ঢাকা ০৮ অক্টোবর, ২০২৬
সংবাদ শিরোনাম
পে স্কেল কার্যকরে নতুন নির্দেশনা শিগগিরই আসছে প্রাথমিকে শিক্ষক নিয়োগের বিজ্ঞপ্তি বিদ্যুৎ উৎপাদনের দ্বারপ্রান্তে রূপপুর ‘ঢাকার ৮ জোনে চলবে ভিন্ন রঙের অটোরিকশা’ অন্ধত্বের ঝুঁকিতে ১০ লাখ মানুষ বিশ্বের শীর্ষ ২ শতাংশ বিজ্ঞানীর তালিকায় ঢাবির ২২ শিক্ষক-গবেষক ৬২ লাখ প্রবীণকে ভাতা দিচ্ছে সরকার সড়কে চাঁদাবাজি নিয়ন্ত্রণে নতুন কমিটি ভূমিকা রাখবে: রিজভী জাপানে হঠাৎ জোড়া ভূমিকম্প রাজধানীতে ২৪ ঘণ্টায় ডিএমপির অভিযানে গ্রেফতার ৫২৮

৯২ দিনে পদ্মা সেতুতে ২০১ কোটি টাকা টোল আদায়

#

নিজস্ব প্রতিবেদক

০১ অক্টোবর, ২০২২,  9:46 PM

news image

উদ্বোধনের পর তিন মাসেই পদ্মা সেতুতে ২০১ কোটি টাকা টোল আদায় করা হয়েছে। ১৪ লাখ ৪৭ হাজার ৮৫২টি যানবাহন থেকে এসব টোল আদায় হয়েছে। পদ্মা সেতু প্রকল্পের নির্বাহী প্রকৌশলী দেওয়ান আবদুল কাদের জানান, চলতি বছরের ২৬ জুন থেকে ২৬ সেপ্টেম্বর পর্যন্ত ৯২ দিনে টোল আদায় হয়েছে ২০১ কোটি ১৩ লাখ ২৭ হাজর ৫০ টাকা। গড় টোল আদায় ২ কোটি ১৬ লাখ ২৭ হাজার ১৭২ টাকা। এ হারে টোল আদায় হলে ৩৮ বছরে মোট ব্যয় ৩০ হাজার ১৯৩ কোটি টাকা উঠে যাবে। সেতু দিয়ে প্রতিদিন গড়ে ১৫ হাজার ৫৬৮টি যানবাহন পারাপার হয়েছে বলেও জানান আবদুল কাদের। উল্লেখ্য, প্রধানমন্ত্রী গত ২৫ জুন পদ্মা সেতুর উদ্বোধন করেন। উদ্বোধনের পরের দিন ২৬ জুন থেকে যান চলাচলের জন্য উন্মুক্ত করা হয়। বর্তমানে সেতুটিতে মোটরসাইকেল চলাচল বন্ধ আছে।

logo

সম্পাদক ও প্রকাশক : মো. নজরুল ইসলাম