ঢাকা ২৭ আগস্ট, ২০২৬
সংবাদ শিরোনাম
পবিত্র ঈদে মিলাদুন্নবী (সা.) আজ ইউএনডিপি দেশের সার্বিক সংস্কার প্রক্রিয়ায় সহযোগিতা করতে চায়: স্বরাষ্ট্রমন্ত্রী কনসার্ট বাতিল মানেই সরকারের বাধা নয়: তথ্যমন্ত্রী মাদারীপুরে পুকুরে ডুবে জমজ বোনের মৃত্যু বঙ্গোপসাগরে নিখোঁজের ২২ ঘণ্টা পর পাঁচ জেলের মরদেহ উদ্ধার ৮ হাজার কোটি টাকার পণ্য কিনবে টিসিবি, তালিকায় যুক্ত হচ্ছে নতুন পণ্য মুনাফাসহ টাকা পাবেন সম্মিলিত ইসলামী ব্যাংকের আমানতকারীরা ঈদ-ই-মিলাদুন্নবী উপলক্ষে র‍্যাবের নিরাপত্তা জোরদার ‘খুব শিগগিরই ব্যাটারিচালিত রিকশার জন্য হচ্ছে নীতিমালা’ বঙ্গোপসাগরে ট্রলারডুবি: ৮ জেলে উদ্ধার, নিখোঁজ ৫

৬৫ দিনের নিষেধাজ্ঞা শেষ, জাল নিয়ে সাগরে নেমেছেন জেলেরা

#

নিজস্ব প্রতিনিধি

২৪ জুলাই, ২০২২,  10:26 AM

news image

শনিবার (২৪ এপ্রিল) মধ্যরাতে শেষ হয়েছে সমুদ্রে মাছ ধরার ৬৫ দিনের নিষেধাজ্ঞা। তাই আবারও জাল নিয়ে সাগরে নেমেছেন জেলেরা। আড়তগুলোতেও ফিরেছে কর্মচাঞ্চল্য। নিষেধাজ্ঞার মেয়াদ শেষ হওয়ার আগেভাগেই প্রস্তুতি সেরে রেখেছিলেন জেলেরা। তারা বলছেন, বেকার সময় ঋণগ্রস্ত হয়েছেন বহু জেলে। খাদ্য সহায়তা হিসেবে চাল পেলেও, তা দিয়ে সংসার চলে না। সাগরে ইলিশ ধরা পড়লে ক্ষতি পুষিয়ে নেয়ার স্বপ্ন দেখছেন জেলেরা। এদিকে, ইলিশ মৌসুমে সমুদ্রের জলদস্যুতা প্রতিরোধে আইন শৃঙ্খলাবাহিনীর বাড়তি নজরদারি প্রয়োজন বলে জানান মৎস্যজীবী ট্রলার মালিক সমিতির সভাপতি গোলাম মোস্তফা চৌধুরী। অবিলম্বে র‍্যাবের ঘাঁটি স্থাপনের দাবি তার। এর আগে, মাছের প্রজনন ও বেড়ে ওঠা নিশ্চিত করাসহ জীববৈচিত্র্য রক্ষায় ২০ মে থেকে ২৩ জুলাই পর্যন্ত সাগরে সব ধরনের মাছ শিকারে নিষেধাজ্ঞা জারি করে সরকার।

logo

সম্পাদক ও প্রকাশক : মো. নজরুল ইসলাম