ঢাকা ২৯ জুলাই, ২০২৬
সংবাদ শিরোনাম
পররাষ্ট্রমন্ত্রী ও প্রতিমন্ত্রীর সঙ্গে ভারতীয় হাইকমিশনারের বৈঠক ব্রাজিলের হয়ে খেলা নিয়ে অবশেষে চূড়ান্ত সিদ্ধান্ত জানিয়ে দিলেন নেইমার নোয়াখালীতে নতুন গ্যাস কূপ খনন কাজ শুরু ১৩ জেলায় ব্যাপক বজ্রবৃষ্টির আভাস, নৌবন্দরেও সতর্কসংকেত হাম ও হামের উপসর্গে আরও ৩ শিশুর মৃত্যু শীর্ষ সন্ত্রাসী ডেভিড ইমন গ্রেফতার শিল্পখাতে গ্যাস সংকট সমাধানের আশ্বাস প্রধানমন্ত্রীর সুন্দরবনে বাড়ছে বাঘের সংখ্যা ইতালির কোচ হিসেবে ফিরছেন রবার্তো মানচিনি শ্যোন অ্যারেস্ট নিয়ে হাইকোর্টের আদেশ স্থগিত

৭ বছরের জন্য চেলসিতে গোলরক্ষক সানচেস

#

স্পোর্টস ডেস্ক

০৬ আগস্ট, ২০২৩,  10:43 AM

news image

নতুন গোলরক্ষকের সন্ধানে ছিল চেলসি। মৌসুম শুরুর আগে ব্রাইটন অ্যান্ড হোভ অ্যালবিয়ন থেকে লন্ডনের ক্লাবটি দলে টানল স্প্যানিশ গোলরক্ষক রবের্ত সানচেসকে। সাত বছরের চুক্তিতে সানচেসের যোগ দেওয়ার বিষয়টি শনিবার (৫ আগস্ট) এক বিবৃতিতে জানায় চেলসি। তবে ট্রান্সফার ফি উল্লেখ করেনি তারা। এক প্রতিবেদন অনুযায়ী, ২ কোটি ৫০ লাখ পাউন্ডের বিনিময়ে ২৫ বছর বয়সী এই ফুটবলারকে দলে টেনেছে ইংলিশ ক্লাবটি। চেলসির একাদশে জায়গার জন্য তাকে লড়তে হবে আরেক স্প্যানিশ গোলরক্ষক কেপা আরিসাবালাগার সঙ্গে। ২০১৩ সালে ব্রাইটনের একাডেমিতে যোগ দেন সানচেস। ক্লাবটির হয়ে ইংলিশ প্রিমিয়ার লিগে ম্যাচ খেলেছেন ৮৭টি। গত মৌসুমে সব প্রতিযোগিতা মিলিয়ে ২৫টি ম্যাচ খেলেন তিনি। স্পেন জাতীয় দলের হয়ে এখন পর্যন্ত দুটি ম্যাচ খেলেছেন সানচেস। হতাশাজনক ২০২২-২৩ মৌসুমের পর আসছে মৌসুমকে সামনে রেখে নতুন করে দল সাজাচ্ছে চেলসি। এই দলবদলে দলটিতে যোগ দিয়েছেন সানচেস, ফরোয়ার্ড ক্রিস্তোফা এনকুনকুসহ আরও কয়েকজন। ক্লাব ছেড়ে গেছেন কাই হাভার্টজ, মাতেও কোভাচিচ, সেসার আসপিলিকুয়েতা ছাড়া আরও কিছু খেলোয়াড়।

logo

সম্পাদক ও প্রকাশক : মো. নজরুল ইসলাম