ঢাকা ২২ সেপ্টেম্বর, ২০২৬
সংবাদ শিরোনাম
আশুলিয়ায় লরিতে সিলিন্ডার বিস্ফোরণের ঘটনায় ৬ জনের বিরুদ্ধে মামলা উপাচার্য পরিবর্তনের প্রতিবাদে চুয়েটে সর্বাত্মক শাটডাউন বাসভাড়া বাড়ল দূরপাল্লা ও মহানগরে প্রাথমিক বিদ্যালয়ের ছুটি পুনর্নির্ধারণ দূরপাল্লার বাসে কিমি প্রতি ৮ পয়সা, শহরে ১০ পয়সা ভাড়া বাড়ানোর প্রস্তাব জ্বালানি তেলের দাম বাড়ানোর ইস্যুতে আইএমএফের কোনো শর্ত নেই: জাহেদ উর রহমান নারীর গোলাপি বাস: তেলের টাকাই উঠছে না দিনে ভর্তুকি ৫০ হাজার নিয়ম না মানলে অনুমোদিত ক্লিনিকও বন্ধ: স্বাস্থ্যমন্ত্রী বেশ কয়েকটি দ্বিপক্ষীয় ও বহুপাক্ষিক বৈঠকে অংশ নেবেন প্রধানমন্ত্রী: মাহদী আমিন জাপানে টাইফুন দুজুয়ানের তাণ্ডব, বাতিল শত শত ফ্লাইট ও বন্ধ রেল চলাচল

৯৯ মিনিটের গোলে অবিশ্বাস্য জয় রিয়ালের

#

স্পোর্টস ডেস্ক

২২ জানুয়ারি, ২০২৪,  5:12 PM

news image

লা লিগায় ২০ ম্যাচ খেলেও জয় না পাওয়া আলমেরিয়া প্রথম জয়ের স্বপ্ন দেখতে শুরু করেছিল, তাও আবার রিয়াল মাদ্রিদের বিপক্ষে। প্রথমার্ধে দুই গোলে এগিয়ে গিয়েছিল তারা। কিন্তু অবিশ্বাস্য প্রত্যাবর্তনে মাদ্রিদ ক্লাব ৩-২ গোলে জিতে পয়েন্ট টেবিলের শীর্ষে উঠল। রোববার বিতর্কিত ভিএআরের সিদ্ধান্ত ছাপিয়ে রিয়াল দারুণ জয় পেয়েছে। আগের ম্যাচে আলমেরিয়ার কাছে হোঁচট খাওয়া জিরোনাকে পেছনে ফেলে এক নম্বরে উঠে গেল তারা। ২০ ম্যাচে ৫১ পয়েন্ট তাদের। দুই পয়েন্টে পিছিয়ে থেকে দ্বিতীয় স্থানে জিরোনা। প্রথম মিনিটে লারগি রামাজানি লক্ষ্যভেদ করে স্বাগতিক দর্শকদের নিস্তব্ধ করে দেন। বিরতির দুই মিনিট আগে এডগার গনজালেস আরেকবার জাল কাঁপালে আলমেরিয়া অঘটন ঘটানোর আভাস দেয়। কিন্তু রিয়াল ঘুরে দাঁড়ায়। বক্সের মধ্যে প্রতিপক্ষ খেলোয়াড়ের হ্যান্ডবল লম্বা সময় ধরে ভিএআরে যাচাই করে পেনাল্টি দেন রেফারি। ৫৭ মিনিটে জুড বেলিংহ্যাম জালে বল জড়ান। আলমেরিয়া আবার ব্যবধান বাড়ায়। তবে সার্জি আরিবাসের গোল বাতিল করে দেন রেফারি ফ্রান্সিস্কো মায়েসো। গোল বিল্ড আপের সময় বেলিংহ্যামের মুখে আঘাত করেন আলমেরিয়া মিডফিল্ডার ডিওন লোপি। পাঁচ মিনিট পর মায়েসো রিয়ালের সমতা ফেরানো গোল হ্যান্ডবল বিবেচনায় প্রথমে বাতিল করে দেন। তবে অনেকক্ষণ ভিএআর রিভিউ দেখে তিনি সিদ্ধান্ত পাল্টান। ভিনিসিয়ুস জুনিয়রের কাঁধে লেগে বল জালে জড়ায়। পয়েন্ট ভাগাভাগি করার খুব কাছে ছিল আলমেরিয়া। কিন্তু ইনজুরি টাইমের নবম মিনিটে বেলিংহ্যামের ক্রসে দূরের পোস্ট দিয়ে আড়াআড়ি শটে লক্ষ্যভেদ করেন।

logo

সম্পাদক ও প্রকাশক : মো. নজরুল ইসলাম