরে নির্বাচিত হবেন নতুন রাষ্ট্রপতি: আইনমন্ত্রী পেঁয়াজের দামে বড় লাফ স্বনির্ভর, সমৃদ্ধ ও প্রযুক্তিনির্ভর বাংলাদেশ গড়তে চাই: প্রধানমন্ত্রী

‌বি‌ধি‌নি‌ষেধহীন রাজধানীর প্রথম সকাল আজ

#

নিজস্ব প্রতিবেদক

২২ ফেব্রুয়ারি, ২০২২,  10:30 AM

news image

৩৯ দিন পর করোনার বিধিনিষেধহীন প্রথম দিন শুরু হয়েছে আজ। সর্বশেষ জারি করা প্রজ্ঞাপন অনুযায়ী, গতকাল সোমবার রাত ১২টা পর্যন্ত কার্যকর ছিল এ বিধিনিষেধ। তবে বিধিনিষেধ উঠে গেলেও মাস্ক পরতে রয়েছে সরকারের নির্দেশনা। করোনা সংক্রমণ ফের বেড়ে যাওয়ায় গত ১০ জানুয়ারি সারা দেশে বিধিনিষেধের প্রজ্ঞাপন জারি করে মন্ত্রিপরিষদ বিভাগ। ওই প্রজ্ঞাপনে ১১টি নির্দেশনা দেওয়া হয়েছিল, যা ১৩ জানুয়ারি থেকে কার্যকর হয়। ২১ জানুয়ারি শিক্ষাপ্রতিষ্ঠান বন্ধসহ নতুন করে পাঁচ দফা নির্দেশনা দেয় মন্ত্রিপরিষদ বিভাগ। তাতে ৬ ফেব্রুয়ারি পর্যন্ত শিক্ষাপ্রতিষ্ঠান বন্ধ রাখার নির্দেশ দেওয়া হয়। এরপর আরও দুই সপ্তাহ শিক্ষাপ্রতিষ্ঠান বাড়ানোর সিদ্ধান্ত নেয় সরকার।

এদিকে গত ৩ ফেব্রুয়ারি বিধিনিষেধ বাড়ানো হয়। বিধিনিষেধ বাড়িয়ে দেওয়া প্রজ্ঞাপনে ২১ ফেব্রুয়ারি পর্যন্ত মেয়াদ ঘোষণা করা হয়। বলা হয়, করোনাভাইরাসজনিত রোগের (কোভিড-১৯) নতুন ভ্যারিয়েন্ট ওমিক্রনের প্রাদুর্ভাব ও বাংলাদেশে এ রোগের বর্তমান পরিস্থিতি বিবেচনায় আগের জারি করা সব বিধিনিষেধ ও নির্দেশনার সঙ্গে দুটি শর্ত সংশোধন করে সার্বিক কার্যাবলী/চলাচলে বিধিনিষেধ আরোপ করা হলো। এই বিধিনিষেধ আগামী ৭ ফেব্রুয়ারি থেকে ২১ ফেব্রুয়ারি দিবাগত রাত ১২টা পর্যন্ত বলবৎ থাকবে। মন্ত্রিপরিষদ সচিব খন্দকার আনোয়ারুল ইসলাম প্রজ্ঞাপনে ঘোষিত সময় শেষের আগের দিন গত রোববার সাংবাদিকদের জানান, ‘২২ ফেব্রুয়ারি থেকে বিধিনিষেধ উঠে যাচ্ছে।’ সে সময় ‘২২ ফেব্রুয়ারির পর আর বিধিনিষেধ দেওয়া হবে কি না’ জানতে চাইলে তিনি বলেন, ‘না, আর বিধিনিষেধ দেওয়া হবে না। এটা আর বাড়ছে না।’ একই সঙ্গে তিনি বলেন, ‘তবে যেখানে যাবেন, সবাইকে মাস্ক পরতে হবে। সবাইকে সেটা নিশ্চিত করার অনুরোধ করা হয়েছে।’ এরপর আজ থেকে উঠে গেল করোনার সংক্রমণ ঠেকাতে দেওয়া বিধিনিষেধ। খুলে দেওয়া হলো মাধ্যমিক, উচ্চ মাধ্যমিক ও বিশ্ববিদ্যালয়ের শ্রেণিকক্ষ। আর আগামী ২ মার্চ থেকে খুলে দেওয়া হবে প্রাথমিক বিদ্যালয়ের শ্রেণিকক্ষের তালা বলে জানিয়েছে সরকার।

logo

সম্পাদক ও প্রকাশক : মো. নজরুল ইসলাম