ঢাকা ১৫ সেপ্টেম্বর, ২০২৬
সংবাদ শিরোনাম
কল্যাণমূলক রাষ্ট্র প্রতিষ্ঠাই সরকারের প্রধান অঙ্গীকার: প্রধানমন্ত্রী ৫ মাসে হামের টিকা পেয়েছে প্রায় দুই কোটি শিশু ‘শিক্ষা, ন্যায়বিচার ও আইনের শাসন ছাড়া প্রকৃত গণতন্ত্র অসম্ভব’: রিজভী সরকারি চাকরিজীবীদের ১১ ধরনের সুযোগ-সুবিধায় আসছে বড় পরিবর্তন রেড কার্পেটে দ্যুতি ছড়ালেন সেলেনা গোমেজ যুক্তরাষ্ট্রের সমালোচনা করে ফ্রান্সের দুঃখ প্রকাশ মোহাম্মদপুরে কার্যক্রম নিষিদ্ধ আওয়ামী লীগের সাবেক এমপি আটক ২০২৬ সালে নতুন ইউটিউব চ্যানেল খুলে আয় করতে যা জানা জরুরি ডিএমপির অভিযানে ২৪ ঘণ্টায় গ্রেফতার ৫০৮ ময়মনসিংহ মেডিক্যালে অগ্নিকাণ্ডের ঘটনা তদন্তে কমিটি

৬০০ পিস ইয়াবাসহ মাদক বিক্রেতা গ্রেফতার

#

নিজস্ব প্রতিনিধি

০৪ ফেব্রুয়ারি, ২০২৩,  4:27 PM

news image

কিশোরগঞ্জের ভৈরব উপজেলায় ৬০০ পিস ইয়াবাসহ মো. দেলোয়ার হোসেন (২৮) নামে এক মাদক বিক্রেতাকে আটক করেছে জেলা গোয়েন্দা (ডিবি) পুলিশ সদস্যরা। দেলোয়ার কিশোরগঞ্জ জেলার ভৈরব উপজেলার মেন্দিপুর এলাকার মানিক মিয়ার ছেলে। শুক্রবার (৩ ফেব্রুয়ারি) দিনগত রাতে জেলা পুলিশের মিডিয়া সেল থেকে এ তথ্য জানানো হয়। পুলিশ জানায়, গোপন সংবাদের ভিত্তিতে শুক্রবার ভৈরব উপজেলার মেন্দিপুর সাকিনস্থ ভোলা মেম্বারের বাড়ির সামনে মেঘনা নদীর চর এলাকায় অভিযান পরিচালনা করে জেলা গোয়েন্দা (ডিবি) শাখার পুলিশ সদস্যরা। জেলা গোয়েন্দা (ডিবি) শাখার উপ-পরিদর্শক (এসআই) রমজান আলীর নেতৃত্বে ডিবি পুলিশ সদস্যরা এ অভিযানে অংশ নেয়।  এসময় মাদক বিক্রেতা দেলোয়ার হোসেনকে আটক করা হয়। পরে তার কাছ থেকে ৬০০ পিস ইয়াবা জব্দ করা হয়।

logo

সম্পাদক ও প্রকাশক : মো. নজরুল ইসলাম