ঢাকা ২৯ অক্টোবর, ২০২৬
সংবাদ শিরোনাম
সোশ্যাল মিডিয়ায় ভুয়া তথ্য দ্রুত ছড়ায়: ডা. জাহেদ জাপান থেকে দেশের পথে প্রধানমন্ত্রী মৌলভীবাজারে হত্যা মামলায় ৪ জনের মৃত্যুদণ্ড সাতক্ষীরা সীমান্তে ২০ লাখ টাকার চোরাচালানি পণ্য জব্দ, আটক ১ তাহসিফের মৃত্যু নিয়ে প্রশ্ন, যা বললেন স্বরাষ্ট্রমন্ত্রী জাতীয় নির্বাচনের সমান অগ্রাধিকার পাচ্ছে উপ-নির্বাচন: সিইসি পুলিশকে পেশাদারিত্ব ও মানবিক আচরণের আহ্বান স্বরাষ্ট্রমন্ত্রীর ‘দুই বছরের মধ্যে স্বাস্থ্যখাতে বৈপ্লবিক পরিবর্তন আনতে চায় সরকার’ বিচার ব্যবস্থাকে মানুষের আস্থার জায়গায় আরও সুদৃঢ় করতে চাই: আইনমন্ত্রী ঢাকাকে টোকিওর মতো পরিচ্ছন্ন শহরে রূপান্তর করতে চাই : প্রধানমন্ত্রী

৭৮৫ যাত্রী নিয়ে কক্সবাজার পৌঁছালো পর্যটক এক্সপ্রেস

#

নিজস্ব প্রতিবেদক

১০ জানুয়ারি, ২০২৪,  10:56 PM

news image

৭৮৫ যাত্রী নিয়ে কক্সবাজারের পৌঁছেছে ঢাকা-কক্সবাজার রুটের দ্বিতীয় আন্তঃনগর ট্রেন পর্যটক এক্সপ্রেস। বুধবার (১০ জানুয়ারি) ভোর ৬টা ১৫ মিনিটে কমলাপুরের ঢাকা রেলস্টেশন থেকে ছেড়ে আসা ট্রেনটি বিকেল সাড়ে তিনটার দিকে কক্সবাজার পৌঁছে। কক্সবাজার রেলস্টেশনের স্টেশন মাস্টার গোলাম রব্বানী জানান, আজ প্রথম যাত্র শুরু করলো পর্যটকবাহী ট্রেন পর্যটক এক্সপ্রেস। সকাল সোয়া ছয়টা ছেড়ে আসা ট্রেনটি প্রায় সোয়া নয় ঘণ্টায় ট্রেনটি কক্সবাজার পৌঁছায়। রাত সাড়ে আটটায় যাত্রী নিয়ে কক্সবাজার থেকে ঢাকার উদ্দেশ্যে রওয়ানা হবে ট্রেনটি- যোগ করেন রব্বানী।  যাত্রীদের চাহিদার বিষয়টি মাথায় রেখে কক্সবাজার রুটে নতুন একজোড়া বিরতিহীন আন্তঃনগর ট্রেন পর্যটক এক্সপ্রেস চালু করা হয় বলে জানান তিনি। বাংলাদেশ রেলওয়ে সূত্রে জানা গেছে, ঢাকা থেকে কক্সবাজারের নন-এসি শ্রেণির ‘শোভন চেয়ার’ আসনের ভাড়া ৬৯৫ টাকা এবং এসি শ্রেণীর ‘স্নিগ্ধা’ আসনের ভ্যাটসহ ভাড়া এক হাজার ৩২৫ টাকা। বিমানবন্দর স্টেশন থেকেও একই ভাড়া নির্ধারণ করা হয়েছে।

logo

সম্পাদক ও প্রকাশক : মো. নজরুল ইসলাম