ঢাকা ২৩ সেপ্টেম্বর, ২০২৬
সংবাদ শিরোনাম
গভীর নিম্নচাপে উত্তাল সাগর, রাঙ্গাবালীতে ট্রলারডুবি স্থানীয় সরকার নির্বাচন কবে শুরু বা শেষ, এখনো মন্ত্রণালয়কে জানায়নি ইসি এবার বাসের ভাড়া বাড়িয়ে প্রজ্ঞাপন জারি প্রজ্ঞাপন ছাড়াই বাড়তি বাসভাড়া আদায় এশিয়ান গেমসে পদকহীন বাংলাদেশ, ব্যাটিং ব্যর্থতায় প্রশ্নের মুখে নারী ক্রিকেট ট্রাম্পের নৈশভোজে প্রধানমন্ত্রী তারেক রহমান ও ডা. জুবাইদা রহমান মিয়ানমারের কারাগারে নারীরা অমানবিক নির্যাতনের শিকার: মানবাধিকার সংস্থা বছরের প্রথম দিনই বই পাবে শিক্ষার্থীরা, ৩০ নভেম্বরের মধ্যে পৌঁছাবে উপজেলায় কক্সবাজারে চাঞ্চল্যকর সাইফুল হত্যা: ২৪ ঘণ্টার মধ্যে আসামি গ্রেফতার ডিএমপির অভিযানে গত ২৪ ঘণ্টায় গ্রেফতার ৪৬৫

৮০ লাখ লিটার তেল কিনবে সরকার

#

নিজস্ব প্রতিবেদক

১৬ আগস্ট, ২০২৩,  11:04 PM

news image

স্থানীয়ভাবে উন্মুক্ত দরপত্র পদ্ধতিতে ১২৭ কোটি ৯৬ লাখ টাকার ৮০ লাখ লিটার সয়াবিন তেল কেনার সিদ্ধান্ত নিয়েছে সরকার। বুধবার (১৬ আগস্ট) সরকারি ক্রয়-সংক্রান্ত মন্ত্রিসভা কমিটির সভায় এ সংক্রান্ত প্রস্তাবের অনুমোদন দেওয়া হয়েছে। সুপার ওয়েল রিফাইনারি লিমিটেডের কাছ থেকে ট্রেডিং করপোরেশন অব বাংলাদেশের (টিসিবি) জন্য এই তেল কেনা হবে। লিটারপ্রতি তেলের দাম পড়বে ১৫৯ টাকা ৯৫ পয়সা। এর আগে, গত ৯ আগস্ট সরকারি ক্রয়-সংক্রান্ত মন্ত্রিসভা কমিটির সভায় টিসিবির জন্য আন্তর্জাতিক উন্মুক্ত দরপত্র পদ্ধতিতে ১২৭ কোটি ৫৬ লাখ টাকার ৮০ লাখ লিটার সয়াবিন তেল কেনার সিদ্ধান্ত নেয় সরকার। এ ছাড়া একই সভায় স্থানীয়ভাবে উন্মুক্ত দরপত্র পদ্ধতিতে টিসিবির জন্য ১২৭ কোটি ৪ লাখ টাকার ৮০ লাখ লিটার সয়াবিন কেনার সিদ্ধান্ত হয়। বসুন্ধরা মাল্টি ফুড প্রোডাক্টস লিমিটেডের কাছ থেকে এই তেল কেনার অনুমোদন দেওয়া হয়।

logo

সম্পাদক ও প্রকাশক : মো. নজরুল ইসলাম