ঢাকা ২০ জুন, ২০২৬
সংবাদ শিরোনাম
হাম উপসর্গে আরও ৭ শিশুর মৃত্যু ডিআর কঙ্গোতে ইবোলায় আক্রান্ত ৭৫ স্বাস্থ্যকর্মী বিক্ষোভে উত্তাল কাশ্মীর, নিহত ২৪ বিএনপি কখনোই একদলীয় শাসনব্যবস্থায় বিশ্বাস করে না: মির্জা ফখরুল টানা ৪ দিনের ছুটির সুযোগ সরকারি চাকরিজীবীদের কিংবদন্তি ক্রীড়াবিদ আব্দুস সাদেক আর নেই প্রধানমন্ত্রীর মালয়েশিয়া ও চীন সফরে যেসব বিষয় গুরুত্ব পাবে টাঙ্গাইলে পরিত্যক্ত কূপে নেমে বাবা-ছেলেসহ ৪ জনের মৃত্যু পেনশনে বড় সুখবর, বাড়বে আর্থিক সুবিধা মোহাম্মদপুরের অপরাধীদের কড়া হুঁশিয়ারি স্বরাষ্ট্রমন্ত্রীর

৮ ঘণ্টা পর রাজধানীর সঙ্গে উত্তরবঙ্গের রেল চলাচল শুরু

#

নিজস্ব প্রতিনিধি

১৯ অক্টোবর, ২০২২,  9:46 AM

news image

গাজীপুরের কালিয়াকৈর উপজেলায় মালবাহী ট্রেনের বগি লাইনচ্যুত হওয়ার ঘটনার প্রায় আট ঘণ্টা পর রাজধানী ঢাকার সঙ্গে উত্তরবঙ্গের রেল চলাচল স্বাভাবিক হয়েছে। বুধবার (১৯ অক্টোবর) সকালে জয়দেবপুর রেলওয়ে স্টেশন মাস্টার রেজাউল ইসলাম এ তথ্য নিশ্চিত করেছেন। এর আগে মঙ্গলবার (১৮ অক্টোবর) রাত সাড়ে ১২টার দিকে কালিয়াকৈরের হিজলতলীতে এ দুর্ঘটনা ঘটে। জয়দেবপুর রেলওয়ে স্টেশন মাস্টার রেজাউল ইসলাম বলেন, মঙ্গলবার রাত সাড়ে ১২টার দিকে দিনাজপুরগামী একটি মালবাহী ট্রেন বঙ্গবন্ধু হাইটেক সিটি রেলওয়ে স্টেশন পার হলে হিজলতলী এলাকায় বগি লাইনচ্যুত হয়। এ কারণে উত্তরবঙ্গের সঙ্গে ট্রেন চলাচল বন্ধ হয়ে যায়। তিনি আরও বলেন, ঢাকা থেকে উদ্ধারকারী ট্রেন এসে লাইনচ্যুত হওয়া মালবাহী ট্রেনকে উদ্ধার করলে বুধবার সকাল সাড়ে ৮টার দিকে ট্রেন চলাচল শুরু হয়। এ ঘটনায় লালমনি এক্সপ্রেস মৌচাক স্টেশনে, পঞ্চগড় এক্সপ্রেস জয়দেবপুর স্টেশনসহ কয়েকটি ট্রেন বিভিন্ন স্টেশনে দাঁড়িয়ে আছে।

logo

সম্পাদক ও প্রকাশক : মো. নজরুল ইসলাম