ঢাকা ০৯ অক্টোবর, ২০২৬
সংবাদ শিরোনাম
পে স্কেল কার্যকরে নতুন নির্দেশনা শিগগিরই আসছে প্রাথমিকে শিক্ষক নিয়োগের বিজ্ঞপ্তি বিদ্যুৎ উৎপাদনের দ্বারপ্রান্তে রূপপুর ‘ঢাকার ৮ জোনে চলবে ভিন্ন রঙের অটোরিকশা’ অন্ধত্বের ঝুঁকিতে ১০ লাখ মানুষ বিশ্বের শীর্ষ ২ শতাংশ বিজ্ঞানীর তালিকায় ঢাবির ২২ শিক্ষক-গবেষক ৬২ লাখ প্রবীণকে ভাতা দিচ্ছে সরকার সড়কে চাঁদাবাজি নিয়ন্ত্রণে নতুন কমিটি ভূমিকা রাখবে: রিজভী জাপানে হঠাৎ জোড়া ভূমিকম্প রাজধানীতে ২৪ ঘণ্টায় ডিএমপির অভিযানে গ্রেফতার ৫২৮

৮ থেকে ১২ ফুট জলোচ্ছ্বাসের শঙ্কা

#

নিজস্ব প্রতিবেদক

১৪ মে, ২০২৩,  4:33 PM

news image

প্রবল শক্তি নিয়ে উপকূলে ধেয়ে আসছে ঘূর্ণিঝড় মোখা। রবিবার (১৪ মে) সকাল ৯টা থেকে বিকেল ৩টার মধ্যে আঘাত হানতে পারে কক্সবাজারে। এরই মধ্যে উপকূলে গুঁড়ি গুঁড়ি বৃষ্টি শুরু হয়েছে। তবে ঘূর্ণিঝড়টি সুপার সাইক্লোনে পরিণত হওয়ার শঙ্কা নেই বলে জানিয়েছে আবহাওয়া অধিদফতর।শনিবার (১৩ মে) রাত আড়াইটায় আবহাওয়া অধিদফতরের ব্রিফিংয়ে এ তথ্য জানানো হয়। মোখার প্রভাবে সব থেকে ঝুঁকিতে সেন্টমার্টিন দ্বীপ, কক্সবাজার, টেকনাফ ও উখিয়া। কক্সবাজার উপকূল ও চট্টগ্রামে ৮ থেকে ১২ ফুট উঁচু জলোচ্ছ্বাসসহ রয়েছে পাহাড় ধসের শঙ্কা। মোখার প্রভাব পড়বে পুরো চট্টগ্রাম ও বরিশাল উপকূলেও। মহাশক্তিধর এ ঘূর্ণিঝড়ের প্রভাবে কক্সবাজার সমুদ্রবন্দরকে আনা হয়েছে ১০ নম্বর মহাবিপদ সংকেতের আওতায়। এছাড়া উপকূলীয় আরও ১১টি জেলায় থাকছে ৮ নম্বর মহাবিপদ সংকেত। এদিকে, চট্টগ্রাম ও পায়রা সমুদ্রবন্দরে ৮ নম্বর মহাবিপদ সংকেত এবং মোংলা সমুদ্রবন্দরের জন্য বজায় থাকছে ৪ নম্বর স্থানীয় হুঁশিয়ারি সংকত। আবহাওয়াবিদ মো. মনোয়ার হোসেন বলেন, বাতাসের গতি ১৯০ কিলোমিটার থেকে ২১০ কিলোমিটার পর্যন্ত বৃদ্ধি পেলেও তা ২১৯ কিলোমিটার পর্যন্ত যাওয়ার কোনো শঙ্কা নেই। অর্থাৎ সুপার সাইক্লোনে পরিণত হওয়ার শঙ্কা নেই। তবে অগ্রভাগ তুলনামূলক কম সম্প্রসারণ হওয়ায় এখনো সেই মাত্রায় বৃষ্টিপাত হচ্ছে না। আবহাওয়া অধিদফতরের পক্ষ থেকে জানানো হয়, ঝড়ের প্রভাবে উপকূলীয় জেলা কক্সবাজার ও চট্টগ্রাম এবং তাদের অদূরবর্তী দ্বীপ ও চরে স্বাভাবিক জোয়ারের চেয়ে ৮ থেকে ১২ ফুট পর্যন্ত জলোচ্ছ্বাসের ঝুঁকি রয়েছে। এছাড়া, ফেনী, নোয়াখালী, লক্ষ্মীপর ও ভোলাসহ উপকূলীয় ১০ জেলায় ৫ থেকে ৭ ফুট জলোচ্ছ্বাসের আশঙ্কা রয়েছে। রয়েছে পাহাড়ধসের ঝুঁকিও।

logo

সম্পাদক ও প্রকাশক : মো. নজরুল ইসলাম