ঢাকা ১১ সেপ্টেম্বর, ২০২৬
সংবাদ শিরোনাম
গাজীপুর শহিদ তাজউদ্দীন আহমদ মেডিকেল কলেজে আনসার সদস্যদের সতর্কতায় দুই চোর আটক বর্জ্য থেকে বিদ্যুৎ, ৯০ কোটি টাকার কার্বন ক্রেডিট পাবে বাংলাদেশ মহাখালীতে ভবনে লাগা আগুন নিয়ন্ত্রণে বাংলা কিউআরে বাড়ছে লেনদেন, সপ্তাহে ছাড়াল ৭০০ কোটি টাকা ঠাকুরগাঁও-১ আসনের উপনির্বাচনে ভোটগ্রহণ ২৯ অক্টোবর ‘অবসরের পর বিচারকদের পাসপোর্ট ভেরিফিকেশন অযৌক্তিক ও ভিত্তিহীন’ ধানমন্ডিতে বহুতল ভবনে আগুন, নিয়ন্ত্রণে ৪ ইউনিট সিলেটে কিশোরীকে শিকল বেঁধে ঘোরানোর ঘটনায় গ্রেপ্তার ৩ ‘আস্থা হারানোর’ কথা জানিয়ে বিশ্ব স্বাস্থ্য সংস্থার পদ ছাড়লেন সায়মা ওয়াজেদ আলিস্তারের গোলে লিভারপুলের দুর্দান্ত প্রত্যাবর্তন

৯৯৯-এ কল: বাঁশখালীতে পথভুলা ৮ শিক্ষার্থী উদ্ধার

#

নিজস্ব প্রতিনিধি

১৫ মার্চ, ২০২২,  8:33 PM

news image

সরকারি মোবাইলে জাতীয় জরুরী সেবা '৯৯৯' এ কল পেয়ে চট্টগ্রামের বাঁশখালী থানা পুলিশ গহিন পাহাড় থেকে পথ হারিয়ে যাওয়া ৮ জন স্কুল ছাত্রকে উদ্ধার করে তাদের পরবারের নিকট হস্তান্তর করা করেছে। গতকাল সোমবার (১৪ মার্চ) সকালে বাঁশখালী উপজেলার চাম্বল ইউনিয়নের পূর্ব চাম্বল গহিন পাহাড়ে ভ্রমণ করতে যায় চাম্বল উচ্চ বিদ্যালয়ের ৮ জন শিক্ষার্থী। এক পর্যায়ে তারা পথ ভূলে যায়। পাহাড়ের চূড়ায় উঠে নেটওয়ার্ক পেয়ে ৯৯৯-এ ফোন দেয় তাদের উদ্ধারের জন্য। পরে বাঁশখালী থানা পুলিশ অফিসার (ওসি) কামাল উদ্দিনের নির্দেশনায় এসআই আজিজুল হকসহ একটি উদ্ধারকারী টিম জনমানবহীন জঙ্গলে দীর্ঘ ৩ ঘন্টা অভিযান চালিয়ে তাদেরকে উদ্ধার করে পরিবারের লোকজনের হাতে হস্তান্তর করেন।

গহীন জনমানবহীন পাহাড়ী জঙ্গলে পথ ভুলে যাওয়া শিক্ষার্থীরা হলেন- শহীদুল ইসলাম (১৭), মো. জিয়াউর রহমান সিকদার (১৮), মো. পারভেজ আলম(১৮), মো. শাহাদাত হোসেন (১৮), আতাউর রহমান (১৭), আব্দুর রহিম (১৬), হাবিবুর ইসলাম (১৬) পিতা-কবির নাফিজুল ইসলাম (১৬)। উভয় শিক্ষার্থী একই উপজেলার চাম্বল ইউনিয়নের। বাঁশখালী থানা পুলিশ অফিসার (ওসি) মো. কামাল উদ্দিন বলেন- 'বাঁশখালী থানার ডিউটি অফিসারের সরকারি মোবাইলে জাতীয় জরুরী সেবা '৯৯৯' থেকে সংবাদ আসে যে, চাম্বল স্কুলের ৮ জন ছাত্র গহিন পাহাড়ী জঙ্গলে গিয়ে পথ হারিয়ে জঙ্গলে আটকা পরে আছে। এ খবর পেয়ে দীর্ঘ ৩ ঘন্টা অভিযান চালিয়ে চাম্বলের গহিন পাহাড় থেকে উদ্ধার করে তাদের পরিবারের নিকট হস্তান্তর করা হয়েছে। তিনি আরো বলেন- উদ্ধারের পর তারা জানান যে, তারা সকলে পাহাড় দেখার জন‍্য গিয়ে রাস্তা ভুল গিয়েছিল। তারপর একজন পাহাড়ের উপর উঠে মোবাইলের নেটওয়ার্ক পেয়ে জাতীয় জরুরী সেবা ৯৯৯ এ কল করেন এবং  পুলিশ গিয়ে জঙ্গল হতে উদ্ধার করে নিয়ে আসেন। পরে তাদেরকে পরিবারের কাছে হস্তান্তর করা হয়।

logo

সম্পাদক ও প্রকাশক : মো. নজরুল ইসলাম