ঢাকা ০৮ অক্টোবর, ২০২৬
সংবাদ শিরোনাম
পে স্কেল কার্যকরে নতুন নির্দেশনা শিগগিরই আসছে প্রাথমিকে শিক্ষক নিয়োগের বিজ্ঞপ্তি বিদ্যুৎ উৎপাদনের দ্বারপ্রান্তে রূপপুর ‘ঢাকার ৮ জোনে চলবে ভিন্ন রঙের অটোরিকশা’ অন্ধত্বের ঝুঁকিতে ১০ লাখ মানুষ বিশ্বের শীর্ষ ২ শতাংশ বিজ্ঞানীর তালিকায় ঢাবির ২২ শিক্ষক-গবেষক ৬২ লাখ প্রবীণকে ভাতা দিচ্ছে সরকার সড়কে চাঁদাবাজি নিয়ন্ত্রণে নতুন কমিটি ভূমিকা রাখবে: রিজভী জাপানে হঠাৎ জোড়া ভূমিকম্প রাজধানীতে ২৪ ঘণ্টায় ডিএমপির অভিযানে গ্রেফতার ৫২৮

৭ ডিসেম্বর কক্সবাজার যাচ্ছেন প্রধানমন্ত্রী, প্রস্তুত ইনানী মঞ্চ

#

নিজস্ব প্রতিবেদক

০৫ ডিসেম্বর, ২০২২,  8:09 PM

news image

ছবি : সংগৃহীত

দীর্ঘ সাড়ে পাঁচ বছর পর বুধবার (৭ ডিসেম্বর) কক্সবাজার যাচ্ছেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা। সেখানে তিনি ৪ দিনের আন্তর্জাতিক ফ্লিট রিভিউ ২০২২-এর উদ্বোধন করেবন। ইতোমধ্যে প্রস্তুত করা হয়েছে উদ্বোধনস্থল বঙ্গোপসাগরের কক্সবাজারের ইনানী মোহনা। বাংলাদেশ নৌ বাহিনী জানিয়েছে, স্বাধীনতার সুবর্ণজয়ন্তী ও জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের জন্মশতবার্ষিকী উপলক্ষে ২৮ টি দেশের নৌ বাহিনী/মেরিটাইম অংশগ্রহণে প্রথমবারের মতো এ আয়োজন। যেখানে বাংলাদেশসহ ২৮ দেশের ৪৩টি যুদ্ধজাহাজ, ২টি বিএন এমপিএ, ৪টি বিএন হেলিকপ্টার অংশ নেবে। অংশ নেয়া রাষ্ট্রের মধ্যে বাংলাদেশ ছাড়া রয়েছে, অস্ট্রেলিয়া, চীন, ভারত, মিশর, জার্মানি, ইন্দোনেশিয়া, ইরান, ইতালি, জাপান, কোরিয়া, মালয়েশিয়া, মালদ্বীপ, মিয়ানমার, নাইজেরিয়া, নেদারল্যান্ড, ওমান, প্যালেস্টাইন, সুদান, সৌদি আবর, সিঙ্গাপুর, শ্রীলংকা, তানজানিয়া, থাইল্যান্ড, সংযুক্ত আরব আমিরাত, যুক্তরাজ্য ও যুক্তরাষ্ট্র। ‘সীমানা ছাড়িয়ে বন্ধুত্ব’ এ প্রতিপাদ্যকে নিয়ে এবারের আন্তর্জাতিক ফ্লিট রিভিউ কক্সবাজারকে পর্যটন কেন্দ্র হিসেবে বিশ্ব দরবারে নতুন করে পরিচয় করে দেবে এমন অভিমত নৌ বাহিনীর। বুধবার প্রধানমন্ত্রী আন্তর্জাতিক ফ্লিট রিভিউর আনুষ্ঠানিক উদ্বোধন করবেন। সোমবার অনুষ্ঠানস্থল ইনানীতে নির্মিত জেটিটি বিভিন্ন দেশের পতাকাসহ নানাভাবে সাজানো দেখা যায়। একই সঙ্গে বঙ্গোপসাগরে নৌ বাহিনীর জাহাজ অবস্থান নিতে দেখা গেছে। ওইদিন আন্তর্জাতিক নৌ মহড়ার উদ্বোধন শেষে কক্সবাজার সমুদ্র সৈকতের নিকটবর্তী লাবণীয় পয়েন্টের শহীদ শেখ কামাল ক্রিকেট স্টেডিয়ামে বিশাল জনসভায় ভাষণ দেবেন প্রধানমন্ত্রী।

logo

সম্পাদক ও প্রকাশক : মো. নজরুল ইসলাম