ঢাকা ২২ এপ্রিল, ২০২৬
সংবাদ শিরোনাম
লাশ চুরির ভয়ে রাত জেগে সন্তানের কবর পাহারা দিচ্ছেন বাবা আগাম বন্যার শঙ্কায় দ্রুত ধান কাটার নির্দেশ পাউবোর ‘জাতীয় বিপ্লব ও সংহতি দিবস’ পালনে পরিপত্র জারি, বাড়ল ছুটি অব্যবহৃত মোবাইল ডেটার মেয়াদ আনলিমিটেড করার ব্যবস্থা নেয়া হবে : স্বরাষ্ট্রমন্ত্রী বিশ্ব ধরিত্রী দিবস আজ উন্নয়ন বাজেটে বেজায় ফাঁক রামেকে কর্মবিরতির পর কাজে ফিরলেন ইন্টার্ন চিকিৎসকরা যুদ্ধবিরতি বাড়লেও বিশ্ববাজারে ঊর্ধ্বমুখী তেলের দাম প্রজ্ঞাপন না হওয়া পর্যন্ত বাস ভাড়া বেশি আদায় করা যাবে না: মালিক সমিতি গাইবান্ধায় এসএসসি পরীক্ষায় অনুপস্থিত ৬৫০, বহিস্কার ১

৬ সংস্কার কমিশন শিগগিরই প্রস্তাব জমা দেবে: বদিউল আলম

#

নিজস্ব প্রতিবেদক

২৪ ডিসেম্বর, ২০২৪,  12:24 PM

news image

ছয়টি সংস্কার কমিশন শিগগিরই তাদের প্রস্তাবনা জমা দেবে বলে জানিয়েছেন নির্বাচন ব্যবস্থা সংস্কার কমিশনের প্রধান বদিউল আলম মজুমদার। মঙ্গলবার (২৪ ডিসেম্বর) রাজধানীর সিরডাপ মিলনায়তনে এক সেমিনারে তিনি এ কথা জানান। বদিউল আলম মজুমদার বলেন, ২০০৭-০৮ সালের মতো সংস্কার যাতে গালিতে পরিণত না হয়, সে লক্ষ্যে কাজ করা হচ্ছে। তিনি বলেন, সংস্কারের প্রস্তাব পাওয়ার পর বল অন্যদের কোর্টে চলে যাবে। এরপর মূল কাজ সরকার, নির্বাচন কমিশন ও রাজনৈতিক দলের। জনপ্রশাসন জনগণের প্রশাসন হওয়া উচিত ছিল। কিন্তু দুর্ভাগ্যবশত তা হয়ে ওঠেনি উল্লেখ করে নির্বাচন ব্যবস্থা সংস্কার কমিশনের প্রধান বলেন, জনপ্রশাসন এখনও ব্রিটিশ নিয়মেই চলছে। যেমন গার্ড অব অনার দেওয়া, কোনো ঊর্ধ্বতন কর্মকর্তা গেলে তার জন্য আচার অনুষ্ঠান আয়োজন করা। কিন্তু জনপ্রশাসনের উচিত জনগণের স্বার্থে কাজ করা। তবে ৫৩ বছরেও সেটি বাস্তবায়ন হয়নি। তিনি আরও বলেন, দিন বদলের সনদ অঙ্গীকার নিয়ে ২০০৮ সালে আওয়ামী লীগ সরকার ক্ষমতায় এসেছিল। সেই দিন বদলেছে, তবে দিনের পরিবর্তে রাত হয়েছে। দুর্নীতি, চাঁদাবাজি, টেন্ডারবাজি, পরিবারতন্ত্র এসব ছিল তাদের মূল লক্ষ্য। তাদের জন্যই সংস্কার আজ গালিতে পরিণত হয়েছে।

logo

সম্পাদক ও প্রকাশক : মো. নজরুল ইসলাম